Sobar Desh | সবার দেশ বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৬:০২, ৯ নভেম্বর ২০২৫

‘তোমার জন্য মন’ ছুঁয়েছে দর্শকের মন 

‘তোমার জন্য মন’ ছুঁয়েছে দর্শকের মন 
ছবি: সংগৃহীত

মফস্বলের দুই তরুণ-তরুণীর আবেগঘন সম্পর্কের গল্প নিয়ে প্রকাশিত হয়েছে জনপ্রিয় নির্মাতা শিহাব শাহীনের নতুন ওয়েব ফিল্ম ‘তোমার জন্য মন’। মুক্তির পর থেকেই ওটিটি দর্শকদের মধ্যে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে এ চলচ্চিত্রটি।

ফিল্মটিতে প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন ইয়াশ রোহান ও তানজিম সাইয়ারা তটিনী। টেলিভিশনে একাধিক নাটকে একসঙ্গে অভিনয় করলেও ওয়েবে এটি তাদের প্রথম জুটি বাঁধা কাজ। দর্শকদের অনেকে মন্তব্য করছেন— এখন পর্যন্ত ইয়াশ-তটিনীর সেরা পারফরম্যান্স দেখা গেছে ‘তোমার জন্য মন’-এ।

সোশ্যাল মিডিয়ায় ওয়েব ফিল্মটি ঘিরে দেখা গেছে অসংখ্য ইতিবাচক প্রতিক্রিয়া। গল্পের গঠন, সংলাপ, আবহসঙ্গীত এবং সিনেমাটোগ্রাফি—সব মিলিয়ে দর্শকেরা প্রশংসায় ভাসাচ্ছেন নির্মাতা ও শিল্পীদের।

একজন দর্শক মন্তব্য করেছেন, একটা পরিচ্ছন্ন ওয়েব কনটেন্ট। মনে হচ্ছে, রোমান্টিক ওটিটি জনরা এখনও বাঁচিয়ে রেখেছেন শিহাব শাহীন। রোমান্সের সঙ্গে রাজনীতির ছোঁয়া মিলিয়ে প্রতিটি দৃশ্যই টানটান উত্তেজনায় ভরপুর।

আরেকজন লিখেছেন, পরিষ্কার, শক্তিশালী ও পরিণত অভিনয়। সংগীত এবং সংলাপ—দুটোই হৃদয় ছুঁয়ে গেছে। মনে হচ্ছে, শিহাব শাহীন হেটারদের ভক্তে পরিণত করেছেন।

আরও একজন দর্শক সংক্ষিপ্তভাবে লিখেছেন, মন ছুঁয়ে যাওয়ার মতো কাজ। দারুণ!

দর্শকদের এমন উষ্ণ সাড়া নিয়ে উচ্ছ্বসিত নির্মাতা শিহাব শাহীন। তিনি বলেন, দর্শকেরা কাজটিকে আন্তরিকভাবে গ্রহণ করছেন। ইতিমধ্যে অনেকেই নিজের অনুভূতি জানাচ্ছেন। প্ল্যাটফর্ম থেকেও জানা গেছে— আমার ‘দাগি’ সিনেমার মতোই এবারও দর্শকসংখ্যা ও প্রতিক্রিয়া খুব ভালো যাচ্ছে।

আরও পড়ুন <<>> সাফা কবিরের মন ভালো, মেহজাবীনের শুভকামনা

‘তোমার জন্য মন’-এর গল্প, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন শিহাব শাহীন নিজেই। ইয়াশ রোহান ও তানজিম সাইয়ারা তটিনীর পাশাপাশি এতে অভিনয় করেছেন সমু চৌধুরী, সাবিহা জামান, সালাহউদ্দিন লাভলু প্রমুখ।

ওয়েব ফিল্মটি বর্তমানে অনলাইন স্ট্রিমিং প্ল্যাটফর্মে দেখা যাচ্ছে, আর দর্শকের প্রতিক্রিয়া বলছে— ‘তোমার জন্য মন’ শুধু রোমান্স নয়, আবেগ ও বাস্তবতার মেলবন্ধনও ঘটিয়েছে পর্দায়।

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

শাপলা গণহত্যা ঠেকানো গেলে জুলাই গণহত্যা হতো না: নাহিদ ইসলাম
বিএনপি–জামায়াতের মত নিয়েই বাণিজ্যচুক্তি হয়েছিলো: ফরিদা আখতার
শার্শায় পুলিশের বিশেষ অভিযানে ৭ পরোয়ানাভুক্ত আসামী গ্রেফতার
সার্জনের ছুরি থেকে দর্শকের চোখ: লন্ডন জু-তে বদলে গেলো সংরক্ষণের সংজ্ঞা
আমতলীতে অবৈধ জমি দখলে ১৫ দিনের কারাদণ্ড
ফ্রান্সে হান্টাভাইরাস আতঙ্ক, সতর্কতা জারি
নাহিদের আগুনে পুড়লো পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের
শেখ হাসিনা ও আ’লীগকে ‘থু ‍থু’ দেবে জনগণ: স্পিকার
হাম ও উপসর্গে আরও ৯ শিশুর প্রাণহানি
হামে মৃত্যুর অর্ধেকেরই টিকা নেয়ার বয়স হয়নি
শিক্ষার্থীদের দক্ষ করে তুলতেই বদলানো হচ্ছে শিক্ষাক্রম: প্রধানমন্ত্রী
ইরানে গোপনে হামলা চালিয়েছিলো আরব আমিরাত
সীমান্তে কাঁটাতারের বেড়া ভারতের নিজস্ব বিষয়: স্বরাষ্ট্রমন্ত্রী
আইন ভেঙে এসআইবিএলের প্রশাসক বদলি
ইউনূস আমলেও টিকা ছিলো, আন্দোলনরত স্বাস্থ্যকর্মীরা কাজ করেনি
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ছাত্রদল নেতারা আসনে, দাঁড়িয়ে শিক্ষকরা
সিগারেটের দাম বাড়িয়ে ১৭ থেকে ৩৫ টাকার প্রস্তাব
দুর্নীতি ও লুটপাট করলে ফ্যাসিস্ট সরকারের পরিণতি হবে: খায়রুল কবির