Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:০৮, ১৪ অক্টোবর ২০২৬

আপডেট: ০০:০৮, ১৪ অক্টোবর ২০২৬

বন কর্মকর্তাদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান

পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার

পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ছবি: সংগৃহীত

পাখি আমদানির আড়ালে শত শত কোটি টাকা পাচারের অভিযোগে বন বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এর আগে অভিযোগের প্রাথমিক তথ্য যাচাইয়ে বন বিভাগের সংশ্লিষ্ট কার্যালয়ে অভিযান চালিয়ে আমদানি-সংক্রান্ত বিভিন্ন নথিপত্র সংগ্রহ করে সংস্থাটি।

মঙ্গলবার (১৩ অক্টোবর) দুদকের উপপরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম এ তথ্য জানান।

দুদক সূত্রে জানা গেছে, গত ১৭ সেপ্টেম্বর রাজধানীতে বন বিভাগের বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ কার্যালয়ে এনফোর্সমেন্ট অভিযান চালানো হয়। অভিযানের সময় পাখি আমদানির সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন নথিপত্র সংগ্রহ করেন দুদকের কর্মকর্তারা।

সংগৃহীত নথির মধ্যে রয়েছে আমদানিকারকদের অতীতে আমদানি করা পাখির সংখ্যা, পাখি পরিদর্শনের প্রতিবেদন, আমদানিকারকদের দেয়া অনাপত্তিপত্র (এনওসি) এবং এ-সংক্রান্ত অন্যান্য কাগজপত্র।

মো. আকতারুল ইসলাম জানান, কিছু অসাধু ব্যক্তি পাখি আমদানির আড়ালে শত শত কোটি টাকা পাচার করেছেন বলে অভিযোগ রয়েছে। এ অভিযোগের পরিপ্রেক্ষিতে আগে অভিযান চালানো হয়। অভিযানে পাওয়া তথ্যের ভিত্তিতে এখন অনুসন্ধান শুরু হয়েছে।

এদিকে বন অধিদফতরের পদায়ন ও বদলিকে কেন্দ্র করে ঘুষ লেনদেনের অভিযোগও তদন্ত করছে দুদক। এ বিষয়ে সংস্থাটির এক অভিযানে বিভিন্ন পদে পদায়নের ক্ষেত্রে নির্দিষ্ট অঙ্কের টাকা নেয়ার অভিযোগ উঠে এসেছে।

দুদকের প্রতিবেদন অনুযায়ী, দুই বছরের জন্য প্রথম শ্রেণির বিভাগীয় বন কর্মকর্তা পদে পদায়নের ক্ষেত্রে ৫০ লাখ টাকা, দ্বিতীয় শ্রেণির পদে ৩০ লাখ টাকা এবং তৃতীয় শ্রেণির পদে ২০ লাখ টাকা নেয়া হতো বলে অভিযোগ রয়েছে।

অভিযানের তথ্য অনুযায়ী, বন অধিদপ্তরের তৎকালীন প্রধান বন সংরক্ষক আমীর হোসাইন চৌধুরীর নেতৃত্বে একটি সিন্ডিকেট কাজ করছিলো বলেও অভিযোগ ওঠে। এ ঘটনায় প্রায় দেড় বছর আগে অনুসন্ধান শুরু হলেও তা এখনও চলমান রয়েছে বলে জানিয়েছেন দুদকের উপপরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম।

তবে পাখি আমদানির আড়ালে অর্থ পাচার এবং বন অধিদফতরে পদায়ন-বদলিতে ঘুষ লেনদেনের অভিযোগ অনুসন্ধানাধীন। এসব অভিযোগের বিষয়ে চূড়ান্তভাবে অপরাধ প্রমাণিত হওয়ার তথ্য প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা