Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:০৫, ১০ নভেম্বর ২০২৬

ধোঁয়াচ্ছন্ন মেট্রো স্টেশনে আতঙ্ক, যাত্রীদের ছোটাছুটি

ধোঁয়াচ্ছন্ন মেট্রো স্টেশনে আতঙ্ক, যাত্রীদের ছোটাছুটি
ছবি: সংগৃহীত

রাজধানীর ফার্মগেটে মেট্রোরেল স্টেশনের নিচে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। জ্বলন্ত বাস থেকে ছড়িয়ে পড়া ঘন ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে মেট্রোরেল স্টেশন। এ সময় ধোঁয়া ও স্বয়ংক্রিয় অগ্নিনিরাপত্তা সতর্কসংকেতের শব্দে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রাণ বাঁচাতে হুড়োহুড়ি করে স্টেশন থেকে বেরিয়ে যান যাত্রীরা।

সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে। নিরাপত্তার স্বার্থে সাময়িকভাবে প্রায় আধা ঘণ্টা স্টেশনটি বন্ধ রাখা হয়। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে সন্ধ্যা ৭টার পর পুনরায় মেট্রোরেল চলাচল শুরু হয়।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) সূত্রে জানা গেছে, মেট্রোরেল স্টেশনের নিচে থাকা ডিজেল জেনারেটরের পাশেই বাসটিতে আগুন দেয়া হয়। বাসের আগুন থেকে সৃষ্ট ধোঁয়া দ্রুত স্টেশনের ভেতরে প্রবেশ করে। একপর্যায়ে ধোঁয়ার কারণে স্টেশনের স্বয়ংক্রিয় অগ্নিসংকেত ব্যবস্থা সক্রিয় হয়ে ওঠে। এতে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

পরিস্থিতি বিবেচনায় যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দ্রুত স্টেশন খালি করার উদ্যোগ নেয় কর্তৃপক্ষ। এ সময় যাত্রীরা তাড়াহুড়া করে স্টেশন থেকে বেরিয়ে যান। পরে নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করে স্টেশনটি আবার চালু করা হয়।

ফায়ার সার্ভিস সদর দফতরের নিয়ন্ত্রণকক্ষের ডিউটি কর্মকর্তা রোজিনা ইসলাম জানান, বাসে আগুন লাগার খবর পেয়ে মোহাম্মদপুর ফায়ার স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে যান। পরে তারা আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

পুলিশের তেজগাও বিভাগের উপকমিশনার (ডিসি) ইবনে মিজান বলেন, আগুন দেয়া বাসটির চালক কিংবা কোনো যাত্রীকে ঘটনাস্থলে পাওয়া যায়নি। কারা বাসটিতে আগুন দিয়েছে, তা শনাক্ত করতে আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে।

ঘটনার পর ফার্মগেট মেট্রো স্টেশন এলাকায় নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্কতা জারি করা হয়। তবে আগুনের ঘটনায় মেট্রোরেল অবকাঠামোর কোনও ক্ষয়ক্ষতি হয়েছে কি না, সে বিষয়ে বিস্তারিত তথ্য জানা যায়নি।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

এনসিপির নারী শক্তির সদস্য সচিব পাইলট ফারিয়াল
হাসিনা ঠেকাতে একাট্টা বিএনপি-জামায়াত-এনসিপি
বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি: প্রধানমন্ত্রী
ফার্মগেটের পর এবার মিরপুরে বাসে আগুন
যাত্রীবাহী বাসে মিলল ১৪ কেজি গাঁজা, গ্রেফতার ২
গুগলে বয়স ৩৩, আসলটা জানালেন সাদিয়া
যুদ্ধের কৌশল বদলাচ্ছে ইরান
যশোরে বিয়ের ফাঁদে কিশোরী পাচারের চেষ্টা, নারীসহ আটক ২
ধোঁয়াচ্ছন্ন মেট্রো স্টেশনে আতঙ্ক, যাত্রীদের ছোটাছুটি
সাহিত্যের নামে পদক বাণিজ্য: প্রতিবাদের আড়ালে কার স্বার্থ?
পাসপোর্ট লাগবে না আপা, খাঁচায় আসতে হবে: আসিফ মাহমুদ
দণ্ডিত পলাতক আসামি হাসিনাকে প্রত্যর্পণ চুক্তিতেই ফিরতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
হাসিনা ফিরবেন না, পাসপোর্ট চাওয়া রাজনৈতিক স্টান্টবাজি: চিফ প্রসিকিউটর
ইরান যুদ্ধ ও ইসরায়েলপ্রীতিই হারের কারণ: ট্রাম্প
দেশে ফিরতে নতুন পাসপোর্ট চান পলাতক হাসিনা
রাজনৈতিক সমর্থন ব্যালট বাক্সে, অফিসে নয়: প্রধানমন্ত্রী