Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০৮:৪৫, ১ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ০৮:৪৭, ১ ফেব্রুয়ারি ২০২৬

সবার নজর আপিল বিভাগে

মুন্সীসহ বিএনপির তিন প্রার্থীর ভাগ্য নির্ধারণ আজ

মুন্সীসহ বিএনপির তিন প্রার্থীর ভাগ্য নির্ধারণ আজ
ফাইল ছবি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির তিন প্রার্থীর প্রার্থিতা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আদেশ আজ রোববার (১  ফেব্রুয়ারি) দেবেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির বেঞ্চে আজ আদেশের জন্য কার্যতালিকায় রয়েছে তিনটি লিভ টু আপিল আবেদন।

এ তিন প্রার্থীর মধ্যে দুজন কুমিল্লা-১০ এবং একজন কুমিল্লা-৪ আসনের প্রার্থী।

কুমিল্লা-১০ আসনে বিএনপির প্রার্থী মোবাশ্বের আলমের মনোনয়নপত্র নির্বাচন কমিশন বাতিল করলে তিনি সে সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন। গত ২৫ জানুয়ারি রিটের শুনানি শেষে হাইকোর্ট ইসির সিদ্ধান্ত স্থগিত করেন এবং একপর্যায়ে তাকে বিএনপির নির্বাচনী প্রতীক ধানের শীষ বরাদ্দ দিতে নির্দেশ দেন। পরবর্তীতে তিনি ধানের শীষ প্রতীকও পান। তবে একই আসনের অপর প্রার্থী হাসান আহমেদ হাইকোর্টের ওই আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে লিভ টু আপিল করেন। আজ সে আবেদনেও আদেশ আসতে পারে।

এদিকে, একই আসনে বিএনপির আরেক মনোনীত প্রার্থী গফুর ভূঁইয়ার বিরুদ্ধে দ্বৈত নাগরিকত্বের অভিযোগ তুলে নির্বাচন কমিশনে আপিল করেন বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোটের প্রার্থী কাজি নুরে আলম সিদ্দিকি। শুনানি শেষে গত ১৮ জানুয়ারি ইসি গফুর ভূঁইয়ার মনোনয়নপত্র বাতিল করে। এরপর তিনি প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে রিট করলেও ২২ জানুয়ারি হাইকোর্ট সরাসরি সেই রিট খারিজ করে দেন। পরে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে তিনি আপিল বিভাগে লিভ টু আপিল করেন, যা আজ আদেশের জন্য তালিকাভুক্ত।

অন্যদিকে, কুমিল্লা-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মঞ্জুরুল আহসান তার মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন। গত ২১ জানুয়ারি শুনানি শেষে হাইকোর্ট তার রিট সরাসরি খারিজ করেন। এরপর তিনি আপিল বিভাগে লিভ টু আপিল করলে সেটিও আজ আদেশের জন্য রয়েছে।

আজকের আদেশের মাধ্যমে কুমিল্লার এ দুই আসনে বিএনপির প্রার্থীদের নির্বাচনী ভবিষ্যৎ অনেকটাই স্পষ্ট হয়ে যাবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

‘সেক্রেটারির ৭০০ অটোরিকশা’, প্রশাসকের কাছে প্রমাণ চাইলো জামায়াত
অন্যের ‘গেমের ঘুঁটি’ না হয়ে ‘নিজস্ব গেমের প্লেয়ার’ হোন: হাসনাত
আশুলিয়ায় ঝুটের গুদাম ও বাড়িতে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
দেখা হচ্ছে নিউইয়র্কে—রহস্যজনক পোস্ট মিথিলার
৪০ লাখ টাকা চাঁদা না দেয়ায় হামলা, ট্রাক এনে লুটপাট
বাংলাদেশে ফ্যাসিবাদ ফিরলে দায় জামায়াতের: শামা ওবায়েদ
ইমরানের মুক্তির দাবিতে পিটিআইয়ের লংমার্চ, সোয়াবিতে ‘বড় চমক’
গাজীপুরে গুলি করে ৩ কোটি টাকা ছিনতাই, আহত ৩
রূপপুরের বিদ্যুৎ দ্রুত গ্রিডে দেয়ার প্রতিশ্রুতি রোসাটমের
ডিপি ওয়ার্ল্ডকে বিনিয়োগে প্রধানমন্ত্রীর আহ্বান
দিল্লির ককরোচ আন্দোলনে যোগ দেবেন মমতা!
সব ইসলামী দল এক হলেও ক্ষমতায় যাওয়া সম্ভব নয়: আ ফ ম খালিদ
ইউরেনিয়াম ছাড়বে না ইরান, মজুতও দেবে না
রংপুরের চার খুনে ডিএনএ মিললো সিদ্ধার্থ-মুগ্ধর
হুতিদের হামলায় রিয়াদে শতাধিক ফ্লাইট বাতিল