Sobar Desh | সবার দেশ জবি প্রতিনিধি

প্রকাশিত: ০০:১৭, ২৬ আগস্ট ২০২৫

নিষিদ্ধ ছাত্রলীগের বিচারের পর জকসু নির্বাচন চাই ছাত্রদল

নিষিদ্ধ ছাত্রলীগের বিচারের পর জকসু নির্বাচন চাই ছাত্রদল
ছবি: সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদল তিন দফা দাবি জানিয়ে বলেছেন, বিশ্ববিদ্যালয়ে নিষিদ্ধ ছাত্রলীগ ও ফ্যাসিস্ট শিক্ষক-কর্মকর্তাদের বিচার নিশ্চিত হওয়ার পরই জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচন আয়োজন করা উচিত।

সোমবার (২৫ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের ভাষা শহীদ রফিক ভবনের সামনে এক মানববন্ধন কর্মসূচিতে এ দাবি জানান ছাত্রদল নেতারা।

শাখা ছাত্রদলের দাবি তিনটি:
১. মন্ত্রণালয়ের আশ্বাস অনুযায়ী শিক্ষার্থীদের জন্য ৭০% আবাসন ভাতা প্রদান বাস্তবায়ন করা,
২. ফ্যাসিস্ট ছাত্রলীগের নেতাকর্মী ও আওয়ামী শিক্ষক-কর্মকর্তাদের বিচার নিশ্চিত করা,
৩. জকসুর নীতিমালা দ্রুত প্রণয়নসহ সব কার্যক্রম সম্পন্ন করা।

ছাত্রদল আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, আমরা জকসু নির্বাচনের বিরোধী নই। তবে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনে এখনো গণহত্যাকারী শিক্ষক ও কর্মকর্তারা থাকায় এ নির্বাচনে ভোটার হবে ছাত্রলীগের হামলাকারীরা। তাই নির্বাচন শিক্ষার্থীদের কল্যাণে হতে পারে না। শিক্ষার্থীদের আবাসন ভাতা আগে নিশ্চিত করতে হবে।

শাখা ছাত্রদলের সদস্যসচিব শামসুল আরেফিন বলেন, প্রশাসনের একটি অংশ চাইছে না শিক্ষার্থীরা আবাসন ভাতা পাক। যদি তা না হয়, আমরা আন্দোলনের মাধ্যমে দাবি আদায় নিশ্চিত করব।

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাফর আহমেদ, যুগ্ম আহ্বায়ক সুমন সরদার, মুস্তাফিজুর রহমান (রুমি), শাহরিয়ার আহমেদ, রবিউল আউয়াল, নাহিয়ান বিন অনিক, রাশেদ আমিন, সাখাওয়াত ইসলাম পরাগ, রাসেল মিয়া সহ অন্যান্য নেতাকর্মীরা।

সবার দেশ/এফও 
 

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার
অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি,সুস্থ হয়েই ফিরবো: চুয়েট ভিসি
বাংলাদেশের তরুণরা আমাদের পথ দেখিয়েছে: নেহা বোরা
টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ২১ ইউনিটের সঙ্গে সেনাবাহিনী-বিজিবি
১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ