Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:২১, ২৭ এপ্রিল ২০২৬

খালেদা জিয়ার গাড়িবহরে হামলাকারী ছাত্রলীগ নেতার জামিন

খালেদা জিয়ার গাড়িবহরে হামলাকারী ছাত্রলীগ নেতার জামিন
ফাইল ছবি

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় দায়ের করা মামলায় গ্রেফতার হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ডেপুটি রেজিস্ট্রার লাভলু মোল্লা শিশিরের জামিন মঞ্জুর করেছেন আদালত। 

রোববার (২৬ এপ্রিল) ঢাকার ১৭তম অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. ওয়াহিদুজ্জামানের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।

ডিএমপির প্রসিকিউশন বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান জামিনের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, লাভলু মোল্লা শিশির ছাত্রজীবনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টারদা সূর্যসেন হল শাখা ছাত্রলীগের সভাপতি ছিলেন। এ মামলায় তাকে সন্দিগ্ধ আসামি হিসেবে গ্রেফতার দেখানো হয়েছিলো। তবে জামিন আদেশ হলেও এখন পর্যন্ত তার জামিননামা আদালতে দাখিল করা হয়নি।

সম্প্রতি মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী খুনি হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর লাভলু মোল্লা শিশির সোশ্যাল মিডিয়ায় একটি বিতর্কিত ফটোকার্ড পোস্ট করেন। যেখানে ‘আই ডোন্ট কেয়ার’ লেখা ছিলো। এ ঘটনার জেরে গত বছরের ১৭ নভেম্বর মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা তাকে শাহবাগ থানা পুলিশের হাতে তুলে দেন। পরবর্তীতে ২০১৫ সালের ওই হামলা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়।

মামলার এজাহার অনুযায়ী, ২০১৫ সালের ২২ এপ্রিল ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনের প্রচারণা চলাকালে বিএনপি সমর্থিত প্রার্থী তাবিথ আউয়ালের পক্ষে গুলশানের বাসভবন থেকে বের হন বেগম খালেদা জিয়া। বিকেল সাড়ে ৫টার দিকে তার গাড়িবহর শাহবাগের বাংলামোটর সিগন্যালে পৌঁছালে পূর্ব পরিকল্পিতভাবে হামলা চালানো হয়। ওই সময় বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয় এবং হামলায় কয়েকজন আহত হন। এ ঘটনার দীর্ঘ সময় পর মামলাটি পুনরায় সচল হলে লাভলু মোল্লা শিশিরকে এর সঙ্গে সংশ্লিষ্টতার সন্দেহে কারাগারে পাঠানো হয়েছিলো।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

দক্ষ মানবসম্পদ গঠনে গ্লোবাল বারিস্তা ট্রেনিং ইনস্টিটিউটের উদ্যোগ
অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে ইতিহাস লিখলো বাংলাদেশ
আত্মহত্যার ঝুঁকিতে ৫ হাজার মার্কিন সেনা!
৯৮ শতাংশ গ্যাসের নিয়ন্ত্রণ ভারতের হাতে তুলে দেয়া হয়েছিলো: চিফ হুইপ
আমির হামজার গাড়িতে হামলা, জামায়াত-গণঅধিকার সংঘর্ষ
ভারতীয় মাদকসহ রাবিতে ছাত্রদল নেতা আটক
পেছনে বসে ফ্যানের বাতাস খাচ্ছে, সামনে বলছে ‘বিদ্যুৎ চাই’: প্রধানমন্ত্রী
মাকে জবাই করে হত্যা, ছেলে-শাশুড়ি গ্রেফতার
ইরান যুদ্ধে মার্কিন অস্ত্রভাণ্ডারে বড় ধাক্কা
দেশনেত্রীর ত্যাগ ও প্রেরণা বিএনপিকে পথ দেখায়: মির্জা ফখরুল
পলাতক হাসিনা ও আ.লীগ নেতাদের মধ্যে অন্তর্দ্বন্দ্ব চরমে
বিরোধী দলকে দেয়া প্রধানমন্ত্রীর চ্যালেঞ্জ গ্রহণ করলেন হাসনাত
সাভারে ফোনে ৫ লাখ টাকা চাঁদা চেয়ে প্রাণনাশের হুমকি
প্যারিসে এফবিজেএ’র ‘জুলাই ডায়লগ-২০২৬’ অনুষ্ঠিত
মিরপুর বাংলা স্কুলে অঙ্গীকার ফাউন্ডেশনের বৃক্ষরোপণ ও চারা বিতরণ
খালেদা জিয়ার বিরুদ্ধে বিচারিক অবিচারের দীর্ঘ অধ্যায়
প্রথম জন্মদিনে অনুপস্থিত বেগম খালেদা জিয়া, স্মরণে দেশবাসী
ইতালিতে স্বপ্নের সংসারে নৃশংস পরিণতি, স্ত্রী-কন্যাসহ বাবুলের দাফন