Sobar Desh | সবার দেশ বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৫:৫১, ২৩ এপ্রিল ২০২৬

‘পাপ কাহিনী ২’, টিজারেই রহস্য আর অন্ধকারের ইঙ্গিত

‘প্রাপ্তবয়স্ক ছাড়া কেউ উঁকিও দেবেন না’

‘প্রাপ্তবয়স্ক ছাড়া কেউ উঁকিও দেবেন না’
ছবি: সংগৃহীত

প্রাপ্তবয়স্ক দর্শকদের জন্য বিশেষ সতর্কবার্তা দিয়েই সামনে এলো বহুল আলোচিত ওয়েব সিরিজ ‘পাপ কাহিনী ২’। প্রতিশোধ, সম্পর্কের জটিলতা আর মানবিক অন্ধকার দিক নিয়ে নির্মিত এ সিরিজটির দ্বিতীয় মৌসুম আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) মুক্তি পাচ্ছে।

গতকাল বুধবার প্ল্যাটফর্মটির ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয়েছে ৩৭ সেকেন্ডের একটি টিজার। টিজারের শুরুতেই ভেসে ওঠে সতর্কবার্তা—

‘দয়া করে প্রাপ্তবয়স্ক ছাড়া কেউ উঁকিও দেবেন না।’ 

সংলাপবিহীন এ টিজারে কেবল আবহসংগীতের তালে কিছু রহস্যময় দৃশ্য তুলে ধরা হয়েছে, যা দর্শকদের কৌতূহল আরও বাড়িয়ে দিয়েছে। তবে গল্পের মূল ধারা সম্পর্কে স্পষ্ট কোনও ধারণা দেয়া হয়নি।

সিরিজটি পরিচালনা করেছেন শাহরিয়ার নাজিম। অভিনয়ে রয়েছেন রুনা খান, কুসুম সিকদার, আশনা হাবিব ভাবনা, ফারিন খান, শাহরিয়ার নাজিম এবং ইমতিয়াজ বর্ষণসহ আরও অনেকে।

‘পাপ কাহিনী’ সিরিজের প্রথম কিস্তি ঘিরে তৈরি হয়েছিলো ব্যাপক আলোচনা। সেখানে ‘মফিজ’ নামের এক চরিত্রকে কেন্দ্র করে এগিয়েছে গল্প, যার জীবনে রয়েছে লোভ, প্রতারণা এবং বিশ্বাসঘাতকতার ছাপ। স্ত্রীর বিপুল সম্পদ থাকা সত্ত্বেও অন্য সম্পর্কে জড়িয়ে পড়ে মফিজ। বিষয়টি ধরা পড়লে পরিস্থিতি সামাল দিতে চাইলেও একপর্যায়ে স্ত্রীকে হত্যা করতে মাঝনদীতে ফেলে দেয়। কিন্তু সেখান থেকেই বেঁচে ফেরে তার স্ত্রী—আর সেখান থেকেই শুরু হয় প্রতিশোধের নতুন অধ্যায়।

নতুন মৌসুমে সে অন্ধকার গল্পেরই আরও বিস্তৃত রূপ দেখা যাবে বলে ইঙ্গিত মিলেছে। প্রেম, বিবাহবহির্ভূত সম্পর্ক, প্রতারণা এবং প্রতিশোধ—এ চার উপাদানকে ঘিরেই ‘পাপ কাহিনী ২’ এগোবে বলে ধারণা করা হচ্ছে।

টিজারের রহস্যময় উপস্থাপন ইতোমধ্যেই দর্শকদের মধ্যে আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই মনে করছেন, প্রথম কিস্তির চেয়েও বেশি নাটকীয়তা ও চমক নিয়ে হাজির হচ্ছে দ্বিতীয় মৌসুম।

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

ভারতীয়রা কেবল সন্তান জন্ম দিতে যুক্তরাষ্ট্রে আসে: ট্রাম্প
বাড়লো বাসভাড়া
এনসিপির মনিরা শারমিনের প্রার্থিতা বাতিল
রোববার শেষ হচ্ছে ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি
সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থী বৈধ
‘প্রবাসীরা কষ্টে থাকলে দেশ ঝুঁকিতে পড়বে’
ভারতে সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ১১
আদানির ইউনিট বন্ধ, বাড়তে পারে লোডশেডিংয়ের চাপ
যুদ্ধবিরতির মেয়াদ বাড়ালো যুক্তরাষ্ট্র
সংসদে ‘হুমকির ভাষা’ নিয়ে জামায়াত আমিরের প্রতিবাদ
সংসদে ‘হুমকির ভাষা’ নিয়ে জামায়াত আমিরের প্রতিবাদ
বিনাবেতনে মেডিকেলে ভর্তির সুযোগ পেলো চার মেধাবী ছাত্রী
দুই রাষ্ট্রদূতের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল
প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ, নগ্ন ভিডিও ধারণ করে চাঁদাবাজি: গ্রেফতার ১
যশোরে স্বর্ণ ও দেশি বিদেশী মুদ্রাসহ ভারতীয় নাগরিক আটক
রাবিতে ‘গুপ্ত রাজনীতি নিষিদ্ধ চাই’ লেখার পাশে শিবিরের ফটোসেশন
জাতীয় স্বার্থে ঐক্যের ডাক স্বরাষ্ট্রমন্ত্রীর
দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে সংলাপে প্রস্তুত: প্রধানমন্ত্রী