Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০৬:৪২, ১৯ মে ২০২৬

আপডেট: ০৬:৪৬, ১৯ মে ২০২৬

পাল্টাপাল্টি অভিযোগে উত্তপ্ত ক্যাম্পাস

ভিসি প্রত্যাহার না হলে ডুয়েটে শাটডাউনের হুঁশিয়ারি

ভিসি প্রত্যাহার না হলে ডুয়েটে শাটডাউনের হুঁশিয়ারি
ছবি: সংগৃহীত

গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) ক্যাম্পাসে নতুন উপাচার্য নিয়োগকে কেন্দ্র করে উত্তেজনা আরও বেড়েছে। নবনিযুক্ত ভিসিকে প্রত্যাহার না করলে বিশ্ববিদ্যালয়ে শাটডাউনের ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। অন্যদিকে, চলমান আন্দোলনের পেছনে ছাত্রশিবির ও ছাত্রশক্তির সংশ্লিষ্টতা রয়েছে বলে অভিযোগ তুলেছে ছাত্রদল।

সোমবার (১৮ মে) দুপুরে ডুয়েটের প্রধান ফটকের সামনে শহীদ মিনারের পাদদেশে সংবাদ সম্মেলন করেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। সেখানে লিখিত বক্তব্য পাঠ করেন পুরকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মো. আমান উল্লাহ।

শিক্ষার্থীদের তিন দফা দাবির মধ্যে রয়েছে— ড. মোহাম্মদ ইকবাল–এর নিয়োগ বাতিল, ডুয়েটের অভ্যন্তরীণ শিক্ষক থেকে উপাচার্য নিয়োগ এবং রোববারের সংঘর্ষে জড়িতদের বিচার।

একই বিভাগের শিক্ষার্থী হাসানুর রহমান বলেন, ডুয়েটে আগে থেকেই কর্মরত কোনও শিক্ষককে যথাযথ যোগ্যতার ভিত্তিতে ভিসি হিসেবে নিয়োগ দেয়া হোক—এটাই শিক্ষার্থীদের মূল দাবি। তিনি বলেন, আমরা কখনও নির্দিষ্ট কোনও ব্যক্তির নাম প্রস্তাব করিনি। সরকার শিক্ষক সমাজের সঙ্গে আলোচনা করে যাকেই নিয়োগ দেবে, আমরা তা মেনে নেবো। তবে তিনি ডুয়েটের অভ্যন্তরীণ শিক্ষক হতে হবে।

সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা দাবি করেন, গত এক সপ্তাহ ধরে তারা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করে আসছেন। কিন্তু রোববার সকালে ডুয়েট ছাত্রদল ও বহিরাগতদের নিয়ে ক্যাম্পাসে হামলা চালানো হয়। তাদের অভিযোগ, গেট ভেঙে ক্যাম্পাসে প্রবেশের চেষ্টা করা হলে শিক্ষার্থীরা বাধা দেয় এবং এ সময় বাইরে থেকে ইটপাটকেল নিক্ষেপ ও দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালানো হয়।

শিক্ষার্থীদের দাবি, সংঘর্ষে অন্তত ১৮ জন আহত হয়েছেন। এর মধ্যে ১২ জনের অবস্থা গুরুতর।

এদিকে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতিও চলমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। উপাচার্য কার্যালয়ের কনফারেন্স রুমে আয়োজিত সংবাদ সম্মেলনে শিক্ষক সমিতির সভাপতি মো. খসরু মিয়া বলেন, বিশ্ববিদ্যালয় জ্ঞানচর্চা ও গণতান্ত্রিক চর্চার স্থান। শিক্ষার্থীদের যৌক্তিক দাবি উপস্থাপন এবং শান্তিপূর্ণ আন্দোলন সাংবিধানিক অধিকার।

তিনি আরও বলেন, ভিসি নিয়োগে অভ্যন্তরীণ শিক্ষককে অগ্রাধিকার দেয়ার বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজোল্যুশন রয়েছে। সে অনুযায়ী সিদ্ধান্ত নেয়া হলে পরিস্থিতি স্বাভাবিক হতে পারে। তবে সরকার যাকে ভিসি হিসেবে নিয়োগ দিয়েছে, তাকে অমান্য করা সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।

একইসঙ্গে শিক্ষার্থীদের ওপর হামলা, ভয়ভীতি প্রদর্শন এবং বহিরাগতদের হস্তক্ষেপের নিন্দা জানিয়ে জড়িতদের বিচারের দাবি তোলে শিক্ষক সমিতি।

অন্যদিকে বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের বাইরে সংবাদ সম্মেলন করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল–এর ডুয়েট শাখা। সেখানে সংগঠনটির সভাপতি জামিরুল ইসলাম জামিল ও সাধারণ সম্পাদক আব্দুল কাদির অভিযোগ করেন, সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে ছাত্রশিবির ও ছাত্রশক্তির নেতাকর্মীরা আন্দোলন পরিচালনা করছে।

তাদের দাবি, সাবেক ভিসি ড. জয়নাল আবেদীন–এর অনিয়ম, নিয়োগ বাণিজ্য ও টেন্ডার জালিয়াতির অভিযোগ আড়াল করতেই ক্যাম্পাসে নতুন করে অস্থিরতা সৃষ্টি করা হচ্ছে।

চলমান উত্তেজনায় ডুয়েট ক্যাম্পাসে উদ্বেগ বাড়ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে বলে জানা গেছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

গুম ঠেকাতে আইন, তদন্তের স্বাধীনতা নিয়ে প্রশ্ন
নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৭৩৪, নিখোঁজ ২,৪৯৮
হাসনাতের বেলায় হুজুররা চেতেছে, বিএনপির বেলায় চুপ: মাদানী
মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন চ্যালেঞ্জ, হাইকোর্টে রিট
মেসির ‘হালি’তে মন্ট্রিয়ল ধ্বংস, ৭-১ গোলে মায়ামির তাণ্ডব
বিলাওয়ালের বিয়ের গুঞ্জন, পাত্রী ইউরোপের!
নেপাল-চীনে বন্যায় মৃত প্রায় ৭০০, নিখোঁজ ৩ হাজার
আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস আজ, হদিস নেই আড়াই শ মানুষের
গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু হয়েছে: প্রধানমন্ত্রী
সংসদমুখী পদযাত্রায় ১১ দলীয় ঐক্যের আহ্বান
মিরাজ নিখোঁজে ‘গুমের কাহিনী’ সাজানোর চেষ্টা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী
রংপুরে চার খুন হত্যায় সিদ্ধার্থের বাবা-ভাই ডিবি হেফাজতে
আ.লীগ ফেরার বাতাস শুধু ভারত-সোশ্যাল মিডিয়ায়: সারজিস
ঝুলন্ত সেতু পানিতে তলিয়ে চলাচল বন্ধ রাঙামাটিতে
পাকিস্তানে তুর্কি সামরিক বিমানের আনাগোনা, উদ্বিগ্ন ভারত
২৪ ঘণ্টায় বন্যার শঙ্কায় দুই জেলা
নেদারল্যান্ডসকে হারিয়ে তৃতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা
গুমের প্রতিটি ঘটনায় স্বাধীন তদন্ত ও বিচার চান নাহিদ
কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট খুলে পানি নিষ্কাশন
আইফোন ১৮ প্রো সিরিজ আসছে সেপ্টেম্বরে, থাকছে যেসব ফিচার