Sobar Desh | সবার দেশ জাবি প্রতিনিধি

প্রকাশিত: ১৮:৫৬, ১৩ সেপ্টেম্বর ২০২৫

জাকসু নির্বাচনে ভিপি স্বতন্ত্র জিতু, জিএস শিবিরের মাজহার

জাকসু নির্বাচনে ভিপি স্বতন্ত্র জিতু, জিএস শিবিরের মাজহার
ছবি: সংগৃহীত

৩৩ বছর পর অনুষ্ঠিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনের ফলাফল অবশেষে ঘোষণা করা হয়েছে। সহ-সভাপতি (ভিপি) পদে জয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী ও সাবেক ছাত্রলীগ নেতা আব্দুর রশিদ জিতু। অন্যদিকে সাধারণ সম্পাদক (জিএস) পদে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন ছাত্রশিবির সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোটের প্রার্থী মাজহারুল ইসলাম।

শনিবার বিকেল ৫টার পর থেকে নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা শুরু করে। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন কমিশনের সদস্য সচিব ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম রাশিদুল আলম।

ভিপি পদে জিতু ও শিবির সমর্থিত প্রার্থী আরিফ উল্লাহর মধ্যে হয় হাড্ডাহাড্ডি লড়াই। শেষ পর্যন্ত স্বতন্ত্র হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করা জিতুই জয় পান। জিএস পদে শিবিরের মাজহারুল ইসলাম তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাগছাসের প্রার্থী আবু তৌহিদ মোহাম্মদ সিয়ামকে বড় ব্যবধানে হারান।

মোট ২৫টি কেন্দ্রীয় পদে নির্বাচনের মধ্যে শিবির সমর্থিত প্যানেল ২১টিতে জয় পেয়েছে। কেবল ভিপি, সাংস্কৃতিক সম্পাদক, ক্রীড়া সম্পাদক ও সমাজসেবা সম্পাদক পদে তারা পরাজিত হয়েছে।

এর আগে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ২১টি আবাসিক হলে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শুরু হয় রাত সাড়ে ১০টার পর এবং ম্যানুয়ালি ভোট গোনায় চূড়ান্ত ফলাফল প্রকাশে প্রায় দুই দিন সময় লেগে যায়।

নির্বাচন বয়কট করেছে ছাত্রদলসহ চারটি প্যানেল ও পাঁচজন স্বতন্ত্র প্রার্থী। বিএনপিপন্থি একজন কমিশনারসহ চার শিক্ষক অনিয়মের অভিযোগ তুলে কমিশন থেকে পদত্যাগ করেন।

এবারের নির্বাচনে মোট প্রার্থী ছিলেন ১৭৭ জন। ভোটার ছিলেন ১১ হাজার ৮৯৭ জন শিক্ষার্থী। এর মধ্যে ছাত্র ৬ হাজার ১১৫ এবং ছাত্রী ৫ হাজার ৭২৮ জন। ভোট পড়েছে প্রায় ৬৮ শতাংশ।

জাকসুর চূড়ান্ত ফলাফল হলো:

সহ-সভাপতি (ভিপি): আব্দুর রশিদ জিতু (স্বতন্ত্র শিক্ষার্থী প্যানেল)

সাধারণ সম্পাদক (জিএস): মাজহারুল ইসলাম (শিবির সমর্থিত প্যানেল)

সহ-সাধারণ সম্পাদক (এজিএস, ছাত্র): ফেরদৌস আল হাসান (শিবির)

সহ-সাধারণ সম্পাদক (এজিএস, ছাত্রী): আয়েশা সিদ্দিকা মেঘলা (শিবির)

শিক্ষা ও গবেষণা সম্পাদক: আবু উবায়দা উসামা (শিবির)

পরিবেশ ও প্রকৃতি সংরক্ষণ সম্পাদক: শাফায়েত মীর (শিবির)

সাহিত্য ও প্রকাশনা সম্পাদক: জাহিদুল ইসলাম বাপ্পি (শিবির)

সাংস্কৃতিক সম্পাদক: মহিবুল্লাহ শেখ জিসান (স্বতন্ত্র)

সহ-সাংস্কৃতিক সম্পাদক: রায়হান উদ্দীন (শিবির)

নাট্য সম্পাদক: রুহুল ইসলাম (শিবির)

ক্রীড়া সম্পাদক: মাহমুদুল হাসান কিরণ (স্বতন্ত্র)

সহ-ক্রীড়া সম্পাদক (নারী): ফারহানা আক্তার লুবনা (শিবির)

সহ-ক্রীড়া সম্পাদক (ছাত্র): মহাদী হাসান (শিবির)

তথ্য প্রযুক্তি ও গ্রন্থাগার সম্পাদক: রাশেদুল ইসলাম লিখন (শিবির)

সমাজসেবা ও মানবসম্পদ সম্পাদক: আহসাব লাবিব (বাগছাস)

সহ-সমাজসেবা সম্পাদক (ছাত্রী): নিগার সুলতানা (শিবির)

সহ-সমাজসেবা সম্পাদক (ছাত্র): তৌহিদ হাসান (শিবির)

স্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তা সম্পাদক: হুসনী মোবারক (শিবির)

পরিবহন ও যোগাযোগ সম্পাদক: তানভীর রহমান (শিবির)


কার্যকরী সদস্য:
পুরুষ-১: তরিকুল ইসলাম (শিবির)
পুরুষ-২: আবু তালহা (শিবির)
পুরুষ-৩: মোহাম্মদ আলী চিশতী (বাগছাস)
নারী-১: নাবিলা বিনতে হারুণ (শিবির)
নারী-২: ফাবলিহা জাহান (শিবির)
নারী-৩: নুসরাত জাহান ইমা (শিবির)


সবার দেশ/এফও 
 

শীর্ষ সংবাদ:

গুম ঠেকাতে আইন, তদন্তের স্বাধীনতা নিয়ে প্রশ্ন
নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৭৩৪, নিখোঁজ ২,৪৯৮
হাসনাতের বেলায় হুজুররা চেতেছে, বিএনপির বেলায় চুপ: মাদানী
মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন চ্যালেঞ্জ, হাইকোর্টে রিট
মেসির ‘হালি’তে মন্ট্রিয়ল ধ্বংস, ৭-১ গোলে মায়ামির তাণ্ডব
বিলাওয়ালের বিয়ের গুঞ্জন, পাত্রী ইউরোপের!
নেপাল-চীনে বন্যায় মৃত প্রায় ৭০০, নিখোঁজ ৩ হাজার
আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস আজ, হদিস নেই আড়াই শ মানুষের
গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু হয়েছে: প্রধানমন্ত্রী
সংসদমুখী পদযাত্রায় ১১ দলীয় ঐক্যের আহ্বান
মিরাজ নিখোঁজে ‘গুমের কাহিনী’ সাজানোর চেষ্টা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী
রংপুরে চার খুন হত্যায় সিদ্ধার্থের বাবা-ভাই ডিবি হেফাজতে
আ.লীগ ফেরার বাতাস শুধু ভারত-সোশ্যাল মিডিয়ায়: সারজিস
ঝুলন্ত সেতু পানিতে তলিয়ে চলাচল বন্ধ রাঙামাটিতে
পাকিস্তানে তুর্কি সামরিক বিমানের আনাগোনা, উদ্বিগ্ন ভারত
২৪ ঘণ্টায় বন্যার শঙ্কায় দুই জেলা
নেদারল্যান্ডসকে হারিয়ে তৃতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা
গুমের প্রতিটি ঘটনায় স্বাধীন তদন্ত ও বিচার চান নাহিদ
কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট খুলে পানি নিষ্কাশন
আইফোন ১৮ প্রো সিরিজ আসছে সেপ্টেম্বরে, থাকছে যেসব ফিচার