Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৮:৫৮, ৫ জানুয়ারি ২০২৬

জেলা জজ আদালতের আদেশে মুক্তির পথ খুললো

জুলাইযোদ্ধা তাহরিমা সুরভীর জামিন

জুলাইযোদ্ধা তাহরিমা সুরভীর জামিন
ছবি: সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থানে সক্রিয় ভূমিকার জন্য পরিচিত জুলাইযোদ্ধা তাহরিমা জান্নাত সুরভীর জামিন মঞ্জুর করেছেন আদালত। সোমবার (৫ জানুয়ারি) সন্ধ্যায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অফিশিয়াল ফেসবুক পেজে দেয়া এক পোস্টে বিষয়টি নিশ্চিত করা হয়।

ফেসবুক পোস্টে বলা হয়, আলহামদুলিল্লাহ, তাহরিমা সুরভীর জামিন মঞ্জুর হয়েছে। এ খবরে আন্দোলন সংশ্লিষ্টদের মধ্যে স্বস্তি প্রকাশ করা হয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি রিফাত রশিদ জানান, সোমবার সুরভীকে আদালতে হাজির করে পুলিশ রিমান্ডের আবেদন করে। শুনানি শেষে আদালত তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এরপর ওই রিমান্ড আদেশের বিরুদ্ধে জেলা জজ আদালতে রিভিশনের আবেদন করা হয়। একই সঙ্গে অন্তর্বর্তী জামিন চেয়ে আবেদন জানানো হয়। জেলা জজ আদালত-১ এ রিভিশন শুনানি অনুষ্ঠিত হয় এবং শুনানি শেষে আদালত সন্তুষ্ট হয়ে তাহরিমা জান্নাত সুরভীর জামিন মঞ্জুর করেন।

উল্লেখ্য, গত ২৫ ডিসেম্বর রাতে গাজীপুরের টঙ্গী পূর্ব থানার গোপালপুর টেকপাড়া এলাকার নিজ বাসা থেকে তাহরিমা জান্নাত সুরভীকে গ্রেফতার করে পুলিশ।

মামলার বিবরণ অনুযায়ী, গত বছরের জুলাই-আগস্টে চলমান আন্দোলনের সময় গুলশান ও বাড্ডা এলাকায় সংঘটিত একাধিক হত্যা মামলায় জড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে এক ব্যবসায়ীর কাছ থেকে কয়েক ধাপে অর্থ আদায়ের অভিযোগ আনা হয়। এ অভিযোগের ভিত্তিতেই তাকে গ্রেফতার করা হয়েছিলো।

সুরভীর জামিনের খবরে আন্দোলনের সমর্থক ও সহযোদ্ধারা সোশ্যাল মিডিয়ায় প্রতিক্রিয়া জানাচ্ছেন। একই সঙ্গে মামলাটির সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবি জানিয়েছেন তারা।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা