Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৫:৪৮, ২২ জানুয়ারি ২০২৬

‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ অধ্যাদেশ অনুমোদন

‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ অধ্যাদেশ অনুমোদন
ছবি: সবার দেশ

ঢাকার সাতটি সরকারি কলেজকে একীভূত করে নতুন একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পথে বড় অগ্রগতি এলো। ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ গঠনের লক্ষ্যে প্রণীত অধ্যাদেশ উপদেষ্টা পরিষদে অনুমোদিত হয়েছে। অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা অধ্যাপক চৌধুরী রফিকুল আবরার এ তথ্য নিশ্চিত করেছেন।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে এ সিদ্ধান্তের খবর ঢাকা কলেজের সামনে আন্দোলনরত শিক্ষার্থীদের কাছে পৌঁছালে সেখানে আবেগঘন ও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। দীর্ঘদিনের আন্দোলনের পর সরকারের চূড়ান্ত অনুমোদনের খবরে শিক্ষার্থীদের মধ্যে স্বস্তি ও উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে।

সরেজমিনে দেখা যায়, শিক্ষা মন্ত্রণালয় থেকে ফোনের মাধ্যমে অধ্যাদেশ অনুমোদনের বিষয়টি নিশ্চিত হওয়ার সঙ্গে সঙ্গেই শিক্ষার্থীরা বিজয়োল্লাসে মেতে ওঠেন। তারা ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ প্রতিষ্ঠার দাবিতে দেয়া বিভিন্ন স্লোগান দিতে থাকেন। অনেক শিক্ষার্থীকে আনন্দে একে অপরকে জড়িয়ে ধরতে ও চোখের পানি মুছতে দেখা যায়।

আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, দীর্ঘদিন ধরে অনিশ্চয়তা, প্রশাসনিক জটিলতা ও শিক্ষা কার্যক্রমে স্থবিরতার মধ্যে দিন কাটাতে হয়েছে তাদের। একটি স্বতন্ত্র ও স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ের দাবি নিয়ে তারা বারবার রাজপথে নেমেছেন, ক্লাস ও পরীক্ষা বর্জন করেছেন। অবশেষে সরকারের এ সিদ্ধান্তকে তারা নিজেদের আন্দোলনের ঐতিহাসিক বিজয় হিসেবে দেখছেন।

প্রসঙ্গত, ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, সরকারি বাঙলা কলেজ, সরকারি তিতুমীর কলেজ ও সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজসহ সাতটি কলেজ দীর্ঘদিন ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ছিলো। শিক্ষার্থীরা অভিযোগ করে আসছিলেন, এ ব্যবস্থায় তারা কাঙ্ক্ষিত একাডেমিক সেবা ও প্রশাসনিক স্বচ্ছতা থেকে বঞ্চিত হচ্ছেন।

উপদেষ্টা পরিষদে অধ্যাদেশ অনুমোদনের মাধ্যমে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ প্রতিষ্ঠার আইনি ভিত্তি তৈরি হলো। এখন পরবর্তী ধাপে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কাঠামো, উপাচার্য নিয়োগ, একাডেমিক নীতিমালা ও পাঠক্রম নির্ধারণের কাজ এগিয়ে নেয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

শিক্ষার্থীরা আশা করছেন, নতুন এ বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে তাদের শিক্ষা ও প্রশাসনিক সংকটের স্থায়ী সমাধান হবে এবং উচ্চশিক্ষার মানোন্নয়নে একটি নতুন দিগন্ত উন্মোচিত হবে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা