Sobar Desh | সবার দেশ প্যারিস (ফ্রান্স) থেকে মুহাম্মদ নূরুল ইসলাম

প্রকাশিত: ০১:৩৫, ২৫ মে ২০২৬

আদর্শ প্রজন্ম গঠনে প্যারিসে এমসি ইনস্টিটিউটের ব্যতিক্রমী আয়োজন

আদর্শ প্রজন্ম গঠনে প্যারিসে এমসি ইনস্টিটিউটের ব্যতিক্রমী আয়োজন
এমসি ইনস্টিটিউট ফ্রান্স এর উদ্যোগে আয়োজিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এক শিশু প্রতিযোগী পুরস্কার গ্রহণ করছে। ছবি: সবার দেশ

আদর্শ, নৈতিক ও মানবিক মূল্যবোধসম্পন্ন প্রজন্ম গড়ে তোলার প্রত্যয়ে প্রতিষ্ঠিত এমসি ইনস্টিটিউট ফ্রান্সের উদ্যোগে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনীর ওপর আয়োজিত কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ উপলক্ষে এক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (২৩ মে) বিকেলে প্যারিসের সন্নিকটে ওবেয়ারভিলিয়ে এলাকায় অবস্থিত প্রতিষ্ঠানের দ্বিতীয় ক্যাম্পাসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ, শিক্ষাবিদ, আলেম-ওলামা, সমাজকর্মী, অভিভাবক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। পুরো আয়োজনজুড়ে ছিলো ধর্মীয় ও শিক্ষামূলক আবহ, যা উপস্থিত অতিথিদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে।

এমসি ইনস্টিটিউট ফ্রান্সের প্রিন্সিপাল বদরুল বিন হারুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন কমিউনিটি ব্যক্তিত্ব ও এমসি ইনস্টিটিউট ফ্রান্সের প্রধান উপদেষ্টা মোহাম্মদ আল মোমীন আহমেদ শরীফ, সাধারণ সম্পাদক আব্দুস সালাম আরাকানী (মামুন), ফ্রান্স বাংলাদেশ জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (এফবিজেএ)-এর সমন্বয়ক ও প্রতিষ্ঠানের উপদেষ্টা মোহাম্মদ মাহবুব হোসাইন,ফ্রসে আভেক রব্বানী’র প্রতিষ্ঠাতা ও স্থানীয় নির্বাচিত কাউন্সিলর কৌশিক রব্বানী,‘আমি ভয়েজ’-এর স্বত্বাধিকারী তানজিম হোসেন, কমিউনিটি ব্যক্তিত্ব ও এমসি ইনস্টিটিউট ফ্রান্সের ভাইস চেয়ারম্যান লুৎফর রহমান, হাসান হক, মাওলানা মঈন উদ্দিন, মাওলানা কাওছার উদ্দিন, মাওলানা নাজির আহমেদ নাহিদ, সদস্য কবি তোফায়েল আহমেদ জয়নুল, হাবিব আলম, আতিকুর রহমান মিলন ও অ্যাক্টিভিস্ট খালেদ মাহমুদ।

এছাড়া অভিভাবকদের মধ্যে বক্তব্য রাখেন আমিন উদ্দিন, হাবিবুর রহমান , মোহাম্মদ ফিরোজ, মিসেস কামারুজ্জামান, প্রভাষক ফখরুল ইসলাম, ফরহাদ হোসেন, মাহবুব হাসান, হাসান আরেফিন, হাসান ইনু ও আল আমিন। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সেন্টারের ইমাম হাফিজ মাওলানা ইমরান আহমদ এবং মাওলানা সেলিম আহমদ।

বক্তারা বলেন, বর্তমান প্রজন্ম নানা সামাজিক ও সাংস্কৃতিক চ্যালেঞ্জের মুখোমুখি। এ পরিস্থিতিতে শিশু-কিশোরদের ইসলামী শিক্ষা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধে গড়ে তুলতে এমসি ইনস্টিটিউট ফ্রান্সের মতো প্রতিষ্ঠানের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী। তারা বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর আদর্শ অনুসরণই একটি সুন্দর, শান্তিপূর্ণ ও আদর্শ সমাজ গঠনের মূলমন্ত্র।

বক্তারা আরও বলেন, প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মকে বাংলা ভাষা, সংস্কৃতি ও ধর্মীয় শিক্ষার সঙ্গে সম্পৃক্ত রাখতে পরিবার ও সামাজিক প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। এমসি ইনস্টিটিউট ফ্রান্স সে দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করে যাচ্ছে বলেও তারা মন্তব্য করেন।

অনুষ্ঠানে কুইজ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার হিসেবে ক্রেস্ট, নগদ অর্থ ও সনদপত্র তুলে দেয়া হয়। এ সময় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

সভা শেষে আয়োজকরা উপস্থিত অতিথিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এমসি ইনস্টিটিউট ফ্রান্সের শিক্ষা ও সামাজিক কার্যক্রম আরও বিস্তৃত করতে প্রবাসী কমিউনিটির সার্বিক সহযোগিতা কামনা করেন।


ছবির ক্যাপশন:
এমসি ইনস্টিটিউট ফ্রান্স এর উদ্যোগে আয়োজিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এক শিশু প্রতিযোগী পুরস্কার গ্রহণ করছে।

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা