Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:১৫, ১০ জুলাই ২০২৫

কুমিল্লা বোর্ডের বৃহস্পতিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত

কুমিল্লা বোর্ডের বৃহস্পতিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত
ছবি: সংগৃহীত

অতিরিক্ত বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পানিতে বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় কুমিল্লা শিক্ষা বোর্ডের আওতাধীন বৃহস্পতিবার (১১ জুলাই) অনুষ্ঠিতব্য এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে।

বুধবার (৯ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক রুনা নাছরীন। তিনি জানান, কুমিল্লা, ফেনী, নোয়াখালীসহ বোর্ডের অধীন বিভিন্ন অঞ্চলে টানা বর্ষণে বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। অনেক কেন্দ্রে পানি ঢুকে পড়ায় স্বাভাবিকভাবে পরীক্ষা নেয়া সম্ভব নয়।

তিনি বলেন, জেলা প্রশাসনের সঙ্গে আলোচনা করে এবং পরিস্থিতি মূল্যায়ন করে বিষয়টি শিক্ষা মন্ত্রণালয়কে অবহিত করা হয়। এরপরই বৃহস্পতিবারের পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত আসে।

পরীক্ষা নিয়ন্ত্রক জানান, স্থগিত হওয়া পরীক্ষার নতুন সময়সূচি পরে জানিয়ে দেয়া হবে।

এদিকে বন্যার কারণে ভোগান্তিতে পড়েছেন পরীক্ষার্থী ও তাদের অভিভাবকরা। অনেক এলাকায় সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় পরীক্ষাকেন্দ্রে পৌঁছানোই চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বোর্ড সূত্রে জানা গেছে, পরবর্তী পরিস্থিতি পর্যালোচনা করে প্রয়োজনে আরও পরীক্ষাও পিছিয়ে দেয়ার বিষয়টি বিবেচনায় রাখা হচ্ছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ধূমপান করতে হাত কাঁপছিলো, লজ্জা লাগছিলো: বিদ্যা
এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার
অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি,সুস্থ হয়েই ফিরবো: চুয়েট ভিসি
বাংলাদেশের তরুণরা আমাদের পথ দেখিয়েছে: নেহা বোরা
টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ২১ ইউনিটের সঙ্গে সেনাবাহিনী-বিজিবি
১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ