Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০১:০৩, ২০ অক্টোবর ২০২৫

পুলিশের নজরদারিতে গোটা পরিবার

জবি শিক্ষার্থী জুবায়েদ হত্যায় তার ছাত্রী আটক

জবি শিক্ষার্থী জুবায়েদ হত্যায় তার ছাত্রী আটক
ছবি: সংগৃহীত

পুরান ঢাকার আরমানিটোলায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী ও ছাত্রদল নেতা জুবায়েদ আহমেদ হত্যাকাণ্ডে নতুন মোড় এসেছে। এ ঘটনায় তার এক ছাত্রী বর্ষা আক্তারকে আটক করেছে পুলিশ।

রবিবার (১৯ অক্টোবর) রাত ১১টা ২০ মিনিটে রাজধানীর বংশাল এলাকার নূর বক্স রোডের রৌশান ভিলা থেকে বর্ষাকে আটক করা হয়। পুলিশ ওই বাসার অন্যান্য সদস্যদেরও নজরদারিতে রেখেছে বলে জানা গেছে।

পুলিশ সূত্রে জানা গেছে, নিহত জুবায়েদ ওই ছাত্রীকে প্রাইভেট পড়াতেন। রোববার (১৯ অক্টোবর) বিকেল সাড়ে চারটার দিকে টিউশনি করতে গিয়ে আরমানিটোলার টিউশনির বাসার সিঁড়িতেই ছুরিকাঘাতে খুন হন তিনি।

ঘটনার দেড় ঘণ্টা পর খবর পেয়ে ঘটনাস্থল ঘিরে ফেলে পুলিশ। এরপর প্রায় সাড়ে ছয় ঘণ্টা ধরে পিবিআই ও পুলিশের একাধিক দল সেখানে তদন্ত চালায় এবং আলামত সংগ্রহ করে।

জুবায়েদ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের স্নাতকোত্তর শিক্ষার্থী ছিলেন। পাশাপাশি তিনি জাতীয়তাবাদী ছাত্রদলের (ছাত্রদল) রাজনীতিতেও সক্রিয় ছিলেন।

হত্যার পর পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর মিডফোর্ট হাসপাতালে পাঠায়।

এ বিষয়ে লালবাগ জোনের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মল্লিক আহসান উদ্দিন সামী বলেন, প্রাথমিকভাবে ছাত্রীকে আটক করা হয়েছে এবং বাড়ির অন্যান্য সদস্যদের হেফাজতে রাখা হয়েছে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে আমরা ইতোমধ্যে দুইজনকে শনাক্ত করেছি। তাদের গ্রেফতারের জন্য একাধিক টিম কাজ করছে। আশা করছি, খুব শিগগিরই মূল আসামিরা ধরা পড়বে। আপাতত এর বেশি কিছু বলা যাচ্ছে না।

এ ঘটনায় পুরান ঢাকার স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অপরাধের রহস্য উদঘাটনে পুলিশ ও পিবিআইয়ের পাশাপাশি জবির শিক্ষার্থীরাও সোশ্যাল মিডিয়ায় জুবায়েদের হত্যার ন্যায়বিচারের দাবিতে সরব হয়েছেন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য
ক্ষমা চেয়েও রেহাই নেই, ইনফান্তিনোর নেতৃত্ব নিয়ে প্রশ্ন
ফ্যামিলি কার্ড পাবেন না ৮ শ্রেণির পরিবার
ডেঙ্গুতে এক দিনে ১০ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৩
স্কুলে মারামারি: স্বামী-স্ত্রী দুই শিক্ষককে বদলির সুপারিশ
ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪
নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা
‘যৌনাঙ্গে বুট দিয়ে মেরেছে’- দিল্লিতে বিক্ষোভকারীদের অভিযোগ
বিক্ষোভে অংশ নেয়ায় ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ