Sobar Desh | সবার দেশ জবি প্রতিনিধি

প্রকাশিত: ২২:২০, ১৭ সেপ্টেম্বর ২০২৫

জকসুর রোডম্যাপ ঘোষণা, নির্বাচন ২৭ নভেম্বর 

জকসুর রোডম্যাপ ঘোষণা, নির্বাচন ২৭ নভেম্বর 
ছবি: সংগৃহীত

দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। ঘোষিত সূচি অনুযায়ী চলতি বছরের ২৭ নভেম্বর অনুষ্ঠিত হবে এ নির্বাচন।

বুধবার (১৭ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক শেখ গিয়াসউদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, উর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমোদনের অপেক্ষায় থাকা জকসু বিধি খুব শিগগিরই কার্যকর হবে। অনুমোদিত বিধির আলোকে আগামী ৮ অক্টোবর থেকে নির্বাচন কমিশন গঠন এবং কার্যক্রম শুরু হবে।

রোডম্যাপ অনুযায়ী, ৮ অক্টোবর থেকে শুরু হয়ে ধাপে ধাপে নির্বাচন প্রক্রিয়া এগিয়ে যাবে। দ্বিতীয় দিন থেকে দশম দিন পর্যন্ত ছাত্র সংগঠন, সাংবাদিক সংগঠন এবং অন্যান্য অংশীজনদের সঙ্গে মতবিনিময় করে নির্বাচন নীতিমালা ও আচরণবিধি প্রণয়ন করা হবে। এরপর ১১তম দিনে প্রকাশ করা হবে নির্বাচনের তফসিল।

১৮তম দিনে ভোটার তালিকা প্রস্তুত করা হবে, ১৯তম দিনে প্রকাশিত হবে খসড়া ভোটার তালিকা। এরপর ২৫তম দিনে সংশোধিত তালিকা প্রকাশ করে ২৮তম দিনে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। মনোনয়নপত্র জমা গ্রহণ হবে ৩৫তম দিনে, বাছাই ৩৭তম দিনে এবং আপত্তি নিষ্পত্তি ৩৯তম দিনে।

৪০তম দিনে চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ করা হবে। এরপর ৪৬তম দিন থেকে আনুষ্ঠানিক প্রচার শুরু হয়ে ৪৮তম দিনে অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ ও ফলাফল ঘোষণা।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, সংবিধি ও বিধি অনুযায়ী ঘোষিত রোডম্যাপ কঠোরভাবে বাস্তবায়িত হবে।


সবার দেশ/এফও 

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার
অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি,সুস্থ হয়েই ফিরবো: চুয়েট ভিসি
বাংলাদেশের তরুণরা আমাদের পথ দেখিয়েছে: নেহা বোরা
টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ২১ ইউনিটের সঙ্গে সেনাবাহিনী-বিজিবি
১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ