Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ২২:২৯, ১৮ এপ্রিল ২০২৬

যুদ্ধের প্রভাবে দেরি শেষে দেশে প্রত্যাবর্তন

একদিনে দেশে ফিরলো ৩৪ প্রবাসীর লাশ

একদিনে দেশে ফিরলো ৩৪ প্রবাসীর লাশ
ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যের অস্থির পরিস্থিতির প্রভাবে দীর্ঘদিন আটকে থাকার পর অবশেষে একদিনেই দেশে ফিরেছে ৩৪ জন প্রবাসী বাংলাদেশির লাশ। শনিবার (১৮ এপ্রিল) সন্ধ্যায় কুয়েত থেকে ৩০ জন প্রবাসীর লাশ ঢাকায় পৌঁছায়।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের প্রবাসী কল্যাণ ডেস্ক জানায়, কুয়েত এয়ারলাইন্সের একটি বিশেষ চার্টার্ড ফ্লাইটে এসব লাশ দেশে আনা হয়। এর আগে ফ্লাইট বাতিল ও অনিশ্চয়তার কারণে লাশগুলো দেশে আনা সম্ভব হচ্ছিলো না।

একই দিনে পৃথক ফ্লাইটে মালয়েশিয়া ও লিবিয়া থেকেও আরও চারজন প্রবাসীর লাশ দেশে পৌঁছেছে বলে নিশ্চিত করা হয়েছে। ফলে মোট একদিনে ৩৪ জন প্রবাসীর লাশ দেশে ফিরলো।

প্রবাসী কল্যাণ ডেস্কের কর্মকর্তারা জানান, মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে একাধিকবার ফ্লাইট বাতিল হওয়ায় এসব লাশ দীর্ঘদিন সংশ্লিষ্ট দেশে আটকে ছিলো। পরে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে বিশেষ ব্যবস্থায় চার্টার্ড ফ্লাইটের মাধ্যমে লাশগুলো দেশে আনা হয়।

ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের সহকারী পরিচালক (প্রশাসন ও বোর্ড সভা) মো. নাজমুল হক জানান, যুদ্ধ পরিস্থিতির কারণে পরিবহন ব্যবস্থায় জটিলতা তৈরি হয়েছিলো। সে কারণে নির্ধারিত সময়ের মধ্যে লাশ দেশে আনা সম্ভব হয়নি। পরবর্তীতে বিকল্প ব্যবস্থার মাধ্যমে সেগুলো দেশে ফিরিয়ে আনা হয়েছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

মেঘনায় এনসিপির ৫৯ সদস্যের কমিটি, আহ্বায়ক কিরন
ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী
সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু
শোয়েব মালিকের সঙ্গে বিয়ের গুঞ্জনে বিরক্ত ভানিজা
দিল্লিতে সিজেপি নেতা দীপক আটক, তুলে নিলো নেহাকেও
এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা
যুব উন্নয়নের প্রশ্নফাঁসে সরকারি দফতরের কর্মচারী, গ্রেফতার ৭
কৃতিত্বের পরিচয় রক্ষায় আদালতে কৃতি শ্যানন
চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনও সদস্য
শূন্যে ভাসবে টেসলার গাড়ি
ক্ষমতার রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি রাষ্ট্রসংস্কার: টিআইবি
পিনাকী ভট্টাচার্যের ডক্টরেট ডিগ্রি অর্জন
পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য