Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৫:৩৮, ২৩ জুলাই ২০২৫

আপডেট: ২৩:২৩, ২৩ জুলাই ২০২৫

এইচএসসির স্থগিত পরীক্ষাগুলোর নতুন তারিখ ঘোষণা

এইচএসসির স্থগিত পরীক্ষাগুলোর নতুন তারিখ ঘোষণা
ছবি: সংগৃহীত

২০২৫ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার স্থগিত হওয়া বিষয়গুলোর নতুন সময়সূচি প্রকাশ করেছে দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ড। স্থগিত হওয়া প্রথম পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ১২ আগস্ট।

বুধবার (২৩ জুলাই) বিকেলে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দারের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ঢাকা, রাজশাহী, যশোর, কুমিল্লা, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, দিনাজপুর ও ময়মনসিংহ শিক্ষা বোর্ডের আওতায় পুনঃনির্ধারিত পরীক্ষাগুলো দুই শিফটে—সকাল ১০টা থেকে দুপুর ১টা এবং দুপুর ২টা থেকে ৫টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

১২ আগস্ট সকালে কুমিল্লা বোর্ডের অধীনে স্থগিত হওয়া পদার্থবিজ্ঞান (তত্ত্বীয়) প্রথম পত্র, হিসাববিজ্ঞান প্রথম পত্র এবং যুক্তিবিদ্যা প্রথম পত্র পরীক্ষা হবে।

১৪ আগস্ট সকালে ঢাকা বোর্ডের অধীনে গোপালগঞ্জ জেলার জন্য অনুষ্ঠিত হবে ভূগোল (তত্ত্বীয়) দ্বিতীয় পত্র এবং বিকেলে উচ্চাঙ্গ সংগীত (তত্ত্বীয়) দ্বিতীয় পত্র, আরবি দ্বিতীয় পত্র এবং পালি দ্বিতীয় পত্রের পরীক্ষা।

পরবর্তী পরীক্ষাটি হবে ১৭ আগস্ট। ওইদিন সকালে সব শিক্ষা বোর্ডে একযোগে নেয়া হবে রসায়ন (তত্ত্বীয়) দ্বিতীয় পত্র, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি দ্বিতীয় পত্র, ইতিহাস দ্বিতীয় পত্র, গৃহ ব্যবস্থাপনা ও পারিবারিক জীবন দ্বিতীয় পত্র এবং উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন দ্বিতীয় পত্রের পরীক্ষা।

সবশেষে ১৯ আগস্ট সকালে হবে অর্থনীতি প্রথম পত্র, প্রকৌশল অঙ্কন ও ওয়ার্কশপ প্র্যাকটিস প্রথম পত্রের পরীক্ষা। প্রকৌশল অঙ্কনের পরীক্ষা শিক্ষার্থীদের নিজ নিজ কলেজে অনুষ্ঠিত হবে। সংশ্লিষ্ট কলেজের অধ্যক্ষরা সকাল ৯টার মধ্যে বোর্ড থেকে প্রশ্নপত্র সংগ্রহ করে পরীক্ষা পরিচালনা করবেন।

ব্যবহারিক পরীক্ষা ২১ আগস্ট থেকে ৩১ আগস্টের মধ্যে শেষ করতে হবে। এর নম্বর অনলাইনে এন্ট্রি করে ৩ সেপ্টেম্বরের মধ্যে বোর্ডে জমা দেয়ার নির্দেশনা দেয়া হয়েছে।

পরীক্ষার্থীদের কেন্দ্রের নিয়ম অনুযায়ী পরীক্ষার অন্তত ৩০ মিনিট আগে কেন্দ্রে উপস্থিত থাকতে বলা হয়েছে।

উল্লেখ্য, ১০ জুলাই কুমিল্লা বোর্ডের পরীক্ষা বন্যার কারণে স্থগিত করা হয়। পরে ১৭ জুলাই গোপালগঞ্জ জেলার তিন বোর্ডের পরীক্ষা সহিংস পরিস্থিতির কারণে পিছিয়ে দেয়া হয়। সর্বশেষ ২১ ও ২৪ জুলাই মাইলস্টোন কলেজে বিমান দুর্ঘটনার কারণে সারাদেশে এইচএসসি ও সমমানের সব পরীক্ষা স্থগিত করা হয়।

সবার দেশ/এফও 

শীর্ষ সংবাদ:

মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছেন অলি আহমদ
শুক্রবার সন্ধ্যায় রাষ্ট্রপতির শপথ নেবেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুলকে জামায়াত আমিরের অভিনন্দন
কোনও ব্যক্তি দেখে সিদ্ধান্ত নেয়া হবে না: দুদক চেয়ারম্যান
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী
চাঁদা না পেয়ে ঢামেক চিকিৎসকের ওপর হামলা
মুক্তি পেলে সেনাপ্রধানের সঙ্গে সংঘাতে যাবেন না ইমরান: পিটিআই নেতা
রাষ্ট্রপতি নির্বাচনকে ‘প্রহসন’ আখ্যা দিয়ে ভোট দেননি রুমিন
মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি ঘোষণা করে প্রজ্ঞাপন
ডাকসু নির্বাচনের প্রস্তুতি শুরু, দ্রুত সিদ্ধান্ত ঢাবি প্রশাসনের
এক বিদ্যালয়ে দুই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, দ্বন্দ্বে ব্যাহত পাঠদান
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল
৭০ অনুচ্ছেদে পরিবর্তন করেই পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচন: স্বরাষ্ট্রমন্ত্রী
ড. ইউনূসসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ
একাদশে ভর্তি শুরু ২ সেপ্টেম্বর, ক্লাস ২৩ সেপ্টেম্বর