Sobar Desh | সবার দেশ রাবি প্রতিনিধি

প্রকাশিত: ০০:২৮, ২২ সেপ্টেম্বর ২০২৫

রাবিতে সোমবার থেকে কমপ্লিট শাটডাউন

রাবিতে সোমবার থেকে কমপ্লিট শাটডাউন
ছবি: সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আজ সোমবার (২২ সেপ্টেম্বর) থেকে অনির্দিষ্টকালের জন্য কমপ্লিট শাটডাউন ঘোষণা করেছেন শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা। রোববার অফিসার্স সমিতির সভাপতি মোক্তার হোসেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় পোষ্য কোটা স্থগিত রাখার সিদ্ধান্তে তারা হতাশ। তার ভাষায়, দেশের প্রায় সব বিশ্ববিদ্যালয়ে এ সুবিধা বিদ্যমান। রাবিতে এ সুবিধা না দেয়ায় আমরা আগামীকাল থেকে কমপ্লিট শাটডাউনে যাচ্ছি।

তবে শাটডাউনের মধ্যেও রাকসু নির্বাচন সংশ্লিষ্ট কার্যক্রম, পানি, বিদ্যুৎ ও পরিবহন সেবা চালু থাকবে বলে তিনি জানান।

গত কয়েক দিন ধরে পোষ্য কোটার পক্ষে ও বিপক্ষে শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং শিক্ষার্থীদের মধ্যে আন্দোলন চলছে। আজকের সিন্ডিকেট সভায় এ বিষয়ে আপাতত কোটার সুবিধা স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।

এ সিদ্ধান্তের পরই রাবিতে নতুন করে অচলাবস্থা তৈরি হলো বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস
জুলাই জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণ, আহত ১
দল হিসেবে আ.লীগের বিচারে তদন্ত চলছে: প্রসিকিউটর তামিম
কমিটি নিয়ে বিরোধ, জামায়াতের দু’গ্রুপের সংঘর্ষ
রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলা, ধ্বংসাবশেষে আহত ১
পশু জবাইয়ের নিষেধাজ্ঞা নিয়ে জকসুর বিক্ষোভ
ধূমপান করতে হাত কাঁপছিলো, লজ্জা লাগছিলো: বিদ্যা
এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার
অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি,সুস্থ হয়েই ফিরবো: চুয়েট ভিসি
বাংলাদেশের তরুণরা আমাদের পথ দেখিয়েছে: নেহা বোরা
টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ২১ ইউনিটের সঙ্গে সেনাবাহিনী-বিজিবি
১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব