Sobar Desh | সবার দেশ বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১১:৫২, ২৫ মে ২০২৬

হারলেই মন খারাপ

ব্রাজিল সাপোর্ট করতে অনেক লজ্জা লাগে: হিমি

ব্রাজিল সাপোর্ট করতে অনেক লজ্জা লাগে: হিমি
ছবি: সংগৃহীত

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি অভিনয়ের পাশাপাশি ব্যক্তিজীবনের নানা বিষয় নিয়েও ভক্তদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকেন। মিষ্টি হাসি আর সাবলীল অভিনয়ে দর্শকের মন জয় করা এ অভিনেত্রী এবার আলোচনায় এলেন ফুটবলপ্রেম নিয়ে খোলামেলা মন্তব্য করে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের প্রিয় ফুটবল দল নিয়ে কথা বলতে গিয়ে হিমি জানান, তিনি দীর্ঘদিন ধরেই ব্রাজিলের সমর্থক। যদিও ফুটবল খুব গভীরভাবে বোঝেন না, তবুও আবেগ থেকেই সমর্থন করেন পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন দলটিকে।

হেসে হেসেই অভিনেত্রী বলেন, 

আমি ব্রাজিল সাপোর্ট করি। খেলা অতটা বুঝি না, না বুঝেই সাপোর্ট করি।

হিমি জানান, পরিবারের কারণেই ছোটবেলা থেকে ব্রাজিলের প্রতি তার আলাদা টান তৈরি হয়েছে। বিশেষ করে বাবা ও ভাইয়ের প্রভাবেই ব্রাজিলকে নিজের দল হিসেবে বেছে নিয়েছেন তিনি।

তার ভাষায়, ছোটবেলা থেকে দেখেছি আমার ভাইয়া আর আব্বু ব্রাজিল সাপোর্ট করতেন। তাই আমিও করি।

তবে প্রিয় দলের সাম্প্রতিক পারফরম্যান্স নিয়ে খানিকটা হতাশাও প্রকাশ করেছেন এ অভিনেত্রী। মজার ছলেই তিনি বলেন, এখন ব্রাজিল সাপোর্ট করতে অনেক লজ্জা লাগে।

হিমির এমন অকপট মন্তব্য ইতোমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভক্তদের মধ্যে বেশ আলোচনার জন্ম দিয়েছে। কেউ তার সরল স্বীকারোক্তিতে মুগ্ধ হয়েছেন, আবার কেউ মজা করে ব্রাজিল দলের সাম্প্রতিক ব্যর্থতার প্রসঙ্গ টেনে মন্তব্য করছেন।

অভিনয়ের ব্যস্ততার মধ্যেও ব্যক্তিগত পছন্দ-অপছন্দ নিয়ে খোলামেলা কথা বলার কারণে বরাবরই ভক্তদের কাছে আলাদা জনপ্রিয়তা রয়েছে হিমির। নাটক ও ওটিটি প্ল্যাটফর্মে একের পর এক কাজের মাধ্যমে তিনি এখন ছোট পর্দার অন্যতম ব্যস্ত অভিনেত্রী।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

শোয়েব মালিকের সঙ্গে বিয়ের গুঞ্জনে বিরক্ত ভানিজা
দিল্লিতে সিজেপি নেতা দীপক আটক, তুলে নিলো নেহাকেও
এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা
যুব উন্নয়নের প্রশ্নফাঁসে সরকারি দফতরের কর্মচারী, গ্রেফতার ৭
কৃতিত্বের পরিচয় রক্ষায় আদালতে কৃতি শ্যানন
চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনও সদস্য
শূন্যে ভাসবে টেসলার গাড়ি
ক্ষমতার রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি রাষ্ট্রসংস্কার: টিআইবি
পিনাকী ভট্টাচার্যের ডক্টরেট ডিগ্রি অর্জন
পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য
ক্ষমা চেয়েও রেহাই নেই, ইনফান্তিনোর নেতৃত্ব নিয়ে প্রশ্ন
ফ্যামিলি কার্ড পাবেন না ৮ শ্রেণির পরিবার
ডেঙ্গুতে এক দিনে ১০ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৩