Sobar Desh | সবার দেশ বিনোদন ডেস্ক

প্রকাশিত: ০১:১৯, ২০ সেপ্টেম্বর ২০২৫

ফিলিস্তিনের পতাকা হাতে ম্যারাথন জয় তৌসিফ মাহবুবের

ফিলিস্তিনের পতাকা হাতে ম্যারাথন জয় তৌসিফ মাহবুবের
ছবি: সংগৃহীত

অভিনয় জগতের পরিচিত মুখ তৌসিফ মাহবুব এবার আলোচনায় এলেন ভিন্ন এক কারণে। ছোট পর্দা ও ওটিটিতে দর্শকপ্রিয়তা অর্জনকারী এ অভিনেতা শুক্রবার (১৯ সেপ্টেম্বর) ভোরে রাজধানীর হাতিরঝিলে আয়োজিত ম্যারাথনে অংশ নিয়ে ২১ কিলোমিটার দৌড় শেষ করেছেন মাত্র ২ ঘণ্টা ৪৭ মিনিটে।

হাজারো প্রতিযোগীর সঙ্গে দৌড়ে অংশ নেন তৌসিফ। তবে তাকে ঘিরে বাড়তি আগ্রহ তৈরি হয় এক বিশেষ কারণে—তার হাতে ছিল ফিলিস্তিনের পতাকা। গলায় ফিলিস্তিনের পতাকা জড়িয়ে এবং হাতে উঁচিয়ে ধরে দৌড়াতে দেখা যায় তাকে। নিপীড়িত ফিলিস্তিনের প্রতি সংহতি জানাতেই তার এ প্রতীকী বার্তা।

দৌড় শেষে সোশ্যাল মিডিয়ায় নিজের অভিজ্ঞতা শেয়ার করেন এ অভিনেতা। ফেসবুকে কয়েকটি ছবি পোস্ট করে লিখেন, 

মানুষ চাইলে কি না পারে! সীমাবদ্ধতা শুধু আমাদের মনের ভেতরেই থাকে। ২১ কিলো শেষ করলাম! কোনো কিছুই অসম্ভব নয়—সীমা শুধু আমাদের মাথাতেই থাকে। ২১ কি.মি. স্ট্রঙার!

তৌসিফের কথায় স্পষ্ট, এত দীর্ঘ পথ দৌড়ানো তার কাছে একসময় অসম্ভব মনে হলেও আত্মবিশ্বাস ও অধ্যবসায়ের মাধ্যমে তিনি তা জয় করেছেন। তার ভক্তরাও এ অর্জনের জন্য ব্যাপক প্রশংসা করছেন।

সম্প্রতি অভিনয়েও বেশ সরব তিনি। নির্মাতা ভিকি জাহেদের ওয়েবফিল্ম ‘খোয়াবনামা’-তে তানজিন তিশার বিপরীতে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন। ওটিটিতে ধারাবাহিক সাফল্যের পাশাপাশি এবার ম্যারাথন জয় আর ফিলিস্তিনের প্রতি সংহতি প্রকাশ তাকে নতুনভাবে আলোচনায় এনেছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

হরমুজে মার্কিন ড্রোন-সাবমেরিন জব্দের দাবি ইরানের
মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়ক রোমেরো
ধাপে ধাপে ঠকছেন মালদ্বীপের প্রবাসীরা: হাসনাত
এক ভিসায় মধ্যপ্রাচ্যের ৬ দেশে ভ্রমণ
মেট্রোরেলের ৪৬ পিলারে ফাটল, ২৭ বিয়ারিং প্যাড ঝুঁকিপূর্ণ: সংসদে সড়কমন্ত্রী
রূপপুর পারমাণবিক প্রকল্পে আগুন, তদন্তে কমিটি
সরকারও আশির দশকে ফিরতে চাইছে: নাহিদ
সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে তিন দিনে ১০৪০ কোটি টাকা ফেরত
ইসরায়েলকে চাপে রাখতে ঐক্যবদ্ধ ইউরোপ
খোকনের ওই আচরণ সঠিক ছিলো না: আইনমন্ত্রী
আমাকে ভেঙে ফেলা এতো সহজ নয়: বাঁধন
আমিরাতকে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ
ব্রিকস সম্মেলনে তারেক রহমানের যোগদানের কোনও তথ্য নেই: ভারত
স্ত্রীকে মেয়ে-ভাতিজি সাজিয়ে বিয়ে, দম্পতি গ্রেফতার
আওয়ামী লীগ ‘ক্লোজড চ্যাপ্টার’: সারজিস আলম