Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১২:১৫, ২৪ নভেম্বর ২০২৬

ফেরার স্বপ্ন বনাম সরকারের কঠোর বার্তা

হাতকড়া ছাড়া হাসিনার ফেরার সুযোগ নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

হাতকড়া ছাড়া হাসিনার ফেরার সুযোগ নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
ছবি: সংগৃহীত

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা নিয়ে কঠোর অবস্থান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেছেন, প্রত্যর্পণ ছাড়া কোনও দণ্ডিত সন্ত্রাসীকে দেশে ফিরে আসার সুযোগ দেয়া হবে না। পলাতক হাসিনার দেশে ফেরার আকাঙ্ক্ষা থাকলেও তা বাস্তবতার সঙ্গে মিলিয়ে দেখতে হবে। তিনি সাধারণ কোনও বাণিজ্যিক যাত্রী নন যে ইচ্ছা করলেই বিমানে চড়ে বাংলাদেশে চলে আসবেন।

মঙ্গলবার (২৪ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিদেশি কূটনীতিকদের ব্রিফিং শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন প্রতিমন্ত্রী। আগামী ১৬ ডিসেম্বর ভারতে পলাতক হাসিনার দেশে ফেরার সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে তিনি প্রত্যর্পণ প্রক্রিয়ার বাইরে তার প্রত্যাবর্তনের সম্ভাবনা নাকচ করেন।

হুমায়ুন কবির বলেন, আগুন সন্ত্রাসের ঘটনায় বাংলাদেশের মানুষ আতঙ্কিত নয়; বরং সন্ত্রাসীদের বিরুদ্ধে জনগণ কঠোর অবস্থানে রয়েছে। যারা অর্থের বিনিময়ে বিভিন্ন ধরনের লেখালেখি করাচ্ছে, তারা বাস্তবতা ও প্রত্যাশার পার্থক্য বুঝতে পারছে না। আকাঙ্ক্ষা থাকলেই তা বাস্তবে রূপ নেয় না।

দণ্ডিত আসামী হাসিনার দেশে ফেরার প্রসঙ্গে তিনি বলেন, 

বাস্তবতা হলো, প্রত্যর্পণ ছাড়া কোনো সন্ত্রাসীকে কখনোই ফিরে আসতে দেয়া হবে না। কারও দেশে ফেরার স্বপ্ন থাকতে পারে, কিন্তু সে স্বপ্ন বাস্তব পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে হবে। দুঃস্বপ্নে কেউ হেঁটে কিংবা বিমানে বাংলাদেশে চলে আসতে পারেন, কিন্তু বাস্তবে তা সম্ভব নয়।

‘তিনি সাধারণ বাণিজ্যিক যাত্রী নন’

শেখ হাসিনার প্রত্যাবর্তন প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, তিনি সাধারণ বাণিজ্যিক যাত্রী নন। তাকে দেশে ফিরিয়ে আনার ক্ষেত্রে আইনগত প্রক্রিয়া ও প্রত্যর্পণই প্রাসঙ্গিক। তার বক্তব্য অনুযায়ী, দেশে ফিরিয়ে আনা হলে হাতকড়া পরিয়ে অথবা কঠোর নজরদারির মধ্য দিয়েই ফিরিয়ে আনা সম্ভব।

৬০টি বিদেশি মিশনের প্রতিনিধিদের ব্রিফিং

এর আগে ব্রিফিংয়ের শুরুতে বিদেশি কূটনীতিক ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে অবহিত করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়ে বাংলাদেশের মানুষের অবস্থান এবং সরকারের দৃষ্টিভঙ্গি বিদেশি প্রতিনিধিদের সামনে তুলে ধরা হয়।

ব্রিফিংয়ে চীন, জাপান, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারতসহ দক্ষিণ এশিয়া, পূর্ব এশিয়া ও ইউরেশিয়ার বিভিন্ন দেশের প্রতিনিধিরা অংশ নেন। প্রায় ৬০টি বিদেশি মিশনের প্রধান এবং জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের উপস্থিতিতে দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সরকারের বক্তব্য তুলে ধরা হয়।

সরকারের পক্ষে উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির, আইনমন্ত্রী আসাদুজ্জামান এবং টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম।

বিদেশি কূটনীতিকদের এ ব্রিফিংয়ে সরকারের বক্তব্যের মূল সুর ছিলো—দেশের রাজনৈতিক পরিস্থিতি, নিরাপত্তা ও সন্ত্রাসবাদের প্রশ্নে সরকার কঠোর অবস্থানে রয়েছে। শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গেও প্রত্যর্পণ প্রক্রিয়ার বাইরে কোনও সুযোগ নেই বলে সাফ জানিয়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

সব মিলিয়ে শেখ হাসিনার ১৬ ডিসেম্বর দেশে ফেরার সম্ভাবনা নিয়ে তৈরি হওয়া আলোচনা ও প্রচারণার বিপরীতে সরকারের পক্ষ থেকে কঠোর বার্তা দেয়া হয়েছে। পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বক্তব্য অনুযায়ী, দেশে ফেরার আকাঙ্ক্ষা থাকলেই প্রত্যাবর্তন সম্ভব নয়; এর জন্য প্রযোজ্য প্রত্যর্পণ প্রক্রিয়া অনুসরণ করতে হবে।

সবার দেশে/এমকেজে

শীর্ষ সংবাদ:

হাসিনা কি বেঁচে আছেন! প্রশ্ন জনমনে
হাতকড়া ছাড়া হাসিনার ফেরার সুযোগ নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
গোপালগঞ্জে তাণ্ডব: ধ্বংস হাসপাতাল, বন্ধ বিনামূল্যে চিকিৎসা
যুক্তরাষ্ট্রের কাছে ২৯ হাজার কোটি ডলার ক্ষতিপূরণ দাবি ইরানের
পিরোজপুরে মোটরসাইকেল-ট্রলির সংঘর্ষে প্রাণ গেলো ৩ যুবকের, আহত ২
অস্ত্র ফেরত চান খুলনার আ.লীগ নেতারা
হাসিনা সীমান্ত দিয়ে ঢুকলে গ্রেফতার: বিজিবি
আ. লীগের ‘নৈরাজ্য’ ঠেকাতে আজ এনসিপির মোটরসাইকেল র‍্যালি
বেনাপোল সীমান্তে বিজিবির কড়া নজরদারি, রাতভর সার্চলাইটে টহল
বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে পারেন মুসলিমরা
গোপালগঞ্জে আ.লীগের দুই পক্ষের সংঘর্ষ, গুলিবিদ্ধ ৩, আহত ২০
মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন
বিএনপির মিছিলে নিষিদ্ধ আ.লীগের হামলা-গুলিবর্ষণ, গুলিবিদ্ধ ৫
কটিয়াদীতে জমি নিয়ে সংঘর্ষ, যুবদল নেতা নিহত
গ্রামীণ ব্যাংকে হামলা বন্ধের আহ্বান ড. ইউনূসের
ফ্যাসিস্টবিরোধী ঐক্যে পাশে থাকবে এনসিপি: নাহিদ
এনসিপির সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সংলাপ, জাতীয় ঐক্য আরও সুদৃঢ় হবে: মাহদী আমিন
ফ্যাসিবাদ ও জুলাই প্রশ্নে দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর