Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৪:৫৮, ২১ জানুয়ারি ২০২৬

আপডেট: ১৫:০২, ২১ জানুয়ারি ২০২৬

কুমিল্লা-৪ আসন

রিট খারিজ, নির্বাচন থেকে বিদায় হাসনাতের প্রতিদ্বন্ধী প্রার্থী মুন্সীর

রিট খারিজ, নির্বাচন থেকে বিদায় হাসনাতের প্রতিদ্বন্ধী প্রার্থী মুন্সীর
ছবি: সংগৃহীত

কুমিল্লা-৪ আসনে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর করা রিট হাইকোর্ট খারিজ করেছে। ঋণখেলাপির কারণে তিনি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না।

বুধবার (২১ জানুয়ারি) শুনানি শেষে বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি মো. আনোয়ারুল ইসলামের হাইকোর্ট বেঞ্চ রিটটি খারিজের আদেশ দেন। আইনজীবীরা জানান, রিট খারিজ হওয়ায় মুন্সী নির্বাচনে প্রার্থী হতে পারছেন না।

এর আগে ১৭ জানুয়ারি হাইকোর্টে আপিল শুনানি শেষে নির্বাচন কমিশন তার মনোনয়নপত্র বাতিলের নির্দেশ দেয়। নির্বাচনী প্রক্রিয়ার শুরুতে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা তাকে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা করেছিলেন। তবে এ সিদ্ধান্তের বিরুদ্ধে কুমিল্লা-৪ আসনের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী হাসনাত আবদুল্লাহ আপিল করেছিলেন।

এ অবস্থায় মঞ্জুরুল আহসান মুন্সীর নির্বাচনে অংশগ্রহণ নিশ্চিতভাবেই বন্ধ হয়ে গেছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

‘সেক্রেটারির ৭০০ অটোরিকশা’, প্রশাসকের কাছে প্রমাণ চাইলো জামায়াত
অন্যের ‘গেমের ঘুঁটি’ না হয়ে ‘নিজস্ব গেমের প্লেয়ার’ হোন: হাসনাত
আশুলিয়ায় ঝুটের গুদাম ও বাড়িতে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
দেখা হচ্ছে নিউইয়র্কে—রহস্যজনক পোস্ট মিথিলার
৪০ লাখ টাকা চাঁদা না দেয়ায় হামলা, ট্রাক এনে লুটপাট
বাংলাদেশে ফ্যাসিবাদ ফিরলে দায় জামায়াতের: শামা ওবায়েদ
ইমরানের মুক্তির দাবিতে পিটিআইয়ের লংমার্চ, সোয়াবিতে ‘বড় চমক’
গাজীপুরে গুলি করে ৩ কোটি টাকা ছিনতাই, আহত ৩
রূপপুরের বিদ্যুৎ দ্রুত গ্রিডে দেয়ার প্রতিশ্রুতি রোসাটমের
ডিপি ওয়ার্ল্ডকে বিনিয়োগে প্রধানমন্ত্রীর আহ্বান
দিল্লির ককরোচ আন্দোলনে যোগ দেবেন মমতা!
সব ইসলামী দল এক হলেও ক্ষমতায় যাওয়া সম্ভব নয়: আ ফ ম খালিদ
ইউরেনিয়াম ছাড়বে না ইরান, মজুতও দেবে না
রংপুরের চার খুনে ডিএনএ মিললো সিদ্ধার্থ-মুগ্ধর
হুতিদের হামলায় রিয়াদে শতাধিক ফ্লাইট বাতিল