Sobar Desh | সবার দেশ ঢাবি প্রতিনিধি

প্রকাশিত: ১০:২৮, ১৪ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ১০:২৯, ১৪ ফেব্রুয়ারি ২০২৬

বিএনপির বিরুদ্ধে অভিযোগ

মুন্সিগঞ্জে হত্যার প্রতিবাদে ঢাবিতে মধ্যরাতের মিছিল

মুন্সিগঞ্জে হত্যার প্রতিবাদে ঢাবিতে মধ্যরাতের মিছিল
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে মুন্সিগঞ্জে এক বিদ্রোহী প্রার্থীর সমর্থক হত্যার ঘটনার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন একদল শিক্ষার্থী এবং ডাকসুর কয়েকজন নেতা।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) মধ্যরাতে বিশ্ববিদ্যালয়ের হলপাড়া থেকে মিছিলটি শুরু হয়। পরে মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে টিএসসি এলাকায় সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশ থেকে দেশের বিভিন্ন স্থানে হামলার ঘটনায় বিএনপি নেতাকর্মীদের সংশ্লিষ্টতার অভিযোগ তোলা হয়। বক্তারা বলেন, নির্বাচনের পর বিভিন্ন জায়গায় সহিংসতার খবর উদ্বেগজনক এবং এসব ঘটনার নিরপেক্ষ তদন্ত হওয়া প্রয়োজন।

সমাবেশে বক্তব্য দেন ঢাবির শিক্ষার্থী ও ডাকসুর সমাজসেবা সম্পাদক এবি জুবায়ের। তিনি অভিযোগ করে বলেন, বিএনপি নির্বাচনে বিজয়ী হওয়ার পর দেশজুড়ে দখল, হামলা ও লুটপাটের ঘটনা ঘটছে। তার ভাষ্য, মিডিয়া ও প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে। তিনি বলেন, বিরোধী মত দমনের চেষ্টা করা হলে তা মেনে নেয়া হবে না।

আরও পড়ুন <<>> স্বতন্ত্র প্রার্থীর সমর্থককে পিটিয়ে হত্যার অভিযোগ বিএনপির বিরুদ্ধে

তারেক রহমানকে উদ্দেশ করে তিনি বলেন, আপনি শুধু বিএনপির নয়, পুরো বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিন। ভিন্নমতকে সম্মান করুন। ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনে কাজ করলে আমরা সহযোগিতা করবো, তবে অন্য পথে গেলে প্রতিহত করার সক্ষমতাও আমাদের আছে।

সমাবেশে ডাকসুর সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মোসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ বলেন, নির্বাচনের সময় ক্যাম্পাসের অনেক শিক্ষার্থী নিজ নিজ এলাকায় অবস্থান করায় ভোটে অংশ নিতে পারেননি। যারা অংশ নিয়েছেন, তাদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, তারা শান্তিপূর্ণ পরিবেশে বিজয় উদযাপনের প্রত্যাশা করেছিলেন। কিন্তু সহিংসতার ঘটনায় সে প্রত্যাশা ভেঙে গেছে।

সমাবেশ শেষে শিক্ষার্থীরা হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিচারের দাবি জানান।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ঢাবিতে ককটেল বিস্ফোরণ, ছাত্রদলের বিক্ষোভ
ঢাবিতে পরপর ৩ ককটেল বিস্ফোরণ
গ্যাস সরবরাহ বাড়লো জাতীয় গ্রিডে
ফ্যাসিস্ট আমলে৬০ লাখের বেশি মিথ্যা মামলা হয়েছে: আইনমন্ত্রী
ইমরানকে ‘ধীরে ধীরে হত্যা’ করা হচ্ছে-দাবি ছেলেদের
আবারও ৫ দিনের ছুটির ফাঁদে দেশ
জিন্নাহর ছবি ছেঁড়াকে ‘মব’ বললেন ডাকসু নেতারা
ভারতে বিশ্বকাপ না খেলার সিদ্ধান্ত সঠিক ছিলো: আসিফ নজরুল
পশ্চিমবঙ্গে গো-মাংসে কড়াকড়ি, খাদ্যাভ্যাস পরিবর্তনে বাধ্য হচ্ছেন নাগরিকরা
জুলাই গণহত্যা: ওবায়দুল কাদের-আরাফাতসহ ৭ জনের মৃত্যুদণ্ড
বিদ্যুতে লোপাট: ক্যাপাসিটি চার্জে ২.৯ লাখ কোটি টাকা
ভাঙা পিঠ-কাঁধ নিয়ে ৫০ ঘণ্টা ইরানের পাহাড়ে মার্কিন সেনা
তিন মাসে কোটি টাকার ব্যাংক হিসাব বাড়লো ৫ হাজার
চাঁদাবাজি-দখলবাজির কবর রচনার হুঁশিয়ারি জামায়াত আমিরের
বিমা খাতেও বিশাল দুর্নীতি হয়েছে আ.লীগের আমলে: অর্থমন্ত্রী
একাদশে ভর্তিতে ১০ লাখ আবেদন, ফল ১৭ সেপ্টেম্বর
ঢাকার উত্তর-দক্ষিণে জামায়াতের বাজি সেলিম-সাদিক
ওমানে বাংলাদেশিদের কনস্যুলার সেবা পাঁচ দিন বন্ধ
২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী
কে গুলি করেছিলেন জিয়াউর রহমানকে, জানালেন মোজাফফর