Sobar Desh | সবার দেশ সবার দেশ ডিজিটাল ডেস্ক

প্রকাশিত: ০১:৫০, ১৫ মে ২০২৬

আপডেট: ০১:৫১, ১৫ মে ২০২৬

পিএইচডির প্রথম সেমিস্টারে জিপিএ ৩.৮৭

শেকৃবিতে ছাত্রদল নেতার অসাধারণ কৃতিত্ব

শেকৃবিতে ছাত্রদল নেতার অসাধারণ কৃতিত্ব
ছবি: সংগৃহীত

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) পিএইচডি প্রোগ্রামের প্রথম সেমিস্টারের চূড়ান্ত পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করেছেন বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক বিএম আলমগীর কবীর। প্রকাশিত ফলাফলে তিনি জিপিএ ৩.৮৭ পেয়ে সফলভাবে প্রথম সেমিস্টার সম্পন্ন করে পরবর্তী সেমিস্টারে উত্তীর্ণ হয়েছেন।

বর্তমানে বিএম আলমগীর কবীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়-এর অধ্যাপক ড. সফিউল্ল্যাহ মজুমদার কিরণ-এর তত্ত্বাবধানে পিএইচডি গবেষণা কার্যক্রম পরিচালনা করছেন।

জানা গেছে, তার গবেষণার বিষয়বস্তু দেশের দক্ষিণাঞ্চলে ‘স্মার্ট ক্লাইমেট এগ্রিকালচারাল টেকনোলজি’র প্রয়োগ ও উন্নয়ন।

এ বিষয়ে আলমগীর কবীর বলেন, আধুনিক প্রযুক্তিনির্ভর কৃষি ব্যবস্থা গড়ে তুলে দেশকে খাদ্যে আরও স্বয়ংসম্পূর্ণ করাই তার মূল লক্ষ্য। তিনি জানান, গবেষণার মাধ্যমে এমন প্রযুক্তি ও পদ্ধতি উদ্ভাবন করতে চান, যা সরাসরি তৃণমূল পর্যায়ের কৃষকদের কাজে আসবে এবং দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সহায়ক ভূমিকা রাখবে।

সম্প্রতি শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়-এর কন্ট্রোলার অব এক্সামিনেশনস কার্যালয় থেকে পিএইচডি (জুলাই-ডিসেম্বর) সেমিস্টার ২০২৫-এর ফলাফল প্রকাশ করা হয়।

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

‘সেক্রেটারির ৭০০ অটোরিকশা’, প্রশাসকের কাছে প্রমাণ চাইলো জামায়াত
অন্যের ‘গেমের ঘুঁটি’ না হয়ে ‘নিজস্ব গেমের প্লেয়ার’ হোন: হাসনাত
আশুলিয়ায় ঝুটের গুদাম ও বাড়িতে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
দেখা হচ্ছে নিউইয়র্কে—রহস্যজনক পোস্ট মিথিলার
৪০ লাখ টাকা চাঁদা না দেয়ায় হামলা, ট্রাক এনে লুটপাট
বাংলাদেশে ফ্যাসিবাদ ফিরলে দায় জামায়াতের: শামা ওবায়েদ
ইমরানের মুক্তির দাবিতে পিটিআইয়ের লংমার্চ, সোয়াবিতে ‘বড় চমক’
গাজীপুরে গুলি করে ৩ কোটি টাকা ছিনতাই, আহত ৩
রূপপুরের বিদ্যুৎ দ্রুত গ্রিডে দেয়ার প্রতিশ্রুতি রোসাটমের
ডিপি ওয়ার্ল্ডকে বিনিয়োগে প্রধানমন্ত্রীর আহ্বান
দিল্লির ককরোচ আন্দোলনে যোগ দেবেন মমতা!
সব ইসলামী দল এক হলেও ক্ষমতায় যাওয়া সম্ভব নয়: আ ফ ম খালিদ
ইউরেনিয়াম ছাড়বে না ইরান, মজুতও দেবে না
রংপুরের চার খুনে ডিএনএ মিললো সিদ্ধার্থ-মুগ্ধর
হুতিদের হামলায় রিয়াদে শতাধিক ফ্লাইট বাতিল