Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১১:৩৯, ২২ মে ২০২৫

রিট খারিজ

ইশরাককে শপথ পড়াতে বাধা নেই : হাইকোর্ট

ইশরাককে শপথ পড়াতে বাধা নেই : হাইকোর্ট
ফাইল ছবি

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাচিত মেয়র ও বিএনপি নেতা ইশরাক হোসেনকে শপথ নিতে আর কোনও আইনি বাধা নেই। হাইকোর্ট আজ স্পষ্ট জানিয়ে দিয়েছে, তাকে শপথ থেকে বিরত রাখার কোনো আইনগত ভিত্তি নেই।

বৃহস্পতিবার (২২ মে) বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালত এক রায়ে বলেন—ইশরাক হোসেনকে শপথ নিতে বাধা দেয়ার জন্য যে রিট দায়ের করা হয়েছিল, তা আইনগত ভিত্তিহীন। ফলে রিটটি খারিজ করা হয়েছে।

এ রিটের ফলে ইশরাক হোসেনের শপথ কার্যক্রম থমকে ছিলো দীর্ঘদিন। তবে এখন আর কোনও বাধা নেই। আইনজীবীরা বলছেন, হাইকোর্টের এ আদেশের ফলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এখন তাকে আনুষ্ঠানিকভাবে শপথবাক্য পাঠ করাতে পারবেন।

উল্লেখ্য, বিএনপি নেতা ইশরাক হোসেন ২০২০ সালের সিটি নির্বাচনে ঢাকা দক্ষিণে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। তবে বিভিন্ন রাজনৈতিক ও প্রশাসনিক জটিলতায় দীর্ঘ সময় ধরে তার শপথ গ্রহণ অনিশ্চয়তার মধ্যে ছিল। আজকের রায়ের মাধ্যমে সে অনিশ্চয়তা দূর হলো।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

কোলকাতার পূজামণ্ডপে পদদলনে নিহত ২০, যেভাবে ঘটলো দুর্ঘটনা
প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা বাড়াবে সরকার: প্রধানমন্ত্রী
এক পোর্টালেই মিলবে ট্রেড লাইসেন্স: বাণিজ্যমন্ত্রী
ফ্যামিলি কার্ডে তালাক বন্ধ হয়েছে: চিফ হুইপ
বিক্ষোভে উত্তাল প্যারিস, আটক শতাধিক
হৃদয় ভেঙে দিয়েছে, মায়ের আর্তনাদ সহ্য করতে পারছি না-তৌসিফ মাহবুব ও ইরফান সাজ্জাদ
পুলিশে আসছে বড় নিয়োগ, ২৪৬৭৭ পদ সৃষ্টির উদ্যোগ
বনানীতে ‘জলজ’ থিমে দুর্গোৎসব
ফিফা সভাপতি ঢাকায় আসছেন আজ
অস্ত্র হাতে প্রতিমন্ত্রী ইশরাক, উঠেছে আইনি প্রশ্ন
শার্শায় প্রতারণার অভিযোগে গ্রেফতার ৩
ছাত্রদলনেতা হত্যায় দণ্ডিতরাও যুবদলের কমিটিতে, বিতর্কিত অর্ধশতাধিক
রিয়াদগামী সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত
ক্লিনটন-ওবামার বিরুদ্ধে চাইলেই বড় পদক্ষেপ নিতে পারি: ট্রাম্প
গাজীপুরে ইবনে সিনার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট
গণভোটের রায় বাস্তবায়নসহ এনসিপির তিন দাবি
রাজনীতিবিদরা ‘মুক্তিযুদ্ধের ইতিহাস’ বিকৃত করে লিখেছে: স্পিকার
বিকৃত পর্নো ভিডিও নিয়ে মুখ খুললেন পরীমনি
রিসোর্টের আগুনে একই পরিবারের ৬ জন নিহত