Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৫:১৩, ১৮ এপ্রিল ২০২৬

আপডেট: ১৫:১৪, ১৮ এপ্রিল ২০২৬

জানালার ফাঁক দিয়ে নজর, নিয়োগ পরীক্ষার কেন্দ্র ঘুরলেন শিক্ষামন্ত্রী

জানালার ফাঁক দিয়ে নজর, নিয়োগ পরীক্ষার কেন্দ্র ঘুরলেন শিক্ষামন্ত্রী
ছবি: সংগৃহীত

নানা জটিলতা পেরিয়ে অবশেষে শুরু হয়েছে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও সহকারী প্রধান নিয়োগ পরীক্ষা। পরীক্ষার সার্বিক পরিস্থিতি দেখতে রাজধানীর বিভিন্ন কেন্দ্রে পরিদর্শনে যান শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শনিবার (১৮ এপ্রিল) ঢাকার কয়েকটি সরকারি কলেজ কেন্দ্র ঘুরে দেখেন তিনি। পরিদর্শনের সময় মন্ত্রীকে পরীক্ষার হলরুমের ভেতরের কার্যক্রম জানালার ফাঁক দিয়ে গভীরভাবে পর্যবেক্ষণ করতে দেখা যায়, যা উপস্থিতদের দৃষ্টি আকর্ষণ করে।

এ নিয়োগ পরীক্ষা আয়োজন করছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। কর্তৃপক্ষ জানিয়েছে, পরীক্ষাটি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় সব প্রস্তুতি নেয়া হয়েছে এবং এনটিআরসিএ কার্যালয়ে একটি বিশেষ নিয়ন্ত্রণ কক্ষও স্থাপন করা হয়েছে।

নির্ধারিত সময়সূচি অনুযায়ী, সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত ‘ক’ গ্রুপের পরীক্ষা অনুষ্ঠিত হয়। এরপর ‘খ’ গ্রুপের পরীক্ষা বেলা ১১টা ৩০ মিনিট থেকে ১২টা ৩০ মিনিট, ‘গ’ গ্রুপের পরীক্ষা দুপুর ২টা থেকে ৩টা এবং ‘ঘ’ গ্রুপের পরীক্ষা বিকেল ৪টা ৩০ মিনিট থেকে ৫টা ৩০ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

ঢাকার মোট ৯টি কেন্দ্রে চারটি পৃথক গ্রুপে এমসিকিউ পদ্ধতিতে এ পরীক্ষা নেয়া হচ্ছে। পরীক্ষার্থীদের প্রবেশপত্রে উল্লেখিত সময় অনুযায়ী যথাসময়ে কেন্দ্রে উপস্থিত থাকার নির্দেশনা দেয়া হয়েছে।

সংশ্লিষ্টরা বলছেন, দীর্ঘদিনের অপেক্ষার পর শুরু হওয়া এ নিয়োগ পরীক্ষা ঘিরে প্রার্থীদের মধ্যে যেমন আগ্রহ রয়েছে, তেমনি স্বচ্ছতা ও শৃঙ্খলা নিশ্চিত করাও বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

চার শিশুসহ ১২ জন তিন দিন ধরে শূন্যরেখায়
এডিবির ঋণে রিজার্ভ ছাড়ালো ৩৫ বিলিয়ন ডলার
নোয়াখালীতে টিন কেটে ঘরে ঢুকে গৃহবধূকে ধর্ষণ, আটক-১
এমপি মনিরুলকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি আলেম সমাজের
নেদারল্যান্ডসকে উড়িয়ে বিশ্বকাপ মিশন শুরু বাংলাদেশের
বেনাপোল বন্দরে শ্রমিকদের কর্মবিরতি স্থগিত
বেনজীর গ্রেফতার ইন্টারপোলের কৃতিত্ব, দেশের পুলিশের নয়: জামায়াত আমির
বেনজীরকে গ্রেফতার বাংলাদেশ পুলিশের ঐতিহাসিক সাফল্য: স্বরাষ্ট্রমন্ত্রী
ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ পুরো পর্ষদ বাতিল
মনিরুল হকের বক্তব্য অমার্জনীয় ও শিষ্টাচারবহির্ভূত: নাহিদ ইসলাম
সাবেক আইজিপি বেনজীর গ্রেফতার
মরক্কোর সঙ্গে ড্র করে ব্রাজিলের হেক্সা অভিযান শুরু
হাসিনাকে পুশইন করুন, দেখি কত সাহস: সীমান্ত ইস্যুতে গোলটেবিল বৈঠকে বক্তারা
‘বাংলাদেশি’ তকমা দিয়ে নথিহীনদের সীমান্তে ঠেলে দিচ্ছে ভারত
নোয়াখালীতে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে আওয়ামী দুর্বৃত্তরা
ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা কি দ্বারপ্রান্তে? রোববার চুক্তির ইঙ্গিত