Sobar Desh | সবার দেশ মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি

প্রকাশিত: ০০:০৮, ১০ নভেম্বর ২০২৬

যশোরে বিয়ের ফাঁদে কিশোরী পাচারের চেষ্টা, নারীসহ আটক ২

যশোরে বিয়ের ফাঁদে কিশোরী পাচারের চেষ্টা, নারীসহ আটক ২
ছবি: সবার দেশ

যশোরে বিয়ের প্রলোভনে ১৬ বছর বয়সী এক কিশোরীকে পাচারের চেষ্টার অভিযোগে এক নারী ও এক যুবককে আটক করেছে পুলিশ। রোববার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে বিয়ের সাজে ওই কিশোরীকে বসে থাকতে দেখে পথচারীদের সন্দেহ হয়। পরে স্থানীয়দের জিজ্ঞাসাবাদে দুজনের কথাবার্তায় অসংগতি ধরা পড়লে পুলিশে খবর দেয়া হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে কিশোরীকে উদ্ধার করে এবং দুজনকে আটক করে।

রোববার (৮ নভেম্বর) দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে। আটক ব্যক্তিরা হলেন শার্শা উপজেলার বেনাপোল পোর্টথানা  দিঘিরপাড় গ্রামের আনারুল হক গাজীর মেয়ে রাফেজা আক্তার এবং যশোর শহরের পুলিশ লাইন টালিখোলা এলাকার মধু ওরফে মধু পাগলার ছেলে তরিকুল ইসলাম সেন্টু।

পুলিশ জানায়, কিশোরীর বাবা-মা দুজনই অন্যত্র বিয়ে করায় সে বেনাপোলে নানির বাড়িতে থাকতো। সম্প্রতি নানিও তাকে বাড়ি থেকে বের করে দেন। এ অবস্থায় রাফেজা আক্তারের সঙ্গে তার পরিচয় হয়। ওই নারী তাকে বিয়ের ব্যবস্থা করে দেয়ার প্রস্তাব দেন।

পুলিশের প্রাথমিক ধারণা, বিয়ের আয়োজনের কথা বলে কিশোরীকে জেলা প্রশাসকের কার্যালয় এলাকায় এনে পাচারের পরিকল্পনা করা হয়েছিলো। সেখানে তাকে বিয়ের সাজে বসিয়ে রাখা হয়। বিষয়টি পথচারীদের নজরে এলে সন্দেহের সৃষ্টি হয়। পরে রাফেজা ও তরিকুল ঘটনাস্থলে ফিরে এলে স্থানীয়রা তাদের জিজ্ঞাসাবাদ করেন। তাদের বক্তব্যে অসংগতি পেয়ে পুলিশকে খবর দেন।

যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে কিশোরীকে উদ্ধার করে হেফাজতে নিয়েছে। আটক দুজনকে জিজ্ঞাসাবাদসহ ঘটনার তদন্ত চলছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

এনসিপির নারী শক্তির সদস্য সচিব পাইলট ফারিয়াল
হাসিনা ঠেকাতে একাট্টা বিএনপি-জামায়াত-এনসিপি
বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি: প্রধানমন্ত্রী
ফার্মগেটের পর এবার মিরপুরে বাসে আগুন
যাত্রীবাহী বাসে মিলল ১৪ কেজি গাঁজা, গ্রেফতার ২
গুগলে বয়স ৩৩, আসলটা জানালেন সাদিয়া
যুদ্ধের কৌশল বদলাচ্ছে ইরান
যশোরে বিয়ের ফাঁদে কিশোরী পাচারের চেষ্টা, নারীসহ আটক ২
ধোঁয়াচ্ছন্ন মেট্রো স্টেশনে আতঙ্ক, যাত্রীদের ছোটাছুটি
সাহিত্যের নামে পদক বাণিজ্য: প্রতিবাদের আড়ালে কার স্বার্থ?
পাসপোর্ট লাগবে না আপা, খাঁচায় আসতে হবে: আসিফ মাহমুদ
দণ্ডিত পলাতক আসামি হাসিনাকে প্রত্যর্পণ চুক্তিতেই ফিরতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
হাসিনা ফিরবেন না, পাসপোর্ট চাওয়া রাজনৈতিক স্টান্টবাজি: চিফ প্রসিকিউটর
ইরান যুদ্ধ ও ইসরায়েলপ্রীতিই হারের কারণ: ট্রাম্প
দেশে ফিরতে নতুন পাসপোর্ট চান পলাতক হাসিনা
রাজনৈতিক সমর্থন ব্যালট বাক্সে, অফিসে নয়: প্রধানমন্ত্রী