Sobar Desh | সবার দেশ বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১২:৩৩, ৫ মে ২০২৬

আপডেট: ১২:৩৩, ৫ মে ২০২৬

ঈদের ‘মালিক’-এ চমক, মিলা–প্রতীকের ‘গুলগুলি পিঠা’

ঈদের ‘মালিক’-এ চমক, মিলা–প্রতীকের ‘গুলগুলি পিঠা’
ছবি: সংগৃহীত

আসন্ন ঈদুল আজহাকে ঘিরে ঢাকাই সিনেমায় বাড়ছে উৎসবের আমেজ। সে তালিকায় আলোচনার কেন্দ্রে উঠে এসেছে মালিক। আরেফিন শুভ অভিনীত এ সিনেমাকে ঘিরে ইতোমধ্যেই দর্শকদের আগ্রহ তৈরি হয়েছে। আর এবার প্রকাশ্যে এলো ছবিটির বিশেষ আইটেম গান ‘গুলগুলি পিঠা’র খবর।

সম্প্রতি বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (এফডিসি)-তে জমকালো আয়োজনে শেষ হয়েছে গানটির শুটিং। বিশাল সেট, রঙিন আলোকসজ্জা, চমকপ্রদ কোরিওগ্রাফি আর শতাধিক নৃত্যশিল্পীর অংশগ্রহণে গানটিকে সাজানো হয়েছে বড় ক্যানভাসে। নির্মাতা সূত্রে জানা গেছে, প্রায় দুই শতাধিক নৃত্যশিল্পী অংশ নিয়েছেন এ গানের দৃশ্যধারণে।

গানটির মূল আকর্ষণে ছিলেন আরেফিন শুভ ও বিদ্যা সিনহা মিম। দীর্ঘদিন পর এ জুটিকে আবারও একসঙ্গে পর্দায় দেখতে মুখিয়ে আছেন দর্শকরা। চার বছর আগে মুক্তিপ্রাপ্ত সাপলুডু সিনেমার পর এবার ‘মালিক’-এ ফের একসঙ্গে হাজির হচ্ছেন তারা।

‘গুলগুলি পিঠা’ গানটিতে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী মিলা ইসলাম এবং প্রতীক হাসান। গানের কথায় রয়েছেন লুৎফর হাসান, আর সুর ও সংগীত পরিচালনা করেছেন অদিত রহমান।

নির্মাতা সাইফ চন্দন জানিয়েছেন, গানটি নিয়ে এখনই খুব বেশি তথ্য প্রকাশ করতে চান না তারা। তবে দর্শকদের জন্য বড় পর্দায় বিশেষ চমক অপেক্ষা করছে বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি।

প্রযোজনা সংশ্লিষ্টদের ভাষ্য, ‘মালিক’ সিনেমাটি অ্যাকশন, আবেগ ও বাণিজ্যিক বিনোদনের মিশেলে নির্মিত হচ্ছে। ঈদকে সামনে রেখে সিনেমাটির প্রচারণাও ধীরে ধীরে জোরদার করা হচ্ছে।

সবকিছু ঠিক থাকলে আসন্ন ঈদুল আজহাতেই দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘মালিক’।

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

ব্রাজিলের কাছে ক্ষমা চেয়ে জাপান কোচ বললেন ‘আর্জেন্টিনাই সেরা’
বিএনপির স্থানীয় নেতাকর্মীরা ‘মামলার ব্যবসা’ করছেন: রুমিন ফারহানা
ভেনিজুয়েলায় ভূমিকম্পে প্রাণহানি ৫৮৯
সমর্থকদের সঙ্গে ফুটবল খেললেন আর্জেন্টাইন রাষ্ট্রদূত
দেশের সার্বভৌমত্বের প্রশ্নে বিএনপির পাশে থাকবে এনসিপি
বিশ্বকাপের ডাগআউটেও আর্জেন্টিনার দাপট
ভারতের ট্যুরিস্ট ভিসায় নতুন নিয়ম
লক্ষ্মীপুরে জানাজা শেষে মা ও তিন মেয়ের লাশ নেয়া হলো কুমিল্লায়
চীনের নতুন অর্থনৈতিক করিডোর, চাপে পড়ছে ভারত?
এই মিন্নি সেই মিন্নি, রিফাত হত্যার সাত বছর
বেইজিংয়ের সর্বোচ্চ ভবনে ধাক্কা খেয়ে উড়োজাহাজ বিধ্বস্ত
চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
পাকিস্তানের আকাশসীমায় ঢুকে চাকরি খোয়ালেন এয়ার ইন্ডিয়ার পাইলট
১ টাকার দুর্নীতির প্রমাণ দিন, সংসদ থেকে ইস্তফা দেবো: সংসদে চ্যালেঞ্জ হাসনাত আবদুল্লাহর