Sobar Desh | সবার দেশ বিনোদন ডেস্ক

প্রকাশিত: ০২:১৭, ১২ ফেব্রুয়ারি ২০২৬

শাকিব খান ও আরিফিন শুভ ভোট দিতে পারছেন না

শাকিব খান ও আরিফিন শুভ ভোট দিতে পারছেন না
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ভোটগ্রহণ আগামী বৃহস্পতিবার ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হচ্ছে। দেশের শোবিজ অঙ্গনেও চলছে নির্বাচনী উৎসব, তবে ঢাকাই সিনেমার শীর্ষ দুই নায়ক—শাকিব খান ও আরিফিন শুভ—ভোট দিতে পারবেন না।

ঢাকা-১৭ আসনের ভোটার শাকিব খান বর্তমানে ‘প্রিন্স’ সিনেমার শুটিংয়ের জন্য ভারতে অবস্থান করছেন। আগের নির্বাচনে তিনি গুলশানের মডেল স্কুল কেন্দ্রে ভোট দিয়েছেন, কিন্তু এবারের নির্বাচনে ব্যক্তিগত ও শুটিংয়ের ব্যস্ততার কারণে ভোটকেন্দ্রে যেতে পারছেন না। ঘনিষ্ঠ সূত্র জানায়, ঈদ ও শুটিংয়ের চাপের কারণে তিনি আসতে পারেননি।

ঢাকা-১১ আসনের ভোটার চিত্রনায়ক আরিফিন শুভ যুক্তরাষ্ট্রে অবস্থান করায় তিনিও ভোট দিতে পারছেন না। এছাড়া ঢাকা-১৭ আসনের আরেক ভোটার জয়া আহসানও দেশের বাইরে অবস্থান করছেন; তিনি ফিরে ভোট দেবেন কি না, তা এখনও অনিশ্চিত।

সবার দেশ/এফএস 

শীর্ষ সংবাদ:

আন্তর্জাতিক গণমাধ্যমের নজরে বাংলাদেশের নির্বাচন
ফেনীতে ভোটকেন্দ্রে অনুপ্রবেশের চেষ্টা: বিএনপি-জামায়াতের ১৬ জন আটক
নেপালে বাস নদীতে পড়ে নিহত ১২
ভোটাধিকার রক্ষায় জেন-জিদের মাঠে থাকার আহ্বান নাহিদের
জামায়াতের ভোটকেন্দ্র দখল ও অবৈধ কার্যক্রম হতাশাজনক: বিএনপি
পিএসএলে প্রথম দফায় দল পেলেন না মিরাজ
পটুয়াখালিতে অর্ধকোটি টাকাসহ বিএনপি নেতা আটক
গণতন্ত্রে ফেরার ভোট উৎসব আজ
টাকা ফেরতসহ ঠাকুরগাঁও জামায়াত আমিরকে পরিবারের কাছে হস্তান্তর
বরিশালে নগদ টাকা ও ধানের শীষের ভোটার স্লিপসহ দুজন আটক
‘চান্দাবাজ’ ওয়েবসাইট চালু করলেন নাসীরুদ্দিন পাটওয়ারী
লাইলাতুল গুজব চলছে, সবাই সাবধান: জামায়াত আমির
নির্বাচনী গাড়িতে ১৫ লাখ টাকা উদ্ধার, ব্যাখ্যা দিলেন এ্যানি
৩৩০ আনসারকে নির্বাচনী দায়িত্ব থেকে অব্যাহতি
ভোট কেনাবেচা প্রমাণিত হলে কঠোর শাস্তি: ইসি
মিডিয়া আবারও পুরোনো বায়াসে ফিরছে, এবার ছাড় নয়: আসিফ মাহমুদ
ভোট উৎসবে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের আহ্বান সিইসির
আলেম-ওলামাদের সমর্থন অপপ্রচার মোকাবিলায় ভূমিকা রাখবে: তারেক রহমান
ঢাকা-১৫ আসনে দাঁড়িপাল্লার ১৩ বুথ ভাঙচুরের অভিযোগ