Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:২৮, ২০ অক্টোবর ২০২৬

রাষ্ট্রপতির বিতর্কিত বক্তব্য প্রত্যাহার ও ব্যাখ্যা দাবি জমিয়তের

রাষ্ট্রপতির বিতর্কিত বক্তব্য প্রত্যাহার ও ব্যাখ্যা দাবি জমিয়তের
ছবি: সংগৃহীত

সনাতন ধর্মাবলম্বীদের একটি ধর্মীয় অনুষ্ঠানে রাষ্ট্রপতির দেয়া বক্তব্যের একটি অংশ নিয়ে উদ্বেগ ও আপত্তি জানিয়েছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ। সংগঠনটি রাষ্ট্রপতির বক্তব্যের সংশ্লিষ্ট অংশ পুনর্বিবেচনা করে প্রত্যাহার এবং এ বিষয়ে সুস্পষ্ট ব্যাখ্যা দেয়ার আহ্বান জানিয়েছে।

সোমবার (১৯ অক্টোবর) দেয়া এক বিবৃতিতে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি শায়খুল হাদিস মাওলানা উবায়দুল্লাহ ফারুক এ প্রতিক্রিয়া জানান।

বিবৃতিতে তিনি বলেন, রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে অধিষ্ঠিত ব্যক্তির বক্তব্যে ধর্মীয় সংবেদনশীলতা ও সাংবিধানিক দায়িত্বশীলতার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব পাওয়া উচিত। এমন কোনও শব্দ বা বক্তব্য ব্যবহার করা উচিত নয়, যা দেশের বিপুলসংখ্যক মুসলিম নাগরিকের ধর্মীয় অনুভূতিতে আঘাত সৃষ্টি করতে পারে।

মাওলানা উবায়দুল্লাহ ফারুক বলেন, ইসলামের আকিদা অনুযায়ী মহান আল্লাহ তাআলাই সমগ্র বিশ্বজগতের একমাত্র স্রষ্টা, পালনকর্তা ও রক্ষাকর্তা। কোনও দেব-দেবীকে সমগ্র পৃথিবীর ত্রাণকর্তা বা রক্ষাকর্তা হিসেবে উপস্থাপন করা ইসলামের মৌলিক তাওহিদি বিশ্বাসের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলে মনে করে জমিয়ত।

বিবৃতিতে তিনি আরও বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ। এ দেশে সব ধর্মের মানুষের নিজ নিজ ধর্মীয় বিশ্বাস অনুসরণ এবং ধর্মীয় আচার-অনুষ্ঠান পালনের অধিকার রয়েছে। জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক সহনশীলতা ও শান্তিপূর্ণ সহাবস্থানের পক্ষে।

তবে ধর্মীয় সম্প্রীতির নামে কোনও ধর্মের মৌলিক বিশ্বাসের সঙ্গে সাংঘর্ষিক বক্তব্যকে গ্রহণযোগ্য করে তোলা যায় না বলে মন্তব্য করেন সংগঠনটির সভাপতি।

তিনি রাষ্ট্রপতির বক্তব্যের বিতর্কিত অংশটি পুনর্বিবেচনা করে প্রত্যাহার এবং এ বিষয়ে সুস্পষ্ট ব্যাখ্যা দেয়ার আহ্বান জানান। একই সঙ্গে ভবিষ্যতে রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে অধিষ্ঠিত ব্যক্তিসহ সংশ্লিষ্ট সবাইকে ধর্মীয়ভাবে সংবেদনশীল বক্তব্য দেয়ার ক্ষেত্রে আরও সতর্ক ও দায়িত্বশীল হওয়ার অনুরোধ জানান।

বিবৃতিতে মাওলানা উবায়দুল্লাহ ফারুক বলেন, ধর্মীয় অনুভূতিতে আঘাত সৃষ্টি করতে পারে, এমন বক্তব্য বা কর্মকাণ্ডের কারণে যেন দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তিপূর্ণ পরিবেশ ক্ষতিগ্রস্ত না হয়, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

সবার দেশ/এফও

শীর্ষ সংবাদ:

ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই এ দেশের সন্তান: প্রধানমন্ত্রী
ইতালিতে বিক্ষোভে সংঘর্ষ, ১৪১ পুলিশ আহত
রাষ্ট্রপতির বিতর্কিত বক্তব্য প্রত্যাহার ও ব্যাখ্যা দাবি জমিয়তের
শৈশবের পূজার স্মৃতি আজও অমলিন মন্দিরার
ইয়েমেনে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৫৩ সেনা
কক্সবাজারে প্রকাশ্যে অস্ত্র ঠেকিয়ে ডাকাতি, লুটের শিকার ৬০ যানবাহন
যশোর ডাক্তারের প্রেসক্রিপশন যেন দুর্বোধ্য ধাঁধা!
শুল্ক ফাঁকি দিয়ে আনা ১৫ হাজার কেজি লাল চিনি জব্দ
কবি ফররুখ আহমদের মৃত্যুবার্ষিকীতে আলোচনা ও দোয়া
লাইভে প্রার্থনার সময় ক্রুশ ভেঙে যাজকের মৃত্যু
ইশরাকের স্ত্রীর রহস্যজনক পোস্ট, উদ্ধৃতি মার্টিন লুথার কিংয়ের
স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের অপেক্ষায় দেশবাসী: নাহিদ ইসলাম
বনানী থেকে ফের গ্রেফতার দিলীপ আগারওয়ালা
স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যর্থতা, ফাঁদে পড়লেন ইশরাক: নাসীরুদ্দিন পাটওয়ারী
‘গুজব’ বলার পরও পদত্যাগ করলেন ইশরাক
বাংলাদেশে সৌহার্দ্যপূর্ণ দুর্গাপূজা উদ্‌যাপিত হচ্ছে: দিনেশ ত্রিবেদী
অভিবাসীদের ঘৃণায় জ্বলছে ফ্রান্স: ট্রাম্প
সংবিধান সংশোধনে বিরোধী দল সহযোগিতা করছে না: স্বরাষ্ট্রমন্ত্রী