Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৪:০২, ৬ মে ২০২৬

আসাদুজ্জামান নূরের জামিন, হত্যা মামলায় আবেদন খারিজ

আসাদুজ্জামান নূরের জামিন, হত্যা মামলায় আবেদন খারিজ
ছবি: সংগৃহীত

সাবেক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর একটি মামলায় হাইকোর্ট থেকে স্থায়ী জামিন পেলেও হত্যা মামলায় তার জামিন আবেদন খারিজ করেছেন আদালত। একই দিনে সাবেক রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন তিনটি মামলায় স্থায়ী জামিন পেয়েছেন। তবে চাঁদাবাজির মামলায় সাংবাদিক মোজাম্মেল বাবু-র জামিন আবেদন নামঞ্জুর করা হয়েছে।

মঙ্গলবার (৫ মে) পাঁচটি পৃথক জামিন আবেদনের শুনানি শেষে বাংলাদেশ হাইকোর্ট-এর বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।

শুনানিতে দীর্ঘদিন কারাবাস ও শারীরিক অসুস্থতার বিষয় তুলে ধরে জামিন আবেদন করেন আসাদুজ্জামান নূর, নূরুল ইসলাম সুজন ও মোজাম্মেল বাবু।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল সৈয়দ শাজিয়া শারমিন গণমাধ্যমকে জানান, ২০২৪ সালের ১৫ সেপ্টেম্বর গ্রেফতার হন আসাদুজ্জামান নূর। তার বিরুদ্ধে নীলফামারী-তে দুটি মামলা রয়েছে। এর মধ্যে একটি সিদ্দিক আলীকে গাড়িচাপায় হত্যা এবং অন্যটি বিএনপি নেতা গোলাম রাব্বানী হত্যা মামলা।

তিনি বলেন, গোলাম রাব্বানী হত্যা মামলায় আদালত নূরকে জামিন দিলেও সিদ্দিক আলী হত্যা মামলায় তার জামিন আবেদন খারিজ করা হয়েছে।

এ বিষয়ে আসাদুজ্জামান নূরের আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া-র বক্তব্য পাওয়া যায়নি। এর আগে গত ৪ মে ‘জুলাই অভ্যুত্থান’ সংশ্লিষ্ট আরেকটি মামলায়ও একই আদালত তাকে জামিন দিয়েছিলেন।

অন্যদিকে, ২০২৪ সালের ১৬ সেপ্টেম্বর গ্রেফতার হওয়া সাবেক রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন-এর বিরুদ্ধে যাত্রাবাড়ী ও পঞ্চগড়-এ তিনটি হত্যা মামলা রয়েছে। তার আইনজীবী এস এম আবুল হোসেন বলেন, রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে আবেদন না করলে এবং উচ্চ আদালতের জামিন আদেশ স্থগিত না হলে সুজনের মুক্তিতে আইনি বাধা থাকবে না।

এদিকে একাত্তর টিভি-র সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক মোজাম্মেল বাবু-কে বনানী থানার একটি চাঁদাবাজি মামলায় গ্রেপ্তার দেখানো হয়। মামলার অভিযোগে বলা হয়, ২০০৭ সালে বৈশাখী টিভি-র কার্যালয়ে গিয়ে তার নেতৃত্বে একদল ব্যক্তি ১০ কোটি টাকা চাঁদা দাবি এবং নগদ অর্থ লুট করেন।

পরে ২০২৪ সালের ১৬ সেপ্টেম্বর ময়মনসিংহ সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার সময় তাকে আটক করা হয়। এরপর থেকেই তিনি কারাগারে রয়েছেন।

মঙ্গলবারের শুনানিতে সুজন ও মোজাম্মেল বাবুর পক্ষে আদালতে যুক্তি উপস্থাপন করেন জ্যেষ্ঠ আইনজীবী জেড আই খান পান্না এবং মো. মোতাহার হোসেন সাজু।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি,সুস্থ হয়েই ফিরবো: চুয়েট ভিসি
বাংলাদেশের তরুণরা আমাদের পথ দেখিয়েছে: নেহা বোরা
টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ২১ ইউনিটের সঙ্গে সেনাবাহিনী-বিজিবি
১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প