বোল্ড লুকে লাস্যময়ী সৃজিতের নায়িকা শ্রুতি
মডেলিং দিয়ে শুরু হয়েছিলো পথচলা, এরপর অভিনয়ে নাম লেখান শ্রুতি দাস। টালিউডের খ্যাতনামা পরিচালক সৃজিত মুখার্জির ‘এক্স প্রেম’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তার, যেখানে মিষ্টি হাসি আর আত্মবিশ্বাসী অভিনয়ের জন্য দর্শকদের দৃষ্টি কাড়েন তিনি।

অভিনয়ের পাশাপাশি সোশ্যাল মিডিয়ায়ও বেশ সক্রিয় শ্রুতি। প্রায়শই নিজের ফটোশুট কিংবা ব্যক্তিগত মুহূর্ত শেয়ার করে থাকেন তিনি। সম্প্রতি ইনস্টাগ্রামে প্রকাশিত কয়েকটি ছবিতে তাকে দেখা গেছে একদম ভিন্ন এক বোল্ড লুকে। সাদা শার্ট, কালো টাইটস এবং কফি মগ হাতে একটি কিচেন সেটআপে তার ক্যাজুয়াল অথচ স্টাইলিশ ভঙ্গিমার ছবি ইতিমধ্যেই নেটদুনিয়ায় সাড়া ফেলেছে।

এমন লুকে শ্রুতিকে দেখে অনেকেই প্রশংসায় ভাসিয়েছেন। অনেকে আবার তার নতুন ফ্যাশন সেন্সের প্রশংসা করেছেন। তবে এ আলোচনা নতুন নয়—শ্রুতি এর আগেও বহুবার ফ্যাশন ও স্টাইল স্টেটমেন্ট দিয়ে লাইমলাইটে এসেছেন।
তবে অভিনয়ে পুরোপুরি জমে না উঠলেও, ওয়েব সিরিজ ও কিছু স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে কাজ করে নিজের জায়গা খুঁজে নেওয়ার চেষ্টা করছেন এ তরুণী। মডেল হিসেবে তার ক্যারিয়ার তুলনামূলকভাবে বেশি সমৃদ্ধ। নিজেকে ফিট রাখতে নিয়মিত শরীরচর্চা করেন তিনি, যা তার ছবিগুলিতেও প্রতিফলিত হয়।

টলিউডে নতুন প্রজন্মের তারকাদের মধ্যে অন্যতম সম্ভাবনাময় মুখ হিসেবে বিবেচনা করা হচ্ছে শ্রুতিকে। তার সাহসী উপস্থিতি, আত্মবিশ্বাসী মঞ্চ দখল এবং সোশ্যাল মিডিয়া হ্যান্ডলিং—সবকিছু মিলিয়ে তিনি ভবিষ্যতে আরও বড় কিছু করতে পারেন—এমনটাই মনে করছেন অনেকেই।
সবার দেশ/কেএম




























