Sobar Desh | সবার দেশ বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১২:০৪, ৪ অক্টোবর ২০২৫

আরও ৯৮ বাচ্চার মা হয়ে সেঞ্চুরি করতে চাই: পরীমণি

আরও ৯৮ বাচ্চার মা হয়ে সেঞ্চুরি করতে চাই: পরীমণি
ছবি: সংগৃহীত

ঢালিউডের আলোচিত নায়িকা পরীমণি প্রায়ই ব্যক্তিগত জীবন নিয়ে সরব থাকেন। অভিনয়ের পাশাপাশি তিনি সোশ্যাল মিডিয়ায় নিজের আবেগ, ভালো লাগা এবং পারিবারিক মুহূর্ত ভক্তদের সঙ্গে ভাগ করে নিতে পছন্দ করেন। 

এবার তিনি হাজির হয়েছেন জনপ্রিয় পডকাস্ট ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’-এর দশম পর্বে। রুম্মান রশীদ খানের সঞ্চালনায় দীর্ঘ প্রায় ১০০ মিনিটের এ আলাপচারিতায় উঠে এসেছে অনেক অজানা গল্প।

এখানে পরীমণি জানান, এখন তিনি আগের তুলনায় অনেক বেশি ভেবেচিন্তে কাজ করেন। এর আগেও তিনি বলেছিলেন, এ বদলে যাওয়া মূলত তার সন্তানদের জন্য। নায়িকা বলেন, আগে কোনো সঞ্চয়ের অভ্যাস ছিলো না, কিন্তু এখন প্রতি মাসেই কিছু টাকা জমাচ্ছেন শুধু সন্তানের ভবিষ্যতের জন্য। তার ভাষায়, আমার যদি দুই টাকাও আয় হয়, সেটা যেন সন্তানরা বড় হয়ে কাজে লাগাতে পারে।

আলোচনার এক পর্যায়ে পরীমণি মজা করে বলেন, আমি এখন পুণ্য আর প্রিয়মের মা বটে। তবে আমার ইচ্ছা আরও ৯৮টি বাচ্চার মা হওয়ার। মোট ১০০ সন্তানকে মানুষ করার স্বপ্ন দেখি। আল্লাহ যেন আমাদের এ সন্তানদের মানুষের মতো মানুষ করার সামর্থ্য দেন। কারণ এ যুগে সন্তান বড় করার জন্য প্রচুর অর্থের প্রয়োজন। তিনি আরও জোর দিয়ে বলেন, ব্যক্তি বা নায়িকা হিসেবে তিনি ব্যর্থ হতে পারেন, কিন্তু মা হিসেবে নিজেকে ব্যর্থ হতে দেবেন না।

কথোপকথনের ফাঁকে অভিনেত্রী জানান, সিনেমায় নামার আগে তিনি নাচ শেখার স্কুলে ভর্তি হয়েছিলেন। তবে গুণী নৃত্যশিল্পী সাদিয়া ইসলাম মৌকে দেখে এতটাই মুগ্ধ হয়েছিলেন যে ভয়ে পালিয়ে যান এবং আর স্কুলে ফেরেননি।

‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’-এর এ পর্বটি প্রযোজনা করেছেন জেড আই ফয়সাল।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

আজিমপুরে বাসে আগুন দেয়ার চেষ্টা, যুবলীগকর্মী আটক
আশুলিয়ায় পোশাক কারখানার পাশে বিস্ফোরণ, নিহত ৭
চুয়েটের ৯ শিক্ষার্থীকে শোকজ, র‌্যাগিংয়ের অভিযোগ
দুপুরে একসঙ্গে খাবার,সন্ধ্যায় নজরুলের স্ত্রীর ঝুলন্ত লাশ
ভাত খাওয়া নিয়ে ছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগ
জবিতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ: ৮ বহিষ্কার
ইমরান খানের বোন আলিমা খান গ্রেফতার
প্রথম স্ত্রীসহ এমপি নজরুল পুলিশ হেফাজতে
এআইয়ের ভুল পরামর্শে দাফন, কোম্পানির বিরুদ্ধে মামলা
কমলাপুরে ট্রেনে আগুন
জ্বালানি তেলের দাম বাড়লো ২০ টাকা
গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত লাশ, ফ্ল্যাটে ছিলেন এমপি!
ভারি বৃষ্টিতে ডুবলো রাজধানী, চরম দুর্ভোগে নগরবাসী
চীনা যুদ্ধজাহাজ পরিদর্শনে প্রতিরক্ষা উপদেষ্টা ও নৌবাহিনী প্রধান