Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৩:৪০, ১৮ ডিসেম্বর ২০২৫

আপডেট: ১৪:০৬, ১৮ ডিসেম্বর ২০২৫

মানবতাবিরোধী অপরাধ মামলা

কাদের–আরাফাতসহ ৭ নেতার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

কাদের–আরাফাতসহ ৭ নেতার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
ছবি: সংগৃহীত

চব্বিশের জুলাই–আগস্টের হত্যাযজ্ঞে জড়িত থাকার অভিযোগে নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের এবং সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতসহ সাত নেতার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকালে ট্রাইব্যুনাল-২–এর রেজিস্ট্রারের কাছে আনুষ্ঠানিক অভিযোগপত্র জমা দেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম। অভিযোগ আমলে নিয়েই আদালত গ্রেফতারি পরোয়ানা জারির নির্দেশ দেন।

প্রসিকিউশনের দায়ের করা এ মামলায় আরও চার শীর্ষ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকে আসামি করা হয়েছে। তারা হলেন—

  • দলের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম
  • যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ
  • যুবলীগ সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল
  • ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন
  • ছাত্রলীগ সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনান

প্রসিকিউশন জানিয়েছে, গত ৮ ডিসেম্বর এ মামলার তদন্ত সমাপ্ত হয়েছে। তদন্ত প্রতিবেদনে চব্বিশের গণহত্যা, নির্যাতন ও সংগঠিত সহিংসতার দায়ে ধারাবাহিকভাবে অপরাধে সম্পৃক্ততার প্রমাণ উপস্থাপন করা হয়েছে বলে দাবি করা হয়।

গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ায় এখন মামলার পরবর্তী ধাপ হিসেবে অভিযুক্তদের গ্রেফতার ও আদালতে হাজির করা হবে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

মেঘনায় এনসিপির ৫৯ সদস্যের কমিটি, আহ্বায়ক কিরন
ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী
সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু
শোয়েব মালিকের সঙ্গে বিয়ের গুঞ্জনে বিরক্ত ভানিজা
দিল্লিতে সিজেপি নেতা দীপক আটক, তুলে নিলো নেহাকেও
এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা
যুব উন্নয়নের প্রশ্নফাঁসে সরকারি দফতরের কর্মচারী, গ্রেফতার ৭
কৃতিত্বের পরিচয় রক্ষায় আদালতে কৃতি শ্যানন
চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনও সদস্য
শূন্যে ভাসবে টেসলার গাড়ি
ক্ষমতার রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি রাষ্ট্রসংস্কার: টিআইবি
পিনাকী ভট্টাচার্যের ডক্টরেট ডিগ্রি অর্জন
পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য