Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১১:৪৪, ১ ফেব্রুয়ারি ২০২৬

কুমিল্লা-৪ আসনে বিএনপি প্রার্থীর নির্বাচন করার শেষ চেষ্টা ব্যর্থ

আপিলেও কপাল পুড়লো হাসনাতের প্রতিদ্বন্দ্বী মুন্সীর

আপিলেও কপাল পুড়লো হাসনাতের প্রতিদ্বন্দ্বী মুন্সীর
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থিতা ফেরানোর চেষ্টা শেষ পর্যন্ত ব্যর্থ হয়েছে। তার করা লিভ টু আপিল খারিজ করে দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। ফলে আসন্ন নির্বাচনে তিনি আর অংশ নিতে পারবেন না বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবীরা।

রোববার (১ ফেব্রুয়ারি) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন।

এর মাধ্যমে কুমিল্লা-৪ আসনের নির্বাচনি চিত্র আরও স্পষ্ট হলো। এ আসনে জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে নির্বাচন করছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।

উল্লেখ্য, ঋণ খেলাপির অভিযোগ তুলে মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র বাতিলের জন্য নির্বাচন কমিশনে আবেদন করেছিলেন হাসনাত আবদুল্লাহ। সে আবেদনের পরিপ্রেক্ষিতে গত ১৭ জানুয়ারি বিকেলে কুমিল্লা-৪ আসনে বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করে নির্বাচন কমিশন।

মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে মঞ্জুরুল আহসান মুন্সী হাইকোর্টে রিট দায়ের করেন। তবে ২১ জানুয়ারি হাইকোর্ট ওই রিট সরাসরি খারিজ করে দেন এবং ইসির সিদ্ধান্ত বহাল রাখেন।

এরপর সর্বশেষ চেষ্টা হিসেবে তিনি আপিল বিভাগে আবেদন করেন। কিন্তু আপিল বিভাগও সে আবেদন খারিজ করে দেয়ায় নির্বাচনে ফেরার সব পথ বন্ধ হয়ে গেল বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর জন্য।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

‘সেক্রেটারির ৭০০ অটোরিকশা’, প্রশাসকের কাছে প্রমাণ চাইলো জামায়াত
অন্যের ‘গেমের ঘুঁটি’ না হয়ে ‘নিজস্ব গেমের প্লেয়ার’ হোন: হাসনাত
আশুলিয়ায় ঝুটের গুদাম ও বাড়িতে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
দেখা হচ্ছে নিউইয়র্কে—রহস্যজনক পোস্ট মিথিলার
৪০ লাখ টাকা চাঁদা না দেয়ায় হামলা, ট্রাক এনে লুটপাট
বাংলাদেশে ফ্যাসিবাদ ফিরলে দায় জামায়াতের: শামা ওবায়েদ
ইমরানের মুক্তির দাবিতে পিটিআইয়ের লংমার্চ, সোয়াবিতে ‘বড় চমক’
গাজীপুরে গুলি করে ৩ কোটি টাকা ছিনতাই, আহত ৩
রূপপুরের বিদ্যুৎ দ্রুত গ্রিডে দেয়ার প্রতিশ্রুতি রোসাটমের
ডিপি ওয়ার্ল্ডকে বিনিয়োগে প্রধানমন্ত্রীর আহ্বান
দিল্লির ককরোচ আন্দোলনে যোগ দেবেন মমতা!
সব ইসলামী দল এক হলেও ক্ষমতায় যাওয়া সম্ভব নয়: আ ফ ম খালিদ
ইউরেনিয়াম ছাড়বে না ইরান, মজুতও দেবে না
রংপুরের চার খুনে ডিএনএ মিললো সিদ্ধার্থ-মুগ্ধর
হুতিদের হামলায় রিয়াদে শতাধিক ফ্লাইট বাতিল