Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ২১:০৬, ১০ এপ্রিল ২০২৫

পরীক্ষা শুরু ৮ মে

৪৬তম বিসিএসর লিখিত পরীক্ষার রুটির প্রকাশ

৪৬তম বিসিএসর লিখিত পরীক্ষার রুটির প্রকাশ
ফাইল ছবি

চলমান পরীক্ষা পেছানোর দাবির মধ্যেই ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি)। বৃহস্পতিবার (১০ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে এ সময়সূচি প্রকাশ করে কমিশন।

সেখানে জানানো হয়, আগামী ৮ মে থেকে ১৯ মে পর্যন্ত সারাদেশে একযোগে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। ঢাকাসহ দেশের আটটি বিভাগে একযোগে অনুষ্ঠিত হবে এ পরীক্ষা।

পরীক্ষার বিস্তারিত সময়সূচি:

৮ মে (বুধবার):
সকাল ১০টা – দুপুর ১টা
বাংলা (০০১) – কারিগরি, পেশাগত এবং উভয় ক্যাডার

১২ মে (রোববার):
সকাল ১০টা – দুপুর ২টা
বাংলা (০০২) – সাধারণ ও কারিগরি/পেশাগত উভয় ক্যাডার

১৩ মে (সোমবার):
সকাল ১০টা – দুপুর ২টা
ইংরেজি (০০৩) – সকল প্রার্থী

১৪ মে (মঙ্গলবার):
সকাল ১০টা – দুপুর ২টা
বাংলাদেশ বিষয়াবলি (০০৫) – সকল প্রার্থী

১৫ মে (বুধবার):
সকাল ১০টা – দুপুর ১টা
আন্তর্জাতিক বিষয়াবলি (০০৭) – সকল প্রার্থী

১৮ মে (শনিবার):
সকাল ১০টা – দুপুর ১২টা
গাণিতিক যুক্তি (০০৮)
বেলা ১২:৩০টা – ১:৩০টা
মানসিক দক্ষতা (০০৯)

১৯ মে (রোববার):
সকাল ১০টা – দুপুর ১টা
সাধারণ বিজ্ঞান ও প্রযুক্তি (০১০)

আসন বিন্যাস ও নির্দেশনা

পরীক্ষার হল, আসনবিন্যাস ও অন্যান্য নির্দেশনা যথাসময়ে সরকারি কর্ম কমিশনের ওয়েবসাইটে (www.bpsc.gov.bd) প্রকাশ করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এছাড়া, সময়সূচি সংশোধনের প্রয়োজন হলে কমিশন তা পরিবর্তনের ক্ষমতা সংরক্ষণ করে বলেও উল্লেখ করা হয়।

প্রার্থীদের আন্দোলন অব্যাহত

এদিকে, এ পরীক্ষার সময়সূচি প্রকাশের আগেই দেশের বিভিন্ন স্থানে পরীক্ষা পেছানোর দাবিতে ৪৬তম বিসিএস পরীক্ষার্থীরা মানববন্ধন ও অনলাইন প্রতিবাদ চালিয়ে যাচ্ছেন। তাদের অভিযোগ, লিখিত পরীক্ষার প্রস্তুতির জন্য পর্যাপ্ত সময় দেয়া হয়নি। তবে কমিশন এখন পর্যন্ত পরীক্ষার তারিখ পুনর্বিবেচনা করার কোনও ইঙ্গিত দেয়নি।

প্রসঙ্গত, ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশিত হয় চলতি বছরের ৬ মার্চ। এতে ১০,৬২৬ জন প্রার্থী লিখিত পরীক্ষার জন্য নির্বাচিত হন।

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

খামেনি হত্যার প্রতিশোধের লাল পতাকা উড়ালো ইরান
ইসরায়েলি হামলায় কেঁপে উঠলো ইরানি রাষ্ট্রীয় টেলিভিশন ভবন
চরাঞ্চলের অর্থনীতিতে ভরসা প্রাণিসম্পদ খাত, সেবার সংকটে শঙ্কা
রাষ্ট্রপতির অভিশংসনেই সংসদের যাত্রা শুরু হোক: আসিফ
ইরানে হামলার তীব্র নিন্দা জামায়াত আমিরের
রাষ্ট্রপতিকে অভিশংসন করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের
যুক্তরাষ্ট্রে রাতভর গোলাগুলি, নিহত ৩, আহত ১৪
ভারত থেকে দেশে ফিরলো আওয়ামী এমপির লাশ
যশোরে জেলা জজ পদশূন্য, ভারপ্রাপ্ত জজের ওপর অনাস্থা
খামেনিকে হত্যা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন: পাকিস্তানের প্রধানমন্ত্রী
কোকো ভাইয়ের অবদান তুলে ধরতে পারিনি—অনুশোচনায় তামিম
হরমুজ প্রণালি বন্ধে বিশ্ব তেলবাজার টালমাটাল-দাম লাফিয়ে প্রায় ১০ শতাংশ বৃদ্ধি
জনগণের প্রত্যাশা পূরণে দায়িত্বশীল প্রশাসনের ওপর গুরুত্বারোপ
বীরগঞ্জে ২ মাদক সেবীর কারাদণ্ড
খাগড়াছড়িতে আঞ্চলিক ও জেলা পরিষদ নির্বাচনসহ ৭ দফা দাবিতে স্মারকলিপি
আধিপত্যবাদের নগ্নরূপ: আক্রান্ত ইরান ও সভ্যতার সংকট
ইরানের সাবেক প্রেসিডেন্ট আহমেদিনেজাদ নিহত: রিপোর্ট
ইরানের ক্ষেপণাস্ত্র চুরমার করলো ইসরায়েলের প্রতিরক্ষা, নিহত ৮