Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:০১, ১৯ ফেব্রুয়ারি ২০২৬

রমজানে টানা ৩৮ দিনের ছুটি, বন্ধ থাকছে স্কুল

রমজানে টানা ৩৮ দিনের ছুটি, বন্ধ থাকছে স্কুল
ছবি: সংগৃহীত

রমজান মাসজুড়ে স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের দাবির প্রেক্ষিতে বুধবার (১৮ ফেব্রুয়ারি) ছুটির সংশোধিত তালিকা প্রকাশ করা হয়। 

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) থেকে দেশের সব নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয় বন্ধ থাকবে। ছুটি চলবে আগামী ২৬ মার্চ পর্যন্ত।

২৬ মার্চ বৃহস্পতিবার হওয়ায় সাপ্তাহিক ছুটি যুক্ত হয়ে শিক্ষক-কর্মচারীরা টানা ২৮ মার্চ পর্যন্ত ছুটি ভোগ করতে পারবেন। ফলে প্রায় ৩৮ দিনের দীর্ঘ বিরতিতে যাচ্ছে স্কুল কার্যক্রম।

এর আগে পুরো রোজা মাস স্কুল বন্ধ রাখার নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। গত রোববার এক রিট আবেদনের শুনানি শেষে আদালত এ আদেশ দেন। পরে ওই আদেশের বিরুদ্ধে আপিল করা হলে আপিল বিভাগ হাইকোর্টের আদেশের ওপর স্থগিতাদেশ দেন। এতে ছুটি নিয়ে কিছুটা অনিশ্চয়তা তৈরি হলেও শেষ পর্যন্ত সংশোধিত ছুটি তালিকা প্রকাশ করে বিষয়টি স্পষ্ট করেছে শিক্ষা মন্ত্রণালয়।

এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, গণভোট এবং শিবরাত্রী ব্রত উপলক্ষে প্রাথমিক, মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ টানা পাঁচ দিন বন্ধ ছিলো। গত সোমবার থেকে শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস শুরু হলেও নতুন ঘোষণায় আবারও দীর্ঘ ছুটিতে যাচ্ছে স্কুলগুলো।

অন্যদিকে, নির্বাচনের ছুটির ধারাবাহিকতায় দেশের মাদরাসাগুলোতে ইতোমধ্যে ঈদের ছুটি শুরু হয়েছে। মাদরাসার নির্ধারিত বর্ষপঞ্জি অনুযায়ী, তাদের ছুটি চলবে আগামী ২৮ মার্চ পর্যন্ত।

কলেজগুলোর ক্ষেত্রেও ঈদের ছুটি শুরু হয়েছে বুধবার থেকে। সংশ্লিষ্ট বর্ষপঞ্জি অনুযায়ী, কলেজে ক্লাস পুনরায় শুরু হবে আগামী ২৯ মার্চ থেকে।

দীর্ঘ এই ছুটি শিক্ষার্থীদের জন্য স্বস্তির হলেও পাঠসূচি ও পরীক্ষা কার্যক্রম নিয়ে নতুন করে পরিকল্পনার প্রয়োজন হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, সামনে ১০ চ্যালেঞ্জ
ঢাবির মেয়েদের হল বন্ধ রাত ১১টায়
নবম পে-স্কেল অনুমোদন: কার বেতন কত
নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৯১৯, নিখোঁজ ৪ হাজারের বেশি
জামালপুরে বাস-ইজিবাইক সংঘর্ষে নিহত ৪
ফেল করা শিক্ষার্থীদের জন্য সুখবর
শিল্প কোনও পাপ নয়: প্রভা
মক্কা ডিফেন্স অ্যালায়েন্সের আনুষ্ঠানিক যাত্রা
দেশে প্রথম রোবটিক সার্জারি, প্রথম দিনে ২ রোগীর অস্ত্রোপচার
আন্তর্জাতিক ফুটবলকে গুডবাই বললেন মেসি
পূজার আগেই পাকিস্তানের হামলার প্রস্তুতিতে শঙ্কিত ভারত
‘ইসলাম শ্রেষ্ঠ ধর্ম’ মন্তব্যে কর্ণাটকের মন্ত্রীর পদত্যাগ দাবি বিজেপির
মার্কিন হামলার পাল্টা জবাব, জর্ডানে ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা
৬ মাসে দেশে বিচারবহির্ভূত হত্যা হয়নি: সংসদীয় কমিটি
নেপালে বন্যা-ভূমিধসে মৃত্যু প্রায় ৮০০, নিখোঁজ আড়াই হাজার
মক্কা চুক্তিতে বাংলাদেশের অংশগ্রহণে ইতিবাচক অগ্রগতি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
ডুবে ডুবে নৌকা খুঁজলে ‘হাঁস’ খেয়ে ফেলবে জনগণ-রুমিন ফারহানাকে হুঁশিয়ারি সারোয়ার তুষারের