Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০১:১৪, ২৩ সেপ্টেম্বর ২০২৬

পাটোয়ারীর বক্তব্য বিকৃত করে ফায়দা লুটের চেষ্টা বিএনপির: এনসিপি

পাটোয়ারীর বক্তব্য বিকৃত করে ফায়দা লুটের চেষ্টা বিএনপির: এনসিপি
ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়কারী নাসীরউদ্দিন পাটোয়ারীর সাম্প্রতিক বক্তব্য খণ্ডিত ও বিকৃতভাবে উপস্থাপন করে বিএনপি রাজনৈতিক ফায়দা নেয়ার চেষ্টা করছে বলে অভিযোগ করেছে দলটি।

মঙ্গলবার দেয়া এক যৌথ বিবৃতিতে এ অভিযোগ করে এনসিপি। দলটির দফতর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনারের স্বাক্ষরিত বিবৃতিতে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম (এমপি) ও সদস্যসচিব আখতার হোসেন (এমপি) বক্তব্য বিকৃত করে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ এনে এর নিন্দা ও প্রতিবাদ জানান।

বিবৃতিতে বলা হয়, নাসীরউদ্দিন পাটোয়ারীর বক্তব্যকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিকৃত করে বিএনপি ও তাদের অনুসারীরা বিভ্রান্তি ছড়াচ্ছে। এনসিপির দাবি, বক্তব্যের মূল উদ্দেশ্য ছিলো দেশে ফ্যাসিবাদের স্থায়ী বিলোপ, প্রয়োজনীয় সংস্কার এবং টেকসই শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার রূপরেখা তুলে ধরা।

পাটোয়ারীর প্রকৃত বক্তব্য তুলে ধরে বিবৃতিতে বলা হয়, 

আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বাদ দিতে হলে সংস্কার দরকার; গণভোটের রায় বাস্তবায়ন ও জুলাই গণহত্যার বিচার—এ তিনটি দাবি মানলেই আর ককটেল ফুটবে না ঢাকা শহরে।

বক্তব্যের মাধ্যমে তিনি মূলত বোঝাতে চেয়েছেন, তাদের তোলা দাবিগুলো বাস্তবায়িত হলে দল হিসেবে আওয়ামী লীগের কার্যক্রম পুরোপুরি বন্ধ হবে। আর দলটি নিষিদ্ধ হলে তাদের নেতাকর্মীরাও ঢাকা শহরে নাশকতা বা ককটেল বিস্ফোরণ ঘটানোর কোনও সুযোগ পাবে না।

এনসিপি বলেছে, বক্তব্যটির মূল বার্তা ছিলো আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং দেশে স্থায়ী স্থিতিশীলতা প্রতিষ্ঠা। দলের দাবি, বক্তব্যের একটি অংশ আলাদা করে উপস্থাপন করে রাজনৈতিক উদ্দেশ্যে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে।

বিবৃতিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়। এনসিপির অভিযোগ, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতা-কর্মীদের ধারাবাহিক নাশকতা নিয়ন্ত্রণে সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যর্থ হয়েছে। নিজেদের প্রশাসনিক ব্যর্থতা আড়াল করতেই এনসিপিসহ বিরোধী রাজনৈতিক দলগুলোর ওপর দায় চাপানোর চেষ্টা করা হচ্ছে বলেও দাবি করা হয়।

বিবৃতিতে আরও বলা হয়, জুলাই গণহত্যার যথাযথ বিচার, কাঠামোগত সংস্কার এবং গণভোটের গণরায়ের পূর্ণাঙ্গ বাস্তবায়ন না হওয়া পর্যন্ত এনসিপির নিয়মতান্ত্রিক আন্দোলন ও রাজনৈতিক কর্মসূচি রাজপথে অব্যাহত থাকবে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

পাটোয়ারীর বক্তব্য বিকৃত করে ফায়দা লুটের চেষ্টা বিএনপির: এনসিপি
বিদেশে পালানোর চেষ্টা নওফেলের স্ত্রীর
জাতিসংঘ অধিবেশনের উদ্বোধনে প্রধানমন্ত্রী তারেক রহমান
রিটেনে পাস করলেই অ্যাডমিট কার্ড নিয়ে আসবা: ফজলুর রহমান
প্রধানমন্ত্রীর সঙ্গে বিশ্বব্যাংক প্রেসিডেন্টের বৈঠক
আইসিসির সদস্যদের পদত্যাগের আহ্বান ট্রাম্পের
ভুটান-মালদ্বীপের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক
১০ কোটি টাকার সেতুতে বাঁশ দিয়ে ঢালাই, গ্রেফতার ১
নায়িকার সঙ্গে গোপন সম্পর্ক লিখে তোপের মুখে নওয়াজ
বঙ্গোপসাগরে ট্রলারডুবি, নিখোঁজ ২
সিদ্ধান্তের টেবিলে তরুণদের জায়গা দিতে হবে: খলিলুর রহমান
যুক্তরাষ্ট্রে শত শত ফ্লাইট বাতিল, ৯৭ ফ্লাইট বিলম্ব
বাসভাড়া বাড়লো ১৭ পয়সা
জাতিসংঘে ভাষণ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী
জাপানে টাইফুন ‘দুজুয়ানের’ তাণ্ডব, নিহত ২
মধ্যরাতে উত্তাল চুয়েট, ভিসি ভবনে তালা