Sobar Desh | সবার দেশ বিনোদন ডেস্ক

প্রকাশিত: ০১:৩৩, ২৬ মে ২০২৫

আপডেট: ০১:৩৪, ২৬ মে ২০২৫

গুচির প্রথম শাড়িতে কান মাতালেন আলিয়া ভাট

গুচির প্রথম শাড়িতে কান মাতালেন আলিয়া ভাট
বিখ্যাত ফ্যাশন ব্র্যান্ড গুচির তৈরি প্রথম শাড়ি পরে কানে হাজির আলিয়া। ছবি: সংগৃহীত

বিশ্বখ্যাত ফ্যাশন হাউজ গুচি এবার প্রথমবারের মতো তৈরি করল শাড়ি—আর সে শাড়ি পরে কান চলচ্চিত্র উৎসবের লালগালিচায় হেঁটে নজর কাড়লেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। 

কান ফেস্টিভালের শেষ দিনে গুচির বিশেষ শাড়িতে ধরা দিয়ে আলিয়া যেন ইতিহাসের পাতায় জায়গা করে নিলেন ভারতীয় ঐতিহ্যের নতুন পরিচয়ে।

aliaq

রূপালি রঙের সে শাড়িটি ছিল গুচির নকশায় একদম আলাদা। এতে খুঁটিনাটি যত্নে বসানো হয়েছিল হাজার হাজার স্বারোভস্কি ক্রিস্টাল। পুরো শাড়িটি মূলত তিনটি অংশে বিভক্ত—ভি-নেক ন্যুড স্ট্র্যাপ ব্লাউজ, স্কার্টের মতো একটি আলাদা বেস এবং লম্বা ড্রেপিং আঁচল।

শাড়ির প্রতিটি অংশে ছিল গুচির চিহ্নিত ল্যাটিস প্যাটার্ন ও মনোগ্রাম। শাড়ির বেসে ব্যবহৃত হয়েছে ন্যুড টোন, যা আলিয়ার গায়ের রঙের সঙ্গে অনবদ্যভাবে মিশে গেছে।

শুধু পোশাকেই নয়, গয়না ও মেকআপেও ছিল রাজকীয় পরিমিতি। হালকা স্মোকি আই-মেকআপ, ন্যুড লিপস্টিক ও খোলা চুলের সঙ্গে মিলিয়ে পরা হয়েছিল ম্যাচিং নেকপিস ও দুল।

aliaer

আলিয়ার এ গ্ল্যামারাস উপস্থিতির নেপথ্যে যিনি ছিলেন, তিনি আর কেউ নন—রিহা কাপুর, সোনাম কাপুরের বোন এবং খ্যাতিমান ফ্যাশন স্টাইলিস্ট।

আলিয়ার এ অনন্য লুক ইতোমধ্যে বলিউডে সৃষ্টি করেছে হইচই। তার প্রশংসায় মুখর হয়েছেন আনুশকা শর্মা, কারিনা কাপুর, দিয়া মির্জা, জোয়া আখতার, করণ জোহর প্রমুখ তারকারা।

ফ্যাশনের ভুবনে ভারতীয় ঐতিহ্য আর আন্তর্জাতিক ব্র্যান্ডের এ মেলবন্ধন হয়তো আরও বহুবার দেখা যাবে, কিন্তু ইতিহাসে প্রথম পদক্ষেপটি যে আলিয়া ভাটের হাত ধরেই রচিত হলো—তা বলতেই হয়।

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা