Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৪:১৫, ২৮ এপ্রিল ২০২৬

আপডেট: ১৪:১৫, ২৮ এপ্রিল ২০২৬

রাষ্ট্রপক্ষের আবেদন খারিজ

পাঁচ মামলায় খায়রুল হকের জামিন বহাল

পাঁচ মামলায় খায়রুল হকের জামিন বহাল
ছবি: সংগৃহীত

জুলাই গণ-অভ্যুত্থানের সময় ঢাকার যাত্রাবাড়ীতে যুবদল কর্মী হত্যা মামলাসহ পৃথক পাঁচ মামলায় সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক-এর জামিন বহাল রেখেছেন আদালত।

হাইকোর্টের দেয়া জামিনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা পৃথক লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ মঙ্গলবার (২৮ এপ্রিল) এ আদেশ দেন।

জানা গেছে, পাঁচ মামলার মধ্যে যাত্রাবাড়ীতে যুবদল কর্মী হত্যা এবং তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা-সংক্রান্ত রায় জালিয়াতির অভিযোগে করা চার মামলায় গত ৮ মার্চ হাইকোর্ট বিভাগ থেকে জামিন পান খায়রুল হক। এছাড়া দুর্নীতি দমন কমিশন (দুদক) দায়ের করা আরেক মামলায় ১১ মার্চ তাকে জামিন দেয়া হয়।

পরবর্তীতে এসব জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে আবেদন করে। ৮ এপ্রিল চেম্বার আদালতে ওঠা আবেদনগুলো শুনানির জন্য ২৬ এপ্রিল দিন নির্ধারণ করা হয়। এর ধারাবাহিকতায় মঙ্গলবার শুনানি শেষে রাষ্ট্রপক্ষের আবেদন খারিজ করে দেন আপিল বিভাগ।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুহাম্মদ আবদুল জব্বার ভুঞা, সঙ্গে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আবদুল্যাহ আল মাহমুদ। অন্যদিকে খায়রুল হকের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী কামরুল হক সিদ্দিকীসহ একাধিক আইনজীবী।

পরে কামরুল হক সিদ্দিকী গণমাধ্যমকে জানান, রাষ্ট্রপক্ষের করা আবেদনগুলো খারিজ হওয়ায় পাঁচ মামলায় হাইকোর্টের দেয়া জামিন বহাল রয়েছে। অন্য কোনও মামলা না থাকলে তার মুক্তিতে আইনগত বাধা নেই।

তবে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এসব মামলায় জামিন পাওয়ার পর রাজধানীর যাত্রাবাড়ী ও আদাবর থানার আরও দুটি হত্যা মামলায় গত ৩০ মার্চ তাকে গ্রেফতার দেখানো হয়েছে।

উল্লেখ্য, খায়রুল হক ২০১০ সালের ৩০ সেপ্টেম্বর থেকে ২০১১ সালের ১৭ মে পর্যন্ত বাংলাদেশের প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করেন। তার নেতৃত্বাধীন আপিল বেঞ্চ ২০১১ সালের ১০ মে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিল করে ঐতিহাসিক রায় দেন।

গত বছরের ২৪ জুলাই রাজধানীর ধানমন্ডির বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে যাত্রাবাড়ীতে যুবদল কর্মী আবদুল কাইয়ুম আহাদ হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন।

এ ছাড়া তত্ত্বাবধায়ক সরকার–সংক্রান্ত রায় জালিয়াতির অভিযোগে তার বিরুদ্ধে শাহবাগ ও নারায়ণগঞ্জের বন্দর থানায় পৃথক মামলা দায়ের করা হয়। পাশাপাশি বিধিবহির্ভূতভাবে প্লট গ্রহণের অভিযোগে দুদকও তার বিরুদ্ধে মামলা করে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা