Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১২:৫৫, ১৯ জুন ২০২৫

আদালত অবমাননা মামলার চূড়ান্ত শুনানির অপেক্ষা

শেখ হাসিনার বিরুদ্ধে অ্যামিকাস কিউরি নিয়োগ

শেখ হাসিনার বিরুদ্ধে অ্যামিকাস কিউরি নিয়োগ
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়ের করা আলোচিত আদালত অবমাননার মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে চূড়ান্ত শুনানির প্রস্তুতি চলছে। বৃহস্পতিবার (১৯ জুন) মামলার পূর্ণাঙ্গ শুনানির জন্য এ ওয়াই মশিউজ্জামানকে অ্যামিকাস কিউরি (আদালতের বন্ধু) হিসেবে নিয়োগ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চে এ শুনানি অনুষ্ঠিত হবে। বেঞ্চের অন্য দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

এ মামলায় আরেক অভিযুক্ত হচ্ছেন গাইবান্ধার গোবিন্দগঞ্জের নিষিদ্ধ জঙ্গি ছাত্রলীগ নেতা শাকিল আকন্দ বুলবুল ওরফে মো. শাকিল আলম (৪০)।

আদালত অবমাননার এ মামলা দাখিলের পেছনে মূলত একটি অডিও বার্তা ঘিরে বিতর্ক শুরু হয়, যেখানে শেখ হাসিনাকে বলতে শোনা যায়—আমার বিরুদ্ধে ২২৭টি মামলা হয়েছে, তাই ২২৭ জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছি।

এ বক্তব্যের সত্যতা নিশ্চিত করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ফরেনসিক প্রতিবেদন দাখিল করে। এরপর চিফ প্রসিকিউটর ৩০ এপ্রিল ট্রাইব্যুনালে আদালত অবমাননার অভিযোগ আনেন। আদালত অভিযোগ আমলে নিয়ে অভিযুক্তদের ১৫ মে’র মধ্যে লিখিত জবাব দেয়ার নির্দেশ দেন।

তবে নির্ধারিত সময়সীমার মধ্যে কোনো জবাব না আসায় ট্রাইব্যুনাল গত ২৫ মে শেখ হাসিনা ও শাকিল আলমকে হাজির হতে নির্দেশ দেয়।

‘জুলাই গণঅভ্যুত্থান’ সংক্রান্ত মামলাকে ঘিরে দেয়া বিতর্কিত বক্তব্যই আদালত অবমাননার মূল কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে বলে জানা গেছে। অ্যামিকাস কিউরি নিয়োগের মধ্য দিয়ে এ মামলার চূড়ান্ত শুনানির জন্য আদালত প্রস্তুতি নিয়েছে।

দেশের আইনি ইতিহাসে এটি এক গুরুত্বপূর্ণ মোড়, যেখানে সাবেক একজন প্রধানমন্ত্রীকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আদালত অবমাননার অভিযোগে শুনানির মুখোমুখি হতে হচ্ছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

মেঘনায় এনসিপির ৫৯ সদস্যের কমিটি, আহ্বায়ক কিরন
ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী
সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু
শোয়েব মালিকের সঙ্গে বিয়ের গুঞ্জনে বিরক্ত ভানিজা
দিল্লিতে সিজেপি নেতা দীপক আটক, তুলে নিলো নেহাকেও
এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা
যুব উন্নয়নের প্রশ্নফাঁসে সরকারি দফতরের কর্মচারী, গ্রেফতার ৭
কৃতিত্বের পরিচয় রক্ষায় আদালতে কৃতি শ্যানন
চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনও সদস্য
শূন্যে ভাসবে টেসলার গাড়ি
ক্ষমতার রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি রাষ্ট্রসংস্কার: টিআইবি
পিনাকী ভট্টাচার্যের ডক্টরেট ডিগ্রি অর্জন
পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য