Sobar Desh | সবার দেশ বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২০:০৩, ৫ জুলাই ২০২৬

আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি মেটা

বিতর্কিত শাওনের ফেসবুক অ্যাকাউন্ট সাসপেন্ড

বিতর্কিত শাওনের ফেসবুক অ্যাকাউন্ট সাসপেন্ড
ফাইল ছবি

জুলাই গণঅভ্যুত্থান নিয়ে দেয়া একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে আলোচনার মধ্যে অভিনেত্রী মেহের আফরোজ শাওনের ফেসবুক অ্যাকাউন্ট আর দেখা যাচ্ছে না। এ অবস্থায় তার ঘনিষ্ঠজন ও লেখক তামান্না সেতু দাবি করেছেন, বিপুলসংখ্যক রিপোর্টের কারণে ফেসবুক কর্তৃপক্ষ শাওনের অ্যাকাউন্ট সাসপেন্ড করেছে।

রোববার (৫ জুলাই) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেয়া এক পোস্টে এ দাবি করেন তামান্না সেতু।

পোস্টে তিনি জানান, বন্ধু মেহের আফরোজ শাওনের ফেসবুক অ্যাকাউন্ট বিপুলসংখ্যক রিপোর্টের পর ফেসবুক কর্তৃপক্ষ সাসপেন্ড করেছে। একই সঙ্গে তিনি দাবি করেন, যে পোস্টটি ঘিরে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছিলো, সেটি শাওন নিজে মুছে দেননি।

তামান্না সেতুর ভাষ্য অনুযায়ী, বিষয়টি তাকে ব্যক্তিগতভাবে জানিয়েছেন মেহের আফরোজ শাওন।

এর আগে, জুলাই গণঅভ্যুত্থান নিয়ে সোশ্যাল মিডিয়ায় ও বিভিন্ন গণমাধ্যমে বিভ্রান্তিকর এবং আপত্তিকর বক্তব্য দেয়ার অভিযোগে শাওনসহ ছয়জনের বিরুদ্ধে রাজধানীর শাহবাগ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়।

রাষ্ট্র সংলাপ ফোরামের নেতারা অভিযোগে বলেন, জুলাই গণঅভ্যুত্থান নিয়ে বিভ্রান্তিকর ও আপত্তিকর বক্তব্য দিয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করা হয়েছে।

তবে এ বিষয়ে এখন পর্যন্ত মেহের আফরোজ শাওনের পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। একইভাবে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটাও শাওনের অ্যাকাউন্ট সাসপেন্ড হওয়ার বিষয়ে কোনও আনুষ্ঠানিক মন্তব্য করেনি।

ফলে শাওনের ফেসবুক অ্যাকাউন্ট সাসপেন্ড হওয়ার বিষয়টি বর্তমানে তার ঘনিষ্ঠজনের দাবির ভিত্তিতে জানা গেলেও, এ বিষয়ে ফেসবুক কর্তৃপক্ষের আনুষ্ঠানিক নিশ্চিতকরণ এখনও পাওয়া যায়নি।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ধূমপান করতে হাত কাঁপছিলো, লজ্জা লাগছিলো: বিদ্যা
এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার
অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি,সুস্থ হয়েই ফিরবো: চুয়েট ভিসি
বাংলাদেশের তরুণরা আমাদের পথ দেখিয়েছে: নেহা বোরা
টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ২১ ইউনিটের সঙ্গে সেনাবাহিনী-বিজিবি
১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ