Sobar Desh | সবার দেশ বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১১:৩৭, ২৩ এপ্রিল ২০২৫

শাওনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা 

শাওনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা 
ফাইল ছবি

ঢাকা মহানগর ১ম অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত মঙ্গলবার (২২ এপ্রিল) অভিনেত্রী ও নির্মাতা মেহের আফরোজ শাওনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন। 

শাওনের দ্বিতীয় মা নিশি ইসলামের দায়ের করা মামলায় বাবা ও মাকে শারীরিক নির্যাতনের অভিযোগে এ আদেশ দেয়া হয়। 

মামলায় শাওন ছাড়াও ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সাবেক প্রধান মোহাম্মদ হারুন-অর-রশিদসহ ১২ জনকে আসামি করা হয়েছে। 

আদালতে হাজির হয়ে বাড্ডা থানার দুই পুলিশ সদস্য অভিযোগ স্বীকার করেন। তারা জানান, বাড্ডা থানার তৎকালীন ওসির নির্দেশে তারা নিশি ইসলামকে আটক ও নির্যাতনে অংশ নিয়েছিলেন। শাওন, হারুনসহ বাকি আসামিরা হাজির না হওয়ায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।

নিশি ইসলাম আদালতের আদেশে সন্তুষ্টি প্রকাশ করে বলেন, আমরা চাই আসামিদের শাস্তি হোক। শাওন এ মামলায় অনেক প্রভাব বিস্তার করেছে। আমাদেরকে মারধর করেছে সে।

মামলার বিবরণ অনুযায়ী, ২০২৪ সালের শুরুতে শাওনের বাবা ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলী একটি ম্যারেজ মিডিয়ার মাধ্যমে নিশি ইসলামের সঙ্গে পরিচিত হয়ে বিয়ে করেন। এ ঘটনা জানার পর শাওন তার বাবার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালান। এছাড়া শাওন ও তার ভাইবোনেরা ক্ষমতার প্রভাব খাটিয়ে নিশিকে ছয় মাসের জেলে পাঠান।

এ ঘটনা বাংলাদেশের বিনোদন ও রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে, বিশেষ করে শাওনের আওয়ামী লীগের সঙ্গে পারিবারিক যোগসূত্রের কারণে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

নবম পে-স্কেলের গেজেট জারি, কার্যকর ১ জুলাই
বিএনপি পানি খাবে, তবে ঘোলা করে: জামায়াতের আমির
তানভীরের শরীরে অজ্ঞাত ইনজেকশনের অভিযোগ, জবাব চাইলেন নাহিদ
১২.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে আজ
দলীয় নাম ও প্রতীক খোয়ালেন মমতা, প্রার্থীও গ্রেফতার
সিরাজগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০
সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী
তারেক রহমানের হাতে গণতন্ত্র ও মানবাধিকার সুরক্ষিত নয়: নাহিদ
বিটিভি ভবনের সামনে ককটেল, ফরিদপুরে বাসে আগুন
হাসিনার চুক্তি পর্যালোচনায় ঢাকার বক্তব্যে ভারতের বার্তা
রাজধানীতে ককটেলের পর বাসে আগুন
জ্বালানি সংকটে কোনও পোশাক কারখানা বন্ধ হয়নি: বিজিএমইএ
গুচ্ছ ভর্তি পরীক্ষার সময়সূচি প্রকাশ
ভারতে ‘আসসালামু আলাইকুম’ বলায় নারী পুলিশ কর্মকর্তাকে বদলি!
জিন্নাহর রাজনৈতিক ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: পাটওয়ারী
শেখ হাসিনার এ মাসেই আসা উচিত ছিলো, ডিসেম্বর দেরি হয়ে গেছে: ওসি রাকিবুল হাসান
‘সরকারকেই পরিষ্কার করতে হবে তারা এজেন্সি সিন্ডিকেটে জড়িত নয়’
মোদিকে জন্মদিনের শুভেচ্ছা তারেক রহমানের
ডাকসুর এক বছরের খতিয়ান প্রকাশ