Sobar Desh | সবার দেশ বিনোদন ডেস্ক

প্রকাশিত: ০১:৫০, ১৫ মার্চ ২০২৬

ঈদে শীর্ষে ট্রেন্ডিং ‘প্রিন্স’-এর টিজার

ঈদে শীর্ষে ট্রেন্ডিং ‘প্রিন্স’-এর টিজার
ছবি: সংগৃহীত

ঈদে মুক্তির অপেক্ষায় থাকা ছয়টি সিনেমার মধ্যে দর্শক প্রতিক্রিয়ায় এগিয়ে রয়েছে প্রিন্স। টিজারটি মাত্র দু’দিন আগে প্রকাশ পেয়েছে এবং তা মুক্তির পরপরই দর্শকদের নজর কাড়তে সক্ষম হয়েছে।

বর্তমানে ইউটিউবে মুভি ট্রেন্ডিং চার্টে এটি এক নম্বর অবস্থানে রয়েছে। টিজারে দেখা যাচ্ছে ঢালিউড সুপারস্টার শাকিব খান-কে, শুরু থেকে শেষ পর্যন্ত অ্যাকশনধর্মী দৃশ্যের মাধ্যমে গল্পের ঝলক তুলে ধরা হয়েছে।

টিজার প্রকাশের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে নানামুখী আলোচনা তৈরি হয়েছে। দর্শকরা ছবির পরবর্তী কনটেন্ট, বিশেষ করে ট্রেলার ও গান দেখার জন্য মুখিয়ে রয়েছেন। নির্মাতারা জানিয়েছেন, টিজারে যে সামান্য ত্রুটি বা ভুল দেখা গেছে, সেগুলো পরবর্তী কনটেন্টে সংশোধন করার চেষ্টা চলছে।

নির্মাতাদের আশা, আসন্ন ঈদে দেশের সর্বাধিক সিনেমা হলে ‘প্রিন্স’ মুক্তি পাবে।
ছবিতে তাসনিয়া ফারিণ ও জ্যোতির্ময়ী-সহ আরও অনেকে অভিনয় করেছেন।

সবার দেশ/এফএস 

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

চীনা যুদ্ধজাহাজ পরিদর্শনে প্রতিরক্ষা উপদেষ্টা ও নৌবাহিনী প্রধান
কমলাপুর ও সচিবালয়ের পাশে ককটেল বিস্ফোরণ
নভেম্বরে তারেক রহমানের ভারত সফর নিয়ে আলোচনায় ঢাকা-দিল্লি
অপ্রতীমের আইফোন উদ্ধার, সন্ধ্যাতেই হত্যার ধারণা
যুদ্ধ বন্ধে ইরানের ৩ শর্ত, অপেক্ষা ট্রাম্পের জবাব
দেশে শিশুসহ মা-বোনদের নিরাপত্তা নেই: নাহিদ ইসলাম
অপ্রতীম হত্যাকাণ্ডে আটক ৩
ঢাকায় মার্কিন দূতাবাসে চাকরি, বেতন ৭২ হাজার
মিরপুর-বাড্ডায় বাসে আগুন, যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ
নবম পে-স্কেলের গেজেট জারি, কার্যকর ১ জুলাই
বিএনপি পানি খাবে, তবে ঘোলা করে: জামায়াতের আমির
তানভীরের শরীরে অজ্ঞাত ইনজেকশনের অভিযোগ, জবাব চাইলেন নাহিদ
দলীয় নাম ও প্রতীক খোয়ালেন মমতা, প্রার্থীও গ্রেফতার
সিরাজগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০
সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী