Sobar Desh | সবার দেশ মুন্সিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৮:৪৭, ২২ জানুয়ারি ২০২৬

নির্বাচনী প্রচারণা ঘিরে উত্তেজনা

মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ

মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ
ছবি: সংগৃহীত

মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলায় বিএনপির দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) উপজেলার দিঘিরপাড় ইউনিয়নের দিঘিরপাড় বাজার ও কামারখাড়া বাজার এলাকায় এই সংঘর্ষ হয়।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে দিঘিরপাড় বাজার থেকে বিএনপি নেতা শামিম মোল্লার সমর্থকরা মুন্সীগঞ্জ-২ আসনে বিএনপি প্রার্থী আব্দুস সালাম আজাদের পক্ষে একটি মিছিল নিয়ে কামারখাড়া এলাকার দিকে অগ্রসর হন। এ সময় একই দলের অপর পক্ষ, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মনোয়ার খানপন্থী নেতাকর্মীদের সঙ্গে তাদের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।

এরই ধারাবাহিকতায় দুপুর আনুমানিক ১টার দিকে আবারও সংঘর্ষে জড়ায় স্থানীয় খান ও মোল্লা বংশের বিএনপি সমর্থক দুই পক্ষ। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, এ সময় কয়েক শতাধিক নেতাকর্মী লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে একে অপরের ওপর হামলা চালায়। সংঘর্ষে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হলে আতঙ্কে স্থানীয় ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে নিরাপদ স্থানে সরে যান।

খবর পেয়ে দিঘিরপাড় পুলিশ ফাঁড়ির সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মুন্সিগঞ্জ-২ আসনের বিএনপি প্রার্থীর নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করেই মূলত এ সহিংসতার সূত্রপাত। সংঘর্ষে আহতদের প্রাথমিকভাবে স্থানীয় বিভিন্ন স্থানে চিকিৎসা দেয়া হয়েছে। তবে আহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এ বিষয়ে টঙ্গিবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুল হক বাবলু বলেন, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। সংঘর্ষের প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

চাঁদাবাজির অভিযোগে বিএনপি এমপির ছেলে আটক
সৌদি আরবকে উড়িয়ে স্পেনের শক্ত বার্তা
মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময়
সংসদে হান্নান মাসউদের বক্তব্য ঘিরে তুমুল উত্তেজনা
দলীয় নেতা নিহতের প্রতিবাদে শিবিরের শাহবাগ অবরোধ
রাজধানীতে নিষিদ্ধ আওয়ামী লীগের ১৪ নেতাকর্মী গ্রেফতার
‘এটা শাহবাগ নয়’ মন্তব্যে ক্ষোভ সারজিস আলমের
নিষিদ্ধ আওয়ামী লীগের রাতের ভোটের এমপি মেরী মারা গেছেন
প্রয়োজনে হরমুজ নিয়ন্ত্রণে নেবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প
জাতিকে দেয়া ওয়াদা রাখেনি বিএনপি: জামায়াত আমির
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পুশইনের চেষ্টা রুখে দিলো বিজিবি-জনতা
লন্ডনে হাসনাত আবদুল্লাহর বিরুদ্ধে নিষিদ্ধ আ.লীগের মামলা
ট্রাম্পকে ৪০ কোটি ডলারের বিমান উপহার দিলো কাতার
উত্তরের চার জেলায় বন্যার শঙ্কা