Sobar Desh | সবার দেশ বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৯:৫৭, ৪ অক্টোবর ২০২৫

আপডেট: ১৯:৫৮, ৪ অক্টোবর ২০২৫

বিকিনি লুকে উষ্ণতা ছড়াচ্ছেন নুসরাত ফারিয়া

বাংলাদেশি শোবিজ অঙ্গনের উজ্জ্বল নক্ষত্র নুসরাত ফারিয়া সবসময়ই আলোচনায় থাকেন তার অভিনয়, উপস্থাপনা কিংবা গানের জন্য। তবে সম্প্রতি প্রকাশিত এক সমুদ্র তীরের ছবিতে আবারও প্রমাণ করলেন গ্ল্যামার আর স্টাইলের সংজ্ঞা তিনি নিজেই তৈরি করতে পারেন।

বিকিনি লুকে উষ্ণতা ছড়াচ্ছেন নুসরাত ফারিয়া
ছবি: সংগৃহীত

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া আবারও আলোচনায় এসেছেন তার নতুন ফটোশুটের মাধ্যমে। সিনেমা, মডেলিং ও গান—সব ক্ষেত্রেই সক্রিয় এ তারকা সামাজিক মাধ্যমেও নিয়মিত ভক্তদের সঙ্গে শেয়ার করেন নিজের নানা মুহূর্ত।

শনিবার (৪ অক্টোবর) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি তিনটি ছবি আপলোড করেন। ছবিগুলো সমুদ্রপাড়ে তোলা হলেও স্থান উল্লেখ করেননি ফারিয়া।

ছবিতে দেখা যায়, কালো রঙের বিকিনি ও স্কার্ট-স্টাইল আউটফিটে আত্মবিশ্বাসী ভঙ্গিমায় ক্যামেরায় ধরা দিয়েছেন তিনি। খোলা চুল, হালকা সাজ ও সরল গয়নায় তার উপস্থিতি আরও উজ্জ্বল হয়ে উঠেছে। নীল সমুদ্রের পানিতে দাঁড়িয়ে তোলা ছবিগুলোতে ফারিয়ার সাহসী লুক মুহূর্তেই নজর কাড়ে।

ক্যাপশনে ফারিয়া লিখেছেন— 

চোখের জন্য খুব বেশি হয়ে গেল? তাহলে স্ক্রল করো প্রিয়। 

অর্থাৎ, যারা তার এ সাজে অস্বস্তি বোধ করছেন, তাদের উদ্দেশ্যেই যেনো আগেভাগে উত্তর দিয়ে দিলেন তিনি।

ছবিগুলো প্রকাশের পরপরই তা দ্রুত ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। মুহূর্তের মধ্যেই লাইক ও কমেন্টে ভরে যায় পোস্ট। কেউ প্রশংসা করেছেন তার ফিটনেস ও ফ্যাশন সেন্স, আবার কেউ মন্তব্য করেছেন সাহসী রূপ নিয়ে।

আরও পড়ুন <<>> আরও ৯৮ বাচ্চার মা হয়ে সেঞ্চুরি করতে চাই: পরীমণি

অনেকদিন ধরেই দেশের বাইরে অবস্থান করছেন নুসরাত ফারিয়া। এ সময় তিনি ভক্তদের সামনে হাজির হচ্ছেন নানা রকম লুকে—কখনো ওয়েস্টার্ন, কখনো ফিউশন, আবার কখনো একেবারেই ক্যাজুয়াল। তবে প্রতিবারের মতো এবারও তার নতুন লুক ভক্তদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

সাজেক পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা
‘চাঁদাবাজ-দখলদারদের ছাড় নয়, জবাবদিহি করতে হবে এমপিদের’
রিয়াদগামী ১০ ফ্লাইট বাতিল, বিপাকে হাজারো প্রবাসী
আত্মগোপনেই মারা গেলেন নিষিদ্ধ জঙ্গি আ.লীগ নেতা
নাটোরে চুরি হওয়া জার্মান পর্যটকের ল্যাপটপ উদ্ধার
সাদাকাত-ফারহানের ঝড়ে সিরিজ জয় পাকিস্তানের
আবারও কেঁপে উঠলো রিয়াদ বিমানবন্দর, টার্মিনালে আগুন
ডেঙ্গুতে মৃত্যু ৩০০ ছাড়ালো, আক্রান্ত লাখের পথে
দুর্ঘটনার পর কেমন আছেন নুসরাত? সূর্যাস্তের ছবিতে আবেগঘন বার্তা
প্রজ্ঞার জরিপ: চার স্তরে ১২ দামে সিগারেট, ব্র্যান্ড বদলের সুযোগ
অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের বিশ্বরেকর্ড, সোবহানার সেঞ্চুরি
রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি, রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতার ৪
রিয়াদ বিমানবন্দর বন্ধ, বাংলাদেশের ৫ ফ্লাইট বাতিল
রিয়াদ বিমানবন্দরে হামলা, ঢাকার তীব্র নিন্দা
মোহাম্মদপুরে অটোরিকশা চালকদের অবরোধ, তীব্র যানজট
পোশাক রফতানিতে তিন মাসে আয় ১,০৫৮ কোটি ডলার