Sobar Desh | সবার দেশ ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি 

প্রকাশিত: ০০:৩৪, ২০ নভেম্বর ২০২৫

জেট ইঞ্জিনের মতো শব্দে শঙ্কা নয় সতর্কতা

রূপপুর পারমাণবিক প্রকল্পে বাষ্প নির্গমন পরীক্ষা শুরু

রূপপুর পারমাণবিক প্রকল্পে বাষ্প নির্গমন পরীক্ষা শুরু
ছবি: সংগৃহীত

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এলাকায় আগামী কয়েকদিন জেট ইঞ্জিনের মতো তীব্র শব্দ শোনা যেতে পারে। তবে এটি কোনও দুর্ঘটনা নয়; পরিকল্পিত নিরাপত্তা পরীক্ষার অংশ বলেই জানিয়েছে প্রকল্প কর্তৃপক্ষ। স্থানীয়দের আতঙ্কিত না হয়ে সচেতন থাকার পরামর্শ দেয়া হয়েছে।

বুধবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় প্রকল্পের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক তথ্য কর্মকর্তা ও ফোকাল পয়েন্ট সৈকত আহমেদ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, বৃহস্পতিবার থেকে টানা চার থেকে পাঁচ দিন বাষ্প নির্গমন পরীক্ষা চলবে। রাশিয়ান সাধারণ ঠিকাদার JSC-ASE এ পরীক্ষাটি পরিচালনা করবে।

তিনি জানান, মেইন স্টিম পাইপলাইন ও স্টিম জেনারেটরের নিরাপত্তা যাচাইয়ের অংশ হিসেবে নির্দিষ্ট ভালভ খুলে উচ্চচাপের বাষ্প বায়ুমণ্ডলে নিঃসৃত করা হবে। এতে কয়েক মুহূর্তের জন্য জেট ইঞ্জিনের মতো উচ্চমাত্রার শব্দ উৎপন্ন হতে পারে। পরীক্ষার পুরো প্রক্রিয়াই পূর্বনির্ধারিত এবং আন্তর্জাতিক মান বজায় রেখে করা হচ্ছে।

কর্তৃপক্ষ বলছে, এ শব্দ সম্পূর্ণ স্বাভাবিক এবং এতে এলাকাবাসীর জন্য কোনও ধরনের নিরাপত্তা ঝুঁকি নেই। পারমাণবিক স্থাপনাগুলোর স্থায়িত্ব, মান ও সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে বিশ্বব্যাপী এ ধরনের বাষ্প নির্গমন পরীক্ষা নিয়মিতভাবে করা হয়। রূপপুরেও সে মানদণ্ড অনুসরণ করা হচ্ছে।

স্থানীয়দের প্রতি আহ্বান জানানো হয়েছে—পরীক্ষার সময় তীব্র শব্দ শোনা গেলেও তা নিয়ে আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই। প্রকল্পের নিরাপত্তা নিশ্চিত করতেই এ ধরনের পরীক্ষা পরিচালিত হচ্ছে।

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

শীর্ষ সংবাদ:

যুদ্ধ চাই না, তবে প্রস্তুত আছি: ইরানের স্পিকার
গণভোট ও জুলাই সনদ প্রসঙ্গ টানতেই ক্ষুব্ধ বিএনপি নেতা
চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত
ইংল্যান্ডকে হারিয়েই ফের ফিফা র‌্যাংকিংয়ের শীর্ষে আর্জেন্টিনা
হাসিনার আত্মসমর্পণের সুযোগ নেই, ফিরলেই গ্রেফতার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
গণভোটের চার প্রশ্ন না বুঝলে ৩১ দফা বুঝলো কীভাবে-প্রশ্ন জামায়াত আমিরের
নৌবাহিনীর নতুন প্রধান রিয়ার অ্যাডমিরাল মিসবাহ উল আজীম
রাবিতে ‘ছাত্রলীগমুক্ত দিবস’ উপলক্ষে প্রতীকী ‘দে ধাওয়া’ কর্মসূচি
ছাত্রলীগ-আওয়ামী লীগের প্রশ্নে কোনও ছাড় নয়-আবু সাঈদের কবরের পাশে ছাত্রদলের প্রতিজ্ঞা
মিঠামইনে কুপিয়ে হত্যা বিএনপি নেতা জাহাঙ্গীরকে
দুর্দান্ত প্রত্যাবর্তনে ফাইনালে আর্জেন্টিনা
সরকারি সব সুযোগ-সুবিধা নিয়ে আসছে ‘ইউনিভার্সাল কার্ড’: প্রধানমন্ত্রী