Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৯:৪৪, ২৯ সেপ্টেম্বর ২০২৫

পালানোর দিন মুছে ফেলা হয় হাসিনার ৪ ফোনের ১ হাজার কল রেকর্ড

পালানোর দিন মুছে ফেলা হয় হাসিনার ৪ ফোনের ১ হাজার কল রেকর্ড
ছবি: সংগৃহীত

গত বছরের ৫ আগস্ট দেশের গণঅভ্যুত্থানের দিন প্রধানমন্ত্রীর পদ ছেড়ে দেশ ছেড়ে পালান ফ্যাসিস্ট হাসিনা। ওইদিন সন্ধ্যায় তার ব্যবহৃত চারটি মোবাইল ফোনের অন্তত এক হাজার কল রেকর্ড জাতীয় টেলিযোগাযোগ নজরদারি সংস্থা ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) সার্ভার থেকে মুছে ফেলা হয়।

এ তথ্য জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিশেষ তদন্ত কর্মকর্তা। তিনি বলেন, এনটিএমসি’র তৎকালীন মহাপরিচালক জিয়াউল আহসানের নির্দেশে ওই কল রেকর্ড মুছে ফেলা হয়। বর্তমানে এসব কল রেকর্ড উদ্ধারের চেষ্টা চলছে।

তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তাদের দাবি, ওই দিন ও তার আগে-পরে শেখ হাসিনার ফোনে আসা-যাওয়া কলগুলোর মধ্যেই গুরুত্বপূর্ণ রাজনৈতিক যোগাযোগ, বিদেশি দূতাবাস ও নিরাপত্তা সংস্থার সঙ্গে কথোপকথনের তথ্য থাকতে পারে। সেগুলো মুছে ফেলার উদ্দেশ্য ছিলো প্রমাণ গোপন করা।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এখন মুছে ফেলা রেকর্ড পুনরুদ্ধারের প্রযুক্তিগত উদ্যোগ নিয়েছে। সফল হলে পালানোর আগে-পরে ঘটনার সঙ্গে জড়িত অনেক অজানা তথ্য বেরিয়ে আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

মেঘনায় এনসিপির ৫৯ সদস্যের কমিটি, আহ্বায়ক কিরন
ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী
সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু
শোয়েব মালিকের সঙ্গে বিয়ের গুঞ্জনে বিরক্ত ভানিজা
দিল্লিতে সিজেপি নেতা দীপক আটক, তুলে নিলো নেহাকেও
এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা
যুব উন্নয়নের প্রশ্নফাঁসে সরকারি দফতরের কর্মচারী, গ্রেফতার ৭
কৃতিত্বের পরিচয় রক্ষায় আদালতে কৃতি শ্যানন
চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনও সদস্য
শূন্যে ভাসবে টেসলার গাড়ি
ক্ষমতার রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি রাষ্ট্রসংস্কার: টিআইবি
পিনাকী ভট্টাচার্যের ডক্টরেট ডিগ্রি অর্জন
পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য