Sobar Desh | সবার দেশ মুহাম্মদ নূরুল ইসলাম, প্যারিস (ফ্রান্স)

প্রকাশিত: ১৬:৩৪, ১৯ এপ্রিল ২০২৬

আপডেট: ১৬:৩৫, ১৯ এপ্রিল ২০২৬

প্যারিসের রাস্তায় ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে গণবিক্ষোভ

প্যারিসের রাস্তায় ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে গণবিক্ষোভ
প্যারিসের রাস্তায় ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে গণবিক্ষোভ। ছবি: সবার দেশ

ফিলিস্তিন, লেবানন ও ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের কথিত যৌথ আগ্রাসনের প্রতিবাদ এবং ফিলিস্তিনের স্বাধীনতার দাবিতে গতকাল শনিবার (১৮ এপ্রিল) বিকেলে ফ্রান্সের রাজধানী প্যারিসে এক বিশাল প্রতিবাদী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

প‍্যারিসের মেনিলমোঁতাঁ এলাকা থেকে অনুষ্ঠিত এ কর্মসূচিতে নানা শ্রেণি-পেশা ও জাতিগোষ্ঠীর মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।

বিকেল গড়ানোর সঙ্গে সঙ্গে সমাবেশস্থলে জনসমাগম বাড়তে থাকে। আয়োজকদের দাবি, কয়েক হাজার মানুষ এ কর্মসূচিতে অংশ নেন। অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন ফ্রান্সে বসবাসরত প্রবাসী আরব, আফ্রিকান, ইউরোপীয়সহ বিভিন্ন দেশের নাগরিক, পাশাপাশি স্থানীয় ফরাসি অধিবাসীরাও। ধর্ম-বর্ণ-নির্বিশেষে নানা সংস্কৃতির মানুষের উপস্থিতি এই প্রতিবাদকে বহুমাত্রিক রূপ দেয়।

র‍্যালিতে অংশগ্রহণকারীরা ফিলিস্তিনের স্বাধীনতার পক্ষে স্লোগান দেন এবং মধ্যপ্রাচ্যে চলমান সহিংসতা বন্ধের আহ্বান জানান। অনেকের হাতে ছিলো ফিলিস্তিনের পতাকা, ব্যানার ও প্ল্যাকার্ড, যেখানে মানবাধিকার রক্ষা, যুদ্ধবিরতি এবং আন্তর্জাতিক হস্তক্ষেপের দাবি জানানো হয়। ‘শান্তি চাই’, ‘ফিলিস্তিনের স্বাধীনতা চাই’ এবং ‘যুদ্ধ বন্ধ করো’ এমন নানা স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।

সমাবেশে বক্তারা বলেন, বর্তমান পরিস্থিতিতে নিরীহ মানুষের জীবন ও মানবাধিকার মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তারা আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান, যেন দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করে সহিংসতা বন্ধ করা হয় এবং একটি ন্যায়সঙ্গত ও স্থায়ী সমাধানের পথ তৈরি করা হয়।

কর্মসূচিটি শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হলেও এলাকায় নিরাপত্তা জোরদার করতে উল্লেখযোগ্য সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়। প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হয়।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগ বাড়ছে। এরই ধারাবাহিকতায় ইউরোপের বিভিন্ন শহরের মতো প্যারিসেও এ ধরনের প্রতিবাদ ও সংহতি কর্মসূচি অব্যাহত রয়েছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

প্রশ্ন তোলার অধিকারও সংকুচিত করা হচ্ছে: সালমান মুক্তাদির
ক্রিস্টা পাইকের মৃত্যুদণ্ড কার্যকর স্থগিত
মেধা তালিকায় প্রথম হওয়া বিসিএস গেজেটে নেই জুলাইযোদ্ধা সোহেল-মামুন
টিএইচই র‍্যাংকিংয়ে দেশসেরা জাবি
পুলিশের কুইক রেসপন্স টিম গঠনের নির্দেশ
জার্মানিতে ৬ লাখ ৫০ হাজার চাকরি খালি, সুযোগ অপরচুনিটি কার্ডে
ঢাকা মহানগর বিএনপির ৩ কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪
৮১১ রানের ম্যাচে গিলের ২২৩*, রেকর্ডের ছড়াছড়ি
মাঝআকাশে পাইলটদের মারামারি, সৌদিতে নামলো বিমান
সিলিকন ভ্যালিতে যৌন শিকারির তালিকা ফাঁস
গাজী নজরুলের জামিনে ‘আপত্তি নেই’ মরিয়মের বাবার
হাদির নাম সরিয়ে ফিরছে ‘শেখ মুজিবুর রহমান হল’
ভিক্টিম ভিক্টিমের মতো থাকবা, প্রতিবাদ করবা কেনো: আসিফ মাহমুদ
দুর্গাপূজায় ৫ দিন ছুটি, মণ্ডপে ২৪ ঘণ্টা নজরদারি: স্বরাষ্ট্রমন্ত্রী
সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য চেয়েছে বিএফআইইউ
স্ত্রীর মৃত্যুর পর হাসপাতালে মাহাথির
২৩৫ ইউনিটের বিল ৫০৬ কোটি টাকা, শোকজ ৪ জন