Sobar Desh | সবার দেশ বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১১:৫২, ১৯ এপ্রিল ২০২৬

আপডেট: ১২:২৮, ১৯ এপ্রিল ২০২৬

ভাইরাল ‘চিংড়ি প্রিয় পরী’

চিংড়ি রান্নায় নাচে মাতলেন পরীমনি

চিংড়ি রান্নায় নাচে মাতলেন পরীমনি
ফাইল ছবি

ঢালিউডের আলোচিত অভিনেত্রী পরীমনি রুপালি পর্দায় কিছুটা অনিয়মিত হলেও সোশ্যাল মিডিয়ায় তার উপস্থিতি বরাবরই সরব। ব্যক্তিগত জীবনের নানা মুহূর্ত, অনুভূতি আর খুনসুটিতে ভরা পোস্টের মাধ্যমে ভক্ত-অনুরাগীদের সঙ্গে নিয়মিতই সংযুক্ত থাকেন তিনি। আর সে ধারাবাহিকতায় এবার নতুন করে আলোচনায় এলেন ‘চিংড়ি প্রিয় পরী’ হয়ে।

শনিবার (১৮ এপ্রিল) রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি ছোট ভিডিও শেয়ার করেন পরীমনি। মাত্র ১৬ সেকেন্ডের এ ভিডিওতেই ধরা পড়ে তার প্রাণবন্ত, ফুরফুরে এক রূপ। দেখা যায়, আধুনিক রান্নাঘরে দাঁড়িয়ে আনন্দঘন মেজাজে চিংড়ি রান্না করছেন তিনি।

ভিডিওতে পরীমনির চোখে চশমা, পরনে হাতাকাটা কালো পোশাক, আর চুল বাঁধা ঝুঁটি—সব মিলিয়ে একেবারে ক্যাজুয়াল অথচ স্টাইলিশ লুক। হাতে খুন্তি নিয়ে কড়াইয়ে চিংড়ি নাড়ার আগে হঠাৎ করেই নেচে ওঠেন তিনি। পেছনে বাজছিল একটি জনপ্রিয় হিন্দি গান, আর সে তালে তাল মিলিয়েই রান্না আর নাচ—দুটোই চালিয়ে যান অভিনেত্রী।

ভিডিওটির ক্যাপশনে তিনি লিখেছেন— ‘একজন চিংড়ি প্রিয় পরী হি হি...’। আর এ ক্যাপশনই যেনো ভিডিওটির মজাটা আরও বাড়িয়ে দিয়েছে। পোস্টটি শেয়ার হওয়ার পরপরই সোশ্যাল মিডিয়ায় দ্রুত ছড়িয়ে পড়ে এবং ভক্তদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে।

নেটিজেনদের প্রতিক্রিয়াও ছিলো বেশ ইতিবাচক ও প্রাণবন্ত। কেউ লিখেছেন, রান্নার সময় তারাও এভাবেই গান শুনে নাচেন, আবার কেউ বলেছেন— পরীমনির এ সহজ-সরল আনন্দই তাকে আলাদা করে তোলে।

ব্যক্তিগত জীবনে নানা উত্থান-পতন পেরিয়ে এলেও পরীমনির এ হাসিখুশি উপস্থিতি ভক্তদের কাছে যেন নতুন এক ইতিবাচক বার্তা দেয়। জানা গেছে, খুব শিগগিরই নতুন সিনেমা ও ওটিটি প্রজেক্ট নিয়ে আবারও ব্যস্ত হয়ে উঠতে পারেন এ জনপ্রিয় অভিনেত্রী।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

আজিমপুরে বাসে আগুন দেয়ার চেষ্টা, যুবলীগকর্মী আটক
আশুলিয়ায় পোশাক কারখানার পাশে বিস্ফোরণ, নিহত ৭
চুয়েটের ৯ শিক্ষার্থীকে শোকজ, র‌্যাগিংয়ের অভিযোগ
দুপুরে একসঙ্গে খাবার,সন্ধ্যায় নজরুলের স্ত্রীর ঝুলন্ত লাশ
ভাত খাওয়া নিয়ে ছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগ
জবিতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ: ৮ বহিষ্কার
ইমরান খানের বোন আলিমা খান গ্রেফতার
প্রথম স্ত্রীসহ এমপি নজরুল পুলিশ হেফাজতে
এআইয়ের ভুল পরামর্শে দাফন, কোম্পানির বিরুদ্ধে মামলা
কমলাপুরে ট্রেনে আগুন
জ্বালানি তেলের দাম বাড়লো ২০ টাকা
গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত লাশ, ফ্ল্যাটে ছিলেন এমপি!
ভারি বৃষ্টিতে ডুবলো রাজধানী, চরম দুর্ভোগে নগরবাসী
চীনা যুদ্ধজাহাজ পরিদর্শনে প্রতিরক্ষা উপদেষ্টা ও নৌবাহিনী প্রধান